ইশার শয়তানিতে সামনে এল অতীত! মৃ’ত্যুর মুখে পর্ণা! এবার কী করবে সৃজন?

বর্তমানে বাংলা ধারাবাহিকগুলির মধ্যে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler modhu) বেশ পুরনো এবং জনপ্রিয় ধারাবাহিক। দর্শকের মনে প্রথমদিন থেকেই ভালবাসার জায়গা ধরে রেখেছে। সেই কারণে আজ দুবছর ধরে টিআরপি তালিকায় কখনও স্লট হারায়নি। মাঝে মধ্যে টিআরপি তালিকায় পিছিয়ে পড়েছিল ঠিকই কিন্তু ফের গল্পের টুইস্ট এর মধ্যে দিয়ে ফিরে পেয়েছে নিজেদের জায়গা। গত সপ্তাহেই তিন নম্বরে জায়গা করে নিয়েছিল ধারাবাহিকটি।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল পর্ণা এক্সিবিশেশনের কুড়ি লক্ষ টাকা পেয়ে অভিমুন্যর কাছে দিয়ে এসে লাইভ নিউজ এর অফিস ছেড়ে চলে আসে। এর পরেই পর্ণা নিজের অতীত সম্পর্কে আসল সত্যি খুঁজে বের করার চেষ্টা করে। সে আসলে কে? সবাই কেন তাকে দেখে চিনতে পারলেও সে চিনতে পারছে না সেই প্রশ্ন পর্ণাকে বিরক্ত করতে থাকে। তাই জন্যই আগের দিন এক্সিবিশনে দীপিকার কাছ থেকে সিটি কলেজের নাম শুনে সেখানে গিয়ে খোঁজ নিতে থাকে পর্ণা। সেখানে তাকে সকলেই চিনতে পারে কলেজের গার্ড থেকে শুরু করে লাইব্রেরির স্যার। কিন্তু পর্ণা কাউকে চিনতে পারেনা। এরপরই পর্ণা ২০১৫-১৬ এর ম্যাগাজিন হাতে নিয়ে ঘাঁটতে থাকে। সেখানে এডিটরের জায়গায় তার নাম এবং রুচি ঈশার সঙ্গে নিজের ছবি দেখতে পায়। সেই দেখে পর্ণার মনে আরও সন্দেহ তৈরি হয়।

Bengali serial

নিম ফুলের মধু আজকের পর্ব ৩০ সেপ্টেম্বর (Neem Phuler Modhu Today episode 30 September)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে পর্ণা ম্যাগাজিনে রুচির সঙ্গে নিজের ছবি দেখে বুঝতেই পারেনা তার সাথে কি হচ্ছে। রুচি তার ব্যাচমেট সেটা কোনভাবেই বিশ্বাস হয় না তার। কি করে এই সমস্ত ঘটনা সম্ভব সে মেলাতে পারে না। এদিকে সৃজন পর্ণাকে খুঁজতে খুঁজতে তার কলেজে এসে উপস্থিত হয়। সবাইকে জিজ্ঞাসা করার পরেও খুঁজে পায় না পর্ণাকে। লাইব্রেরীতে পৌঁছানোর পর সৃজন সেখানে স্যারকে জিজ্ঞাসা করলে ততক্ষণে পর্ণা সেখান থেকে বেরিয়ে যায়। সৃজন ভালো মতো জানে যদি পর্ণা নিজের চেষ্টায় সত্যিটা খুঁজতে যায় বা মনে করার চেষ্টা করে তাহলে তার অনেক বড় বিপদ।

এদিকে পর্ণা আরো প্রমাণ জোগাড় করতে চলে আসে বাড়িতে। বাড়িতে এসে সেই প্রথমেই যায় চিলেকোঠার ঘরে। যেখান থেকে সে শাড়ির কথার পুরনো ডিজাইনের ডাইরি খুঁজে পেয়েছিল আগের দিন। সেখানে গিয়ে খুঁজতে থাকে আর অন্য কোন ক্লু পাওয়া যায় কিনা সেটা জানার জন্য। কিন্তু সেই ঘরে গিয়েই পর্ণা বুঝতে পারে এখানে পুরনো জিনিসপত্র সমস্ত সরিয়ে জায়গাটা পরিষ্কার করা হয়েছে। আর এই কাজ কে করেছে সেটা বুঝতে বাকি থাকে না তার।

কিন্তু পর্ণা তো সমস্ত সত্যিটা যে করেই হোক জেনে ছাড়বে, আর তার যেত অদম্য। কিছু করেই তাকে আটকানো যাবে না। এরপরে ঘরে এসে পর্ণা ভাবতে থাকে কোথা থেকে পর্ণা নিজের আসল সত্যিটা জানতে পারবে। রুচি কেন তার থেকে সমস্ত কিছু আড়াল করল। ইশা নয় তাকে হিংসা করে তাকে শত্রু ভাবে তাই জন্য লুকিয়েছে, কিন্তু রুচি কেন এই কাজটা করল। এরপর হঠাৎই পর্ণার চোখ যায় তার ঘরের একটি আলমারির দিকে। আলমারি থেকে জামা কাপড় বাইরে বেরিয়ে আছে দেখে সেটা ঠিক করতে যায় পর্ণা। আলমারি ঠিক করতে গিয়ে আবারো শাড়ির কথার পুরনো ফাইল খুঁজে পায় পর্ণা। সেখানে দেখতে পায় ফাউন্ডার হিসেবে শাড়ির কথার কাগজে সৃজন এবং পর্ণার সই রয়েছে সেটাও আবার ২০১৮ সালের। অন্যদিকে ইশা যে একসময় শাড়ির কথার কর্মচারী ছিল সেটাও জানতে পারে সে। তবে কোন কিছুই মনে করতে পারে না, তার সমস্ত কিছু তালগোল পাকিয়ে যেতে থাকে। কোন কিছুই মেলাতে পারেনা পর্ণা।

এদিকে অয়ন এবং মৌমিতা মিলে ইশার সঙ্গে পরামর্শ করতে থাকে কি করে পর্ণাকে ইশার সত্যিটা সকলের সামনে নিয়ে আসাতে আটকানো যায়। যদি ইশা ফেঁসে যায় তাহলে অয়ন মৌমিতাও ফাঁসবে। তাই জন্য অয়নের মাথায় একটা বুদ্ধি আসে। ইশার সঙ্গে আলোচনা করার জন্য দুজনেই ইশার বাড়িতে যায়। এদিকে অয়ন মৌমিতাকে বলতে থাকে পর্ণাকে আটকানোর একটাই উপায়। তার অতীতের সমস্ত কথা মনে করাতে হবে। এই কথা শুনে তো মৌমিতা ভয় পেয়ে যায়। অন্যদিকে দুজনের সমস্ত কথা আড়াল থেকে শুনে ফেলে পর্ণা। পর্ণা বুঝতে পারে বাড়ির প্রত্যেকেরই তার অতীত সম্পর্কে সবটাই জানে। তাই পর্ণা ঠিক করে দুজনকে ফলো করে ইশার বাড়িতে গেলেই পর্ণা নিজের অতীতটা জানতে পারবে।

আরও পড়ুনঃ মুখ দেখে কেউ কাজ দিতে চায়নি! আজ টলিউডের সেরা খলনায়ক সুমিত গাঙ্গুলী

এরপরে ইশা মৌমিতা এবং অয়ন প্ল্যান করতে থাকে কিভাবে পর্ণার সামনে তার অতীত সম্পর্কে সবটা বলা যায় সেটা নিয়ে। এদিকে মৌমিতা তো ভয় পেয়ে যায় কারণ পর্ণার স্মৃতি হারানোর পেছনে মৌমিতাই দায়ী। তাই সব মনে পড়ে গেলে মৌমিতার অনেক বড় বিপদ। এদিকে দেখা যায় ইশার ফোনে নোটিফিকেশন আসে তার বাড়ির বাইরে কেউ দাঁড়িয়ে রয়েছে। ইশা ফোন খুলে ভিডিওতে দেখে পর্ণা তাদের দরজার বাইরে দাঁড়িয়ে আড়ালে সবটা শুনছে। এরপরে ইশা দরজা খুলে হাতেনাতে ধরে পর্ণাকে। এবারে দেখার অপেক্ষায় মৌমিতা অয়ন এবং ইশা মিলে কি করে পর্ণার সাথে। পর্ণার কি অতীতের কথা মনে পড়বে? আর যদি মনে পরেও নতুন কোন বিপদ অপেক্ষা করছে তার জন্য?

Back to top button