বি’ষাক্ত বাতাসে শ্বাস আটকে ভয়ানক পরিস্থিতিতে গায়িকা! অসুস্থ সুনিধিকে নিয়ে হাসপাতালে ছুটলেন অর্ণব! এখন কেমন আছেন ভারতীয় কন্যা?

ঢাকার দূষিত বাতাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন গায়িকা সুনিধি নায়েক। শ্বাস নিতে তীব্র সমস্যা শুরু হওয়ায় হঠাৎ করেই তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে ওঠে যে, দেরি না করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন তাঁর স্বামী, বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সায়ান চৌধুরী অর্ণব। বিষয়টি সামনে আসতেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
হাসপাতালের বেডে শুয়ে থাকা অবস্থায় মুখে অক্সিজেন মাস্ক পরা একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন সুনিধি নিজেই। সেই ছবির সঙ্গে তিনি জানান, ঢাকার বায়ু দূষণ এতটাই ভয়াবহ যে ঠিকমতো শ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়েছিল। আচমকা এমন শারীরিক অবনতিতে মানসিক ভাবেও ভেঙে পড়েছিলেন গায়িকা বলে জানিয়েছেন ঘনিষ্ঠ মহল।
সুনিধির কথায়, বাংলাদেশে তাঁর নিজের পরিবার বলতে কেউ নেই। এমন পরিস্থিতিতে স্বামী অর্ণবই তাঁর সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়ান। নিজে অসুস্থ থাকা সত্ত্বেও অর্ণব সমস্ত কিছু সামলে স্ত্রীকে হাসপাতালে ভর্তি করান। সুনিধি লেখেন, সেই সময় বন্ধুরাও তাঁকে দেখতে এসেছিলেন এবং পাশে দাঁড়িয়েছিলেন।
পোস্টে সুনিধি আরও জানান, ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, যদিও পুরোপুরি সুস্থ হতে এখনও সময় লাগবে। শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কমলেও দুর্বলতা রয়ে গেছে। অনুরাগীদের কাছে তিনি তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার অনুরোধও জানিয়েছেন।
আরও পড়ুনঃ খারাপ সময়ে আদৌ কি কাউকে পাশে পেয়েছেন দেব? বছরের শুরুতেই মুখ খুললেন অভিনেতা!
বিশ্বভারতী থেকে সংগীত নিয়ে পড়াশোনা করা সুনিধি আদতে ভারতের বাসিন্দা। গান গাওয়ার পাশাপাশি মডেলিংয়ের সঙ্গেও যুক্ত তিনি। বিশ্বভারতীতেই তাঁর পরিচয় হয় অর্ণবের সঙ্গে। দীর্ঘ সম্পর্কের পর ২০২০ সালে আসানসোলে আইনি বিয়ে সারেন তাঁরা। বর্তমানে সুনিধি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য মেলেনি।

