অপেক্ষার অবসান! দীর্ঘদিন পর ফের ছোট পর্দায় মন ফাগুনের পিহু! নতুন রূপে প্রধান চ্যানেলে সৃজলা!

স্টার জলসার (Star jalsha) এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘মন ফাগুন’। ধারাবাহিকটি দর্শকমহলে বেশ জনপ্রিয় ছিল। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্র পিহুর ভূমিকায় অভিনয় করেছিলেন নাবাগতা অভিনেত্রী সৃজলা গুহ (Srijla Guha)। নিজের প্রথম ধারাবাহিকের মাধ্যমেই সৃজলা দর্শকদের মন জিতে নিয়েছিলেন খুব সহজেই। এই ধারাবাহিকের হাত ধরে অভিনেত্রী পেয়েছিলেন বিপুল পরিমাণ জনপ্রিয়তা।

ধারাবাহিক শেষ হয়েছে বহুদিন এখন অভিনেত্রীকে নতুন কোন ধারাবাহিকে দেখা যায়নি। তবে ধারাবাহিকে দেখানো গেল সোশ্যাল মিডিয়াতে দারুণ অ্যাক্টিভ সৃজলা। হামেশাই তাকে বিভিন্ন ফটোশুটের ছবি ভিডিও আপলোড করতে দেখা যায়। হট অবতারে তিনি নিজেকে তুলে ধরেন সোশ্যাল মিডিয়াতে। তার রূপের জাদুতেই ঘুম উড়ে যায় নেটিজেনদের।

srijla guha

তবে অভিনেত্রীর ভক্তরা অভিনেত্রীকে আবার ছোট পর্দায় দেখতে চাইছেন। অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কবে আবার নতুন কোন ধারাবাহিকে দেখা মিলবে অভিনেত্রীর। যদিও মাঝে বিভিন্ন ওয়েব সিরিজে কাজ করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। তবে ছোট পর্দায় দর্শকরা তাকে আবার নতুন ধারাবাহিককে চাইছেন।

এবারে দর্শকদের সেই মনের ইচ্ছে পূরণ হতে চলেছে। নতুনভাবে পর্দায় ফিরছেন অভিনেত্রী। আবারও দর্শকরা তাকে দেখতে পাবেন পর্দায়। অভিনেত্রীর পর্দায় ফেরার খবর শুনে দর্শকেরা তো ভীষণই খুশি। কবে তাকে দেখা যাবে সেই অপেক্ষায় এখন দিন গুনছেন তার ভক্তরা। চলুন তাহলে জেনে নেওয়া যাক অভিনেত্রী কবে আবার কোথায় দেখতে পাবেন দর্শক।

আরও পড়ুনঃ “দেব যদি হল না পায় তাহলে আমি কি করব!”, দেবকে ঈ’র্ষা! হঠাৎ কেন এমন তুলনা টানলেন বনি?

বাংলা ধারাবাহিকে সৃজলাকে কবে দেখা যাবে সেটা জানা নেয়। তবে আবার একটি নতুন প্রোজেক্টে তাকে দেখা যাবে। হৈ চৈ প্ল্যাটফর্মের একটি নতুন ওয়েব সিরিজে পল্লবী চরিত্রে অভিনয় করবেন। প্রধান নায়িকা হিসাবেই দেখা মিলবে তার। ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে আসছে এই সিরিজ। ওই সিরিজে সৃজলার পাশাপাশি থাকছেন আরও এক নায়িকা মানালি দে।

Back to top button