“দেব যদি হল না পায় তাহলে আমি কি করব!”, দেবকে ঈ’র্ষা! হঠাৎ কেন এমন তুলনা টানলেন বনি?

বড় পর্দায় দেব (Dev Adhikari) অভিনীত খাদান (Khadaan) মুক্তির পরে একেবারে ব্লকবাস্টারভাবে হিট করেছে। এই ছবি বক্স অফিসে কয়েকশো কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। ইতিমধ্যে খাদানের সাফল্যে বাংলা ছবির ভালো দিন আবার ফিরে এসেছে। দেবের সাথে এই ছবিতে দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পালকে (Idhika Paul)। যিনি ইতিমধ্যে বাংলাদেশেও কাজ করেছেন। খাদানের সাফল্যে যেমন একদিকে দেব ভক্তরা দারুন খুশি তেমন অন্যদিকে হেটার্সরা এই ছবি সফল হওয়ার পরেও অনেক মন্তব্য করেছে। মোটকথা খাদান হিট হওয়ার পর ভালো খারাপ দুই প্রতিক্রিয়ায় দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। এমনকি টলি পাড়ার অনেক জনপ্রিয় অভিনেতা পরিচালকেরাও এই নিয়ে অনেক মন্তব্য করেছেন।
তার মধ্যে একজন হলেন বনি সেনগুপ্ত। বর্তমান প্রজন্মের টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন বনি। দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন। নিজের ক্যারিয়ারে তেমনভাবে সাফল্য অর্জন করতে পারেননি। হাতে গোনা মাত্র কয়েকটি ছবিতেই কাজ করেছেন। সূত্রের খবর অনুযায়ী একসময় এই বনির কাছে খাদানে অভিনয় করার অফার গিয়েছিল। সেই সময় নাকি তিনি সেই অফার ফিরিয়ে দেন।
জানা গিয়েছে খাদান ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করার জন্য অফার দেওয়া হয়েছিল বনি সেনগুপ্তকে। কিন্তু তিনি কোন ছবিতে দ্বিতীয় নায়কের ভূমিকায় অভিনয় করবেন না বলে খাদানের অফার ফিরিয়ে দেন। ভিলেন চরিত্রে তিনি অভিনয় করবেন না এটাও ছিল তার অন্যতম এক কারণ। এবারে খাদানের সাফল্যের পর বেফাঁস মন্তব্য করে আবারো সমালোচনায় জড়িয়ে পড়লেন অভিনেতা।
খাদানে সাফল্যের কথা তো আমরা প্রত্যেকেই জানি। মাত্র ২ দিনে ২ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি বক্স অফিসে। রমরমিয়ে এখনো সিনেমা হলে চলছে খাদান। সেই নিয়েই বনিকে এক সাক্ষাৎকারে নানান প্রশ্ন করা হয়। বনির কাছে প্রশ্ন করা হয় হল পাওয়া নিয়ে ভয় হয় কিনা, কিংবা কোন অভিনেতা থাকলে মনে হয় হল পেতে একটু চাপ হবে? এই প্রশ্নের উত্তরে বনি বলে “সাউথের বা কোন হিন্দি সিনেমা যদি হলে আসে তাহলে সে ক্ষেত্রে একটু ভয় হয়। দেব যদি হল না পায় তাহলে আমি আর কি বলবো।”
আরও পড়ুনঃ “আমাদের ভাতে মারার চেষ্টা চলছে”- হাতে নেই কাজ! আন্দোলনের মুখ হতে গিয়ে পকেটে টান! বিস্ফোরক দেবলীনা!
সুতরাং অভিনেতা বোঝাতে চাইলেন যত ভাল সিনেমাই হোক না কেন হিন্দি সিনেমা বা সাউথের কোন সিনেমা হলে একসাথে মুক্তি পেলে বাংলা সিনেমার ক্ষেত্রে সেটা একটু চাপ হয়ে যেতেই পারে। নতুন বছরে খুব শীঘ্রই সৌরভ এবং বনি অভিনীত ছবি ঝড় আসছে বড় পর্দায়। এই ছবিতে একেবারে নতুন লুকে দেখা যাবে বনিকে। পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন বনি।

