“আমি যখন নাবালিকা, তখন থেকে কাঞ্চনের সঙ্গে সম্পর্ক”-সাক্ষাৎকারে বেফাঁস শ্রীময়ী

চলতি বছর ফেব্রুয়ারি মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। অনেক বাধা-বিপত্তি কটাক্ষের সম্মুখীন হওয়ার পর সুখের সংসার গড়ে নিয়েছেন দুজনে। বিয়ের পর থেকে নানানরকম সমালোচনা, ট্রোলের শিকার হতে হয়েছে দুজনকে। বিভিন্ন কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে তাদের। সেই সমস্ত খারাপ দিকগুলো পেছনে সরিয়ে রেখে এগিয়ে চলেছে নিজেদের সুন্দর জীবনের দিকে। তাঁদের বয়সের ফারাক নিয়েও চলেছে নানা চর্চা। এসব তর্ক বিতর্কের মাঝেই চলছে তাদের সুখের সংসার।

বিয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়াতে বেশ চর্চায় রয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। অভিনয় জগতের মাধ্যমেই দুজনের আলাপ হয়। সেই আলাপ ধীরে ধীরে বন্ধুত্বতে পরিণত হয়। তারপর তাদের ঘনিষ্ঠতা দেখে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে কিন্তু বরাবর নিজেদের ভালো বন্ধু হিসেবেই পরিচয় দিয়ে এসেছেন দুজনে। বিয়ের পর থেকেই একাধিকবার ট্রোল সমালোচনার শিকার হতে হয়েছে দুজনকে। যদিও সেইসব নিয়ে খুব একটা বেশি পাত্তা দেন না দুজনের একজনও।

নিজের দ্বিতীয় স্ত্রী পিঙ্কির সঙ্গে বিচ্ছেদের পর নিজের থেকে অর্ধেক বয়েসী শ্রীময়ীকে বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক। সম্প্রতি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। দ্বিতীয়বার বাবা হয়েছেন কাঞ্চন। মেয়ের নাম রেখেছেন কৃষভি। এবার এক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে সরাসরি মুখ খুললেন শ্রীময়ী।

actor

সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য শ্রীময়ীর

শ্রীময়ী সাক্ষাৎ করে বললেন “আমি যখন নাবালিকা ছিলাম তখন থেকে কাঞ্চনকে আমার ভালো লাগতো। সেই সময় কাঞ্চন একটি বৈবাহিক সম্পর্কে ছিল, কিন্তু সেই সময় আমি কাঞ্চনকে বলেছিলাম আমার তোমাকে ভালো লাগে। তারপর থেকেই আমাদের দীর্ঘ ১২ বছরের একটা সম্পর্ক ছিল। আমরা খুব ভালো বন্ধু ছিলাম একে অপরের। এখনো যখন আমার কাউকে ভালো লাগে তখন আমি সবার আগে কাঞ্চনকে এসে বলি যে আমার জানো ওকে খুব ভালো লাগে।”

আরও পড়ুনঃ নিজের কথা রাখতে গিয়ে জোনাকিকে কষ্ট দিল ধ্রুব! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

জনপ্রিয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার এই কথা বলার পর তো বিরাট ট্রোলের মুখে পড়েছেন শ্রীময়ী। বিবাহিত পুরুষের প্রতি ভালোলাগা থাকা আমাদের সমাজে অপরাধমূলক কাজ। সেখানে সাক্ষাৎকারে বুক ফুলিয়ে শ্রীময়ী এই ধরনের কথা বলছেন যা নিয়ে সমালোচনা হচ্ছে গোটা সোশ্যাল মিডিয়াতে।

Back to top button