নিজের কথা রাখতে গিয়ে জোনাকিকে কষ্ট দিল ধ্রুব! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন শুরু হওয়ার ধারাবাহিক হলো মিত্তির বাড়ি (Mittir Bari)। আদৃত পারিজাতের নতুন জুটি নিয়ে একটি পারিবারিক গল্প ফুটিয়ে তোলা এই ধারাবাহিকের গল্প। মাত্র কয়েকদিন হলো শুরু হয়েছে ধারাবাহিকটি (Tv Serial)। এই ধারাবাহিকের মাধ্যমে আদৃতকে আবার ছোট পর্দায় ফিরে পেয়ে দর্শক বেজায় খুশি। তবে নতুন জুটি কেমন হবে, দর্শকেরা কতটা ভালোবাসে এই জুটি সেটাই দেখার অপেক্ষা।

ধারাবাহিকে একটি ভাঙ্গা পরিবারকে জোড়া লাগাতে আসছে ছটফটে, প্রাণবন্ত, হাসিখুশি, জোনাকি। যার নিজের জীবনটাও অনেকটাই ছন্নছাড়া। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে অনেকেই দাবি করেছিলেন এই ধারাবাহিকটি হতে চলেছে অনেকটা স্টার জলসার দেশের মাটি ধারাবাহিকের মত। তবে ধারাবাহিকের গল্প যতদিন না এগোচ্ছে ততদিন পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

ধারাবাহিকের আগের পর্বে দেখানো হয়েছে যে প্রোমোটারের কাছে বাড়ি বিক্রি করার কথা চলছে সেই প্রোমোটার ধ্রুবর বাবাকে গিয়ে খবর দেয় মিত্তির বাড়িতে আবার নতুন করে কালীপুজো শুরু হয়েছে। প্রথমে ওই প্রোমোটারের কথা কিছুতেই বিশ্বাস করতে চায় না ধ্রুবর বাবা। কিন্তু পরে ধ্রুব এসে তার বাবাকে জানায় মিত্তির বাড়িতে আবার কালীপূজা হচ্ছে, আর এটাই ফাইনাল। সাথে ধ্রুব এটাও জানায় যে সে ওই বাড়িতে ঢোকেনি বাড়ির বাইরে দাঁড়িয়ে সমস্ত কিছু শুনেছে।

Mittir Bari, Zee Bangla, Bengali Serial, Bengali television, মিত্তির বাড়ি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Mittir Bari Today Episode

এরপরে জোনাকি ঠাকুরের মূর্তি বানানোর অর্ডার দিতে যায়। সেখানে উপস্থিত হয় ধ্রুব। সেও ঠাকুরের বায়না দিয়ে আসে সেখানে। কিন্তু ঠাম্মির ইচ্ছে বাড়ির পুরনো কাঠামোতেই তৈরি হবে মায়ের নতুন মূর্তি। সেই মতো ঠাকুর বানানোর অর্ডারও দিয়ে আসে জোনাকি এবং ধ্রুব মিলে।এবারে বাড়িতে ধুমধাম আয়োজনে পূজা সম্পন্ন হয় কিনা সেটাই দেখার অপেক্ষা।

ধারাবাহিকের আজকের পর্ব

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে মিত্তির বাড়িতে আবার নতুন করে কালী পুজো শুরু হওয়ার কারণে জোনাকি নিজের হাতের জাদুতে গোটা বাড়ি সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। পুরনো ভাঙা জিনিস দিয়ে সুন্দরভাবে ঠাকুরের মন্ডপ সাজিয়েছে। কিন্তু পুজো বাড়িতে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ঢাক। আর ঢাকের শব্দ না পাওয়ায় ধ্রুবর পিসি মিনু ঢাক নিয়ে আসার জন্য আবদার করে মায়ের কাছে। তখনই দেখা যায় ধ্রুব তার বাবা-মা, কাকা-কাকিমা সহ প্রত্যেকের সাথে ঢাক বাজাতে বাজাতে উপস্থিত হয়েছে মিত্তির বাড়িতে। যা দেখে তো ঠাম্মী ভীষণই খুশি। দেখা যাক কি হয় আগামী পর্বে।

আরও পড়ুনঃ সর্বসমক্ষে শ্যামলীকে অস্বীকার! পুলিশি হেফাজতে অনিকেত! প্রকাশ্যে নতুন প্রোমো

Back to top button