সৌরভের প্রেমে পাগল জনপ্রিয় নায়িকা! মহারাজকে ভালোবেসে রয়ে গেলেন চিরকুমারী!

বাংলার মহারাজ বলতেই ভারতীয় ক্রিকেট জগতের (Indian Cricket) প্রাক্তন খেলোয়াড় সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) মুখ আমাদের সকলের সামনে ভেসে ওঠে। শুধুমাত্র খেলার জগতেই নয় এছাড়াও বিভিন্ন জগতে সৌরভ গাঙ্গুলীর ব্যাপক নাম রয়েছে। গোটা দেশের মানুষের শ্রদ্ধা, ভক্তি, ভালবাসা পেয়েছেন দাদা। সবসময় দর্শকদের থেকে ভালোবাসাই পেয়ে এসেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে অন্যান্য সেলিব্রিটিদের মতো তাকে কখনোই ট্রোল হতে বা সমালোচনার মুখে পড়তে দেখা যায়নি।

ভারতীয় দলে যখন এসেছিলেন সৌরভ সেই সময় বয়স ছিল খুবই কম। সুন্দর চেহারা এবং অসাধারণ একজন খেলোয়ার হবার জন্য অসংখ্য মহিলার ক্রাশ ছিলেন সৌরভ। সাধারণ মানুষকে শুরু করে বিভিন্ন সেলিব্রেটিরা মহারাজের উপরে ক্রাশ খেয়েছিলেন। সেরকমই একজন জনপ্রিয় নায়িকা সৌরভকে ভালোবেসেছিলেন সেই সময়।

জনপ্রিয় সেই নায়িকা বলিউড এবং দক্ষিণী ফিল্মের সাথে একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। সলমান খান থেকে শুরু করে অজয় দেবগন এবং রজনীকান্ত পর্যন্ত অনেক সুপারস্টারের সঙ্গে পর্দায় জুটি বেঁধেছেন তিনি। বলিউড, দক্ষিণ এবং ভোজপুরি সিনেমা মিলিয়ে ৮১-র বেশি ছবিতে কাজ করেছেন৷

তার কর্মজীবনের চেয়ে বেশি ব্যক্তিগত জীবনের চর্চা হতে সোশ্যাল মিডিয়াতে। একাধিক বিবাহিত পুরুষের সঙ্গে তিনি সম্পর্কে জড়ান৷ তার নাম জড়িয়েছিল ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর সঙ্গেও। সেই সময় খবরের শিরোনামে উঠে এসেছিল তাদের সম্পর্ক। কিন্তু সৌরভকে না পেয়ে আজীবন অবিবাহিতই থেকে গেলেন জনপ্রিয় অভিনেত্রী।

আরও পড়ুনঃ আনন্দীর দৌলতে সামনে এলো আসল মাথা! এবার কোথায় পালাবে নন্দিনী ? দুর্ধর্ষ ধারাবাহিকের আজকের পর্ব!

একটা সময় ভারতীয় ক্রিকেট প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নায়িকার সম্পর্কের খবর সামনে আসতে শুরু করে। তাঁদের ডেটিংয়ের খবর আগুনের মতন ছড়িয়ে পড়ে। সেইসময় সৌরভ গঙ্গোপাধ্যায় বিবাহিত ছিলেন। ভারতীয় দল হেরে গেলেও সেই অভিনেত্রীকে দায়ী করত মানুষজন। জনপ্রিয় সেই অভিনেত্রী হলেন নাগমা। মাত্র ১৬ বছর বয়সে তিনি সালমান খানের সঙ্গে একটি ছবিতে অভিনয়ের সুযোগ পান। ১৯৯০ থেকে ২০০০ তিনি এক ডজন ছবিতে কাজ করেছিলেন। কয়েক বছর পর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে পা রাখেন নাগমা। মাত্র কয়েকটি সিনেমার মধ্যে দিয়ে তিনি জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন। কিন্তু তার কর্মজীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা হতো।

actress

 

Back to top button