“দিদির শাড়ি নেই!” কালো ক্রপ টপে আগুন ছড়াচ্ছেন সৌমীতৃষা! ট্রোলের ঝড় উঠল নেট দুনিয়ায়

বাংলা বিনোদন জগতের বর্তমানে চর্চিত মুখ অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু (Soumitrisha Kundoo)। বর্তমানে অনেকেই মনে করে বাংলা বিনোদন জগতের ভবিষ্যত অভিনেত্রী সৌমীতৃষা। টলিউডের তুরুপের তাস। একটি ধারাবাহিকে আর তাতেই সমস্ত হিসেব বোড দিয়েছেন অভিনেত্রী সৌমীতৃষা। বর্তমানে বাংলা বিনোদন জগতে অভিনেত্রীর জনপ্রিয়তা তুঙ্গে। ইতিমধ্যেই ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দাতেও কাজ শুরু করেন সৌমীতৃষা কুন্ডু।

কোন কোন ধারাবাহিকে অভিনয় করেছেন সৌমীতৃষা কুন্ডু?

‘এ আমার গুরুদক্ষিণা’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেছিলেন অভিনেত্রী সৌমীতৃষা। ‘জয় কালী কলকাতাওয়ালি’, ‘অলৌকিক না লৌকিক’, ‘কনে বউ’, ‘গোপাল ভাঁড়’ সহ একাধিক ধারাবাহিকে পার্শ্ব চরিত্র থেকে মুখ্য চরিত্রে তাকে দেখেছেন দর্শকরা। তবে জি বাংলার মিঠাই ধারাবাহিকটি বদলে দেয় সৌমীতৃষার ভাগ্য। ধারাবাহিকে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মাঝে রাতারাতি সাড়া ফেলেছিলেন অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু।

মিঠাই চর্চিত অভিনয় করে বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়ে সৌমীতৃষার জনপ্রিয়তা। ধারাবাহিকে শেষ হতে না হতেই বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী। নাহলে প্রথম সিনেমাতেই দেবের সঙ্গে কাজ করার সুযোগ কতজন পায় বলুন তো? যদিও শুধু যে সাফল্যই পেয়েছেন তা কিন্তু নয়, জুটেছে দেদার নিন্দে মন্দও। কখনও শুভশ্রীকে কপি করার কারণে কখনও আদৃত-কৌশাম্বীর বিয়ের কারণে বারবার নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন মিঠাইরানী।

সামাজিক মাধ্যমে কোন ছবি শেয়ার করেছেন সৌমীতৃষা কুন্ডু?

সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী সৌমীতৃষা। আর তাতেই শুরু হয় নতুন ঝামেলা। অভিনেত্রীর ছবি দেখে ভয়ঙ্কর ট্রোলিং শুরু করেন নেট দুনিয়ার সদস্যরা। ছবিতে অভিনেত্রীর পরনে ছিল একটি কালো রঙের ক্রপ টপ এবং গোলাপী রঙের পেনসিল স্কার্ট, হাতে সোনালী রঙের ঘড়ি, উন্মুক্ত উদয়। সামাজিক মাধ্যমে খোলামেলা পোশাকে ধরা পড়েছেন অভিনেত্রী। খুব সম্ভবত নিজের বাড়িতেই ছবিগুলো তুলেছেন অভিনেত্রী। তবে ছবি দেখেই কটাক্ষের ঝড় উঠেছে নেটিজেনরা।

আরও পড়ুন: এবার হবে সমানে সমানে টক্কর! অনির্বাণের প্রতিদ্বন্দ্বী হয়ে নতুন রূপে ফিরছে রাই! 

সৌমীতৃষার ছবি দেখে কি বলেছেন নেটিজেনরা?

অভিনেত্রীর উষ্ণ ছবিতে নানান মন্তব্য ছুঁড়ে দিয়েছেন নেট দুনিয়ায় সদস্যরা। উঠেছে কুমন্তব্যের ঝড়। অভিনেত্রীর কমেন্ট বক্স ভরে গেছে নেটিজেনদের মন্তব্যে। একজন লিখেছেন “দিদির শাড়ি নেই!”, দ্বিতীয়জনের মন্তব্য “একে তো সিঙ্গেল, তার উপর বৃষ্টির দিন, তার মধ্যে খাওয়াদাওয়াটাও আজ বেশ গরম গরম হয়েছে, তার উপর স্বপ্ন সুন্দরীর উত্তেজিত করা ছবি, ছুটির দিন এর থেকে ভালো আর কি হতে পারে?? স্বর্গ সুখ কথাটা শুনেছিলাম, আজ অনুভব করছি।।” তৃতীয়জন লিখেছেন “নাভিটা সেই লাগছে, তবে নাভিটা আরও একটু বেরিয়ে গেলে ভালো হত!” অনেকে তো অভিনেত্রী স্কার্টকে সায়া বলেও মন্তব্য করছেন সামাজিক মাধ্যমে। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি সৌমীতৃষা।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

Back to top button