এবার হবে সমানে সমানে টক্কর! অনির্বাণের প্রতিদ্বন্দ্বী হয়ে নতুন রূপে ফিরছে রাই!

এই মুহূর্তে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে মিঠিঝোড়া (MithiJhora)। এই ধারাবাহিকের অন্যতম এবং প্রধান আকর্ষণ হল নায়িকা রাই। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে খেলনা বাড়ি খ্যাত অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে। যতদিন যাচ্ছে দর্শকদের প্রিয় হয়ে উঠছে এই নায়িকা।

Mithijhora today episode 6 may

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, বাবার মৃত্যুর পর থেকেই জীবনে যেন শনির দশা চলছে অভিনেত্রীর। বাড়িতে অবিশ্বাসের পাত্রী হতে হয়েছে, বোনের প্রতিহিংসার শিকার হতে হয়েছে এবং সমাজের কাছে চরিত্র নিয়ে অনেক কটু কথা শুনতে হয়েছে। এতকিছুর পরেও হাল ছাড়েনি রাই। অদম্য জেদ নিয়ে এবং পরিবারের সবকটা মানুষের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে একটা ভালো চাকরি আর একটু ভালো জীবন যাপনের উদ্দেশ্যে লড়াই চালিয়ে গিয়েছে সে।

তারপর হঠাৎ করেই তার জীবনে এসেছে অনির্বাণ। নানান চড়াই এর মধ্যে দিয়ে গিয়েছে তাদের সম্পর্ক। তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে বিয়েও করেছে। কিন্তু অনির্বাণের অবিশ্বাস এই সুন্দর সম্পর্কটাকে ভেঙেচুরে তছনছ করে দিয়েছে। যদিও মিথ্যে বেশি দিন নিজের রাজত্ব চালাতে পারেনি। তাড়াতাড়ি প্রমাণিত হয়েছে রাই গঙ্গার মতন পবিত্র। আর তারপর রাই একা থাকার সিদ্ধান্ত নিয়েছে।

নতুন রূপে ফিরে এলো রাই

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, রাই হোস্টেলে থেকে চাকরি করার সিদ্ধান্ত নিয়েছে। তবে হঠাৎ করেই তার শরীরটা বেশ খারাপ করেছে। পেট ব্যথা বমি ইত্যাদি নানারকম লক্ষণ তার মধ্যে ফুটে উঠছে। তবুও সেই সমস্ত কিছুকে তোয়াক্কা না করে নিজের পরিবারের মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে লড়াই করার সিদ্ধান্ততেই অটুট রয়েছে রাই। তবে যতদূর জানা যাচ্ছে এবার নতুন রূপে ফিরতে চলেছে সে।

জলসার পুরনো সিরিয়ালের কাছে ধোপে টিকছে না জি বাংলা! এবার নতুন মেগা দিয়েই জলসাকে টেক্কা দেবে চ্যানেল!

অনির্বাণের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যেতে চলেছে তাকে। এইবার নিজের জীবনে চরম সফলতা অর্জন করে সে অনির্বাণকে দেখিয়ে দেবে যে সেও কোন অংশে কম নয়। সম্প্রতি রাই তার সমাজ মাধ্যমের পাতায় একটি ভিডিও পোস্ট করেন যেখানে শ্যুটবুট পরে একেবারে নতুন রাইকে দেখতে পান দর্শক মহল। ভিডিওর ক্যাপশনে লেখেন এটা তার নতুন লুক। এখান থেকেই ধারণা করা হচ্ছে ধারাবাহিকের আগামী পর্বে খুব তাড়াতাড়ি এইভাবেই দেখা যাবে অভিনেত্রীকে।

https://www.facebook.com/reel/804212518330630

 

Back to top button