হাইওয়ের সামনে দাঁড়িয়ে সৌমীতৃষা! হাতে ওটা কী! সাবধান করলেন অনুরাগীরা

টলিউড ডিভা সৌমীতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। টেলিভিশন থেকে বড়পর্দার পা রেখেছেন
অভিনেত্রী। তন্বী সৌমিতৃষা সেভাবে স্বাস্থ্য সচেতন নন। ভালোবাসেন মিষ্টি খেতে। জিমটিম এক্কেবারে ন্যাকামি তাঁর কাছে। জীবনকে পুরোদমে উপভোগ করা অভিনেত্রী এবার এটা কি করলেন! যা দেখে চোখ কপালে উঠলো অনুরাগীদের।
‘প্রধানের’ কাজ শেষ হয়েছে বেশ কিছুদিন হয়েছে। এখন কিছুটা ফ্রি রয়েছেন নায়িকা সৌমীতৃষা। এই ফাঁকে ঘুরছেন বিস্তর, খাচ্ছেন এটা ওটা। স্বাস্থ্যের খেয়াল জলাঞ্জলি দিয়েই তাঁর মন ডুবেছে স্ট্রিট ফুডে। আর সেই ছবি কিনা জ্বলজ্বল করছে তাঁর সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন সৌমীতৃষা। সেই ছবিতে দেখা যাচ্ছে, গোলাপী চুড়িদার পরে হাইওয়ে পাশে দাঁড়িয়ে রয়েছেন মিঠাইরানি। হাতে তাঁর প্রিয় কম্বিনেশন! কী কী? সৌমীতৃষার এক হাতে চা তো একহাতে কুলফি! মিঠাই বলছেন, চা আর কুলফি একসাথে খেয়ে দেখুন। হাইওয়েতে এটাই তাঁর প্রিয় কম্বো।
আরও পড়ুন- জগদ্ধাত্রীর মুখে গরম কফি ছুড়ল বৈদেহি! আসল অপরাধীদের কাছে পৌঁছে গেল জ্যাস!
অভিনেত্রীর ছবি দেখে ঘুম উড়েছে অনুরাগীদের। কমেন্টবক্সে উপচে পড়ছে সাবধানবাণী। একি করছেন সৌমীতৃষা? ঠান্ডা আর গরম একসঙ্গে খেলে তো শরীর খারাপ করবে! গলার হাল খারাপ হবে! আবার কেউ কেউ তো সৌমীতৃষার কান্ডকে প্রশংসা করেছেন। তাঁকে মিঠাইয়ের মতোই মিষ্টি লাগছে তাও বলেছেন কেউ কেউ।
View this post on Instagram
আসলে অভিনেত্রী আগেই সাক্ষাৎকারে বলেছেন, ওজন নিয়ে সারাক্ষণ ভাবেন না তিনি। জিমটিমের পথও মাড়ান না। শুধু ওজন বাড়লে মিষ্টি বাদ যায় খাদ্য তালিকা থেকে। বাকি সময় মিষ্টিপ্রেমী মিঠাই কিন্তু মোটেই খেয়াল রাখেন না ডায়েটের। তারই প্রতিফলন অভিনেত্রীর এই ছবি।

