চলতি ধারাবাহিক থেকে বিদায়! অভিনেত্রী সোনামণির জীবনে বিরাট দুঃসংবাদ!

বিনোদন জগতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার মেগা ধারাবাহিক (Mega Serial)। দৈনন্দিন জীবনে বিনোদনের জন্য এই ধারাবাহিক গুলির জুড়ি মেলা ভার। তাইতো সন্ধ্যে হলেই বাড়ির মা কাকিমারা টেলিভিশনের সামনে বসে পড়েন তাদের প্রিয় ধারাবাহিক (Tv Serial) গুলি দেখার জন্য। বর্তমানে দিনে দিনে ধারাবাহিকের সংখ্যা বাড়ছে। বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে একাধিক জনপ্রিয় ধারাবাহিক দেখানো হয়ে থাকে।
সেরকমই ধারাবাহিকে অনেক সময় বিভিন্ন কারণে ধারাবাহিকের নায়ক-নায়িকার মুখ পরিবর্তন করা হয়ে থাকে, এ কথা আমরা প্রত্যেকেই জানি। বিভিন্ন ধারাবাহিকে এর আগেও ধারাবাহিকের নায়ক নায়িকার মুখ পরিবর্তন করা হয়েছে ধারাবাহিকের মাঝ পথে। তাই এসব আর নতুন কিছু নয়। এবারও সেই একই ঘটনা ঘটছে।
পরিবর্তন হচ্ছে নায়িকা চরিত্রের মুখ
সম্প্রতি সেরকমই শোনা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ এর নায়িকা পরিবর্তন হতে চলেছে। ধারাবাহিকটি শুরু থেকেই ব্যাপক জনপ্রিয়। এই ধারাবাহিক দেখতে বেশ পছন্দ করেন দর্শক। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রীর সোনামনি সাহা এবং অভিনেতা হানি বাফনা। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে ধারাবাহিকের নায়িকা সোনামনি অর্থাৎ সুধা চরিত্রের মুখ পরিবর্তন হতে চলেছে।
এর আগেও এরকম বহু ধারাবাহিকের নায়িকা চরিত্রের মুখ বদল হয়েছে ধারাবাহিকের মাঝপথে। রোশনাই, লাভ আজ কাল এর মতন বেশকিছু ধারাবাহিকে বদলেছে নায়িকা। তবে শুভ বিবাহ ধারাবাহিকে সোনামনি সুধার চরিত্র যেভাবে ফুটিয়ে তুলছে তাতে হঠাৎ কেন নায়িকা পরিবর্তন হতে চলেছে সেটাই বলা মুশকিল।
সম্প্রতি ধারাবাহিকে দেখা যাচ্ছে, সার্থকের ষড়যন্ত্রের ফাঁদ থেকে তেজকে রক্ষা করছে সুধা। কিন্তু সুধা সার্থকের আসল মুখোশ যখনই টেনে খুলে দিতে যাবে, তখনই সার্থক তার খেলা ঘুরিয়ে দেয়। সবার সামনে সে দাবি করে, সুধা তার স্ত্রী। আর ধারাবাহিকের এই নতুন মোড় দর্শককে আরো আগ্রহী করে তুলেছে ধারাবাহিকের আগামী পর্ব দেখার জন্য। আর ঠিক তখন শোনা যাচ্ছে, ধারাবাহিকে মুখ বদলের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ “বিচ্ছেদ থেকে অনেক য’ন্ত্রণা সহ্য করেছি”- অভিনেত্রীর কন্ঠে হঠাৎ বিচ্ছেদের সুর! কেন এমন বললেন পল্লবী শর্মা!
তবে নায়িকা চরিত্রে নয়, ‘শুভ বিবাহ’-এ সার্থকের মায়ের চরিত্রে পরিবর্তন আনা হয়েছে। আগের অভিনেত্রীকে সরিয়ে বর্তমানে এই চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী স্বর্ণকমল দত্তকে। এর আগে তিনি ‘মালাবদল’, ‘রাঙাবউ’ সহ আরও কিছু ধারাবাহিকে নজর কেড়েছেন। সুতরাং বোঝা যাচ্ছে নায়িকা চরিত্রের কোন বদল হচ্ছে না আপাতত, কিন্তু পরবর্তীতে কি হবে সেটা বলা মুশকিল।

