“বিচ্ছেদ থেকে অনেক য’ন্ত্রণা সহ্য করেছি”- অভিনেত্রীর কন্ঠে হঠাৎ বিচ্ছেদের সুর! কেন এমন বললেন পল্লবী শর্মা!

বর্তমানে টেলিভিশনের পর্দার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র পর্ণার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী পল্লবী শর্মা (Pallabi Sharma)। অভিনেত্রীকে পর্দায় যেমন আমরা সবসময় হাসিখুশি দেখতে পাই বাস্তব কিন্তু সেরকম নয়। বাস্তবে অভিনেত্রীকে অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকের এই জায়গায় আসতে হয়েছে। সহ্য করতে হয়েছে অনেক আপনজনকে ছোটবেলায় হারিয়ে ফেলার দুঃখ। খুব ছোটবেলাতেই মা-বাবাকে হারিয়েছেন পল্লবী। তারপর থেকে পিসির কাছে মানুষ হয়েছেন তিনি।

যখন পল্লবী তৃতীয় শ্রেণীতে পড়তেন তখন তার মায়ের ব্রেন টিউমার ধরা পড়ে। সেই সময় বাবা এবং দাদা মিলে মাকে নিয়ে ব্যাঙ্গালোরে ছোটাছুটি করতে থাকে। তখন থেকেই পিসির বাড়িতে থাকতে শুরু করে পল্লবী। কিন্তু জীবন যুদ্ধে পল্লবীর মা হেরে যান, আর অল্প বয়সে মাকে হারিয়ে ফেলেন অভিনেত্রী। পল্লবী তখন পঞ্চম শ্রেণীতে পড়ছে। সেই থেকেই পিসির কাছে মানুষ হয়েছেন তিনি। পিসির কাছে বরাবর মায়ের ভালোবাসা পেয়েছেন তিনি।

Pallavi shared her ideology with audience

এরপরই যখন ক্লাস টেনের বোর্ড পরীক্ষা দিতে যাবেন পল্লবী ঠিক তার কয়েকদিন আগেই তার দাদার কাছ থেকে ফোন আসে তার বাবাও ভীষণ অসুস্থ। সেই কথাই শুনেই বাবার কাছে ছুটে যান পল্লবী। দেখা করতে যান বাবার সঙ্গে। বাবা তাকে আশ্বাস দিয়ে বলেন যাতে পল্লবী পরীক্ষায় মন দেয় তার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কিন্তু সেটা আর হয়নি। বোর্ড পরীক্ষার আগের রাতেই বাবার শরীরের আরও অবনতি হয়। ভোরবেলা পল্লবী জানতে পারেন তার বাবা আর নেই।

এসব ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই রোজ যেতে হয় পল্লবীকে। কিন্তু এর মাঝেই নতুন করে বিচ্ছেদের সুর পল্লবীর কণ্ঠে। মন ভেঙেছে অভিনেত্রীর। অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে সেরকমই পোস্ট শেয়ার করেছেন। আর সেইসব পোস্ট দেখেই অনেক প্রশ্ন উঠেছে অভিনেত্রীকে নিয়ে। তবে কি নতুন করে প্রেমে ছেঁকা খেলেন সকলের প্রিয় অভিনেত্রী?

আসলে পল্লবী সোশ্যাল মিডিয়াতে সেরকম ভাবে সক্রিয় থাকেন না। তার শুধুমাত্র ইনস্টাগ্রামে একটি একাউন্ট রয়েছে। ফেসবুকে তিনি নেই। কিন্তু অভিনেত্রীর নাম অনেক ভুয়ো একাউন্ট রয়েছে। সেখান থেকে প্রতিনিয়ত এমনভাবে ছবি পোস্ট করা হয় যেন আসল একাউন্ট, তাই অনেকেই গুলিয়ে ফেলেন। সেরকমই একটি একাউন্ট থেকে বিচ্ছেদ নিয়ে কিছু পোস্ট করা হয়েছে, এই তাতেই দর্শক ভেবেছেন পল্লবীর মন ভেঙেছে।

আরও পড়ুনঃ আনন্দীর জন্য অপেক্ষা করছে মরণফাঁদ! এই ভয়ংকর বিপদ সংকেত কি বুঝতে পারবে নায়িকা? টানটান উত্তেজনাময় আজকের পর্ব

পল্লবী কোনদিনই নিজের ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়াতে তুলে ধরতে পছন্দ করেন না। ব্যক্তিগত জীবন তিনি ব্যক্তিগত রাখতেই ভালোবাসেন। এই সমস্ত ভুয়ো একাউন্ট বন্ধ করতে অভিনেত্রী সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করেছেন।

Back to top button