Big Breaking: দিদি নাম্বার ওয়ানের স্লট ঘোষণা করল চ্যানেল! বন্ধ হচ্ছে কোন মেগা?

বাংলা টেলিভিশন (Bengali Television) জগতের অন্যতম জনপ্রিয় চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত সবথেকে জনপ্রিয় রিয়ালিটি শো হল দিদি নাম্বার ওয়ান (Didi no 1)। বহু বছর ধরে এই জনপ্রিয় অনুষ্ঠানটি সাধারণ মানুষের অজানা গল্প এবং লড়াই করে মেয়েদের এগিয়ে যাওয়ার নিদর্শন বাংলার দর্শকদের সামনে তুলে ধরছে। এখানে সঞ্চালিকা স্থানে দেখা যায় রচনা ব্যানার্জিকে (Rachana Banerjee)।

তবে সম্প্রতি জি বাংলায় ধারাবাহিকের টাইম স্লট নিয়ে একটি সাময়িক গোলযোগের সৃষ্টি হয়। কোন ধারাবাহিককে কোন স্লটে দিলে ভালো হয় সেটা বুঝে উঠতে পারেনা জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষ। তাই কিছুদিন যাবত প্রায় প্রত্যেকদিনই আসন্ন ধারাবাহিকের স্লট নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। নিজের কথায় স্থির থাকতে পারছে না জি বাংলা।
বর্তমানে জি বাংলা প্রোডাকশন হাউস এবং এন আইডিয়াস প্রোডাকশন হাউজের তরফ থেকে দুটি নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে। একটি হল পরিণীতা এবং অন্যটি মিত্তির বাড়ি। এই দুই ধারাবাহিককে জায়গা করে দিতে কোন ধারাবাহিক বন্ধ করা উচিত বা সময় বদল করা উচিত সেটাই বুঝে উঠতে পারছিল না জি বাংলা। শেষ পর্যন্ত নিম ফুলের মধুকেই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা।
তবে সময়গুলো বদল ঘটিয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যে জি বাংলার ঐতিহ্যবাহী অনুষ্ঠান দিদি নাম্বার ওয়ান এর জন্য কোন চ্যাট খুঁজে পাওয়া যায় না। ঠিক কোন স্লটে এই অনুষ্ঠানটিকে দেওয়া যেতে পারে সেটা নিয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারছিল না চ্যানেল। সূত্র মারফত খবর আসছিল সকালবেলা অথবা দুপুর বেলা এই অনুষ্ঠানটিকে সম্প্রচার করা হবে।
আরও পড়ুনঃ “আমার এত খারাপ অবস্থা হয়নি যে সিরিয়াল করব”- বিস্ফোরক বনি সেনগুপ্ত! দর্শকদের ক্ষোভের মুখে নায়ক!
ঠিক কোন সময় সম্প্রচারিত হবে দিদি নাম্বার ওয়ান?
তবে সেই সিদ্ধান্তের বদল ঘটেছে বলেই জানা যাচ্ছে। কোনো অদ্ভুত সময়ে সম্প্রচার করে এই অনুষ্ঠানের মর্যাদা হানি করতে চায় না চ্যানেল। তাই এই মুহূর্তে জানা যাচ্ছে বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সম্প্রচারিত হবে দিদি নাম্বার ওয়ান। আর জি বাংলা রান্নাঘরকে সম্প্রচার করবে বিকেল চারটে থেকে। এভাবেই ধারাবাহিক এবং এই অনুষ্ঠান গুলির মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে চাইছে চ্যানেল।

