“আমার এত খারাপ অবস্থা হয়নি যে সিরিয়াল করব”- বিস্ফোরক বনি সেনগুপ্ত! দর্শকদের ক্ষোভের মুখে নায়ক!

এবারে বনি সেনগুপ্তের (Bonny Sengupta) মন্তব্যে তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া। টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood Industry) বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন বনি সেনগুপ্ত। খুব বেশিদিন হয়নি বনি এসেছেন ইন্ডাস্ট্রিতে। বরবাদ, পারব না আমি ছাড়তে তোকে, রাজা রানী রাজি এর মতন বেশকিছু ছবিতে কাজ করেছেন অভিনেতা।

অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক জগতেও পা রেখেছেন বনি। তবে এবারে বনির এক মন্তব্যে রেগে আগুন দর্শক। বেশ কিছুদিন ধরেই গুঞ্জনে শুনে যাচ্ছিল বাংলা সিরিয়ালের ছোটপর্দায় এবারে দেখা যাবে বনিকে। অভিনেতার সঙ্গে অভিনয় করবেন টেলিভিশনের পর্দার জনপ্রিয় অভিনেতা সোমরাজ মাইতি। আর এই খবর বনির কানে যাওয়ার পরেই বনি এমন কিছু কথা বলেন যার জন্য তার উপরে ক্ষেপে গিয়েছেন নেটিজেনরা।

কি এমন বললেন অভিনেতা বনি

বনির বক্তব্য “না না, আমার এত খারাপ অবস্থা হয়নি যে সোমরাজের সঙ্গে সিরিয়াল করব।” বনির কথায়, “আমার হাতে একের পর এক ছবি রয়েছে। কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে আবার জুটি বেঁধে ফিরছি। ছবিতে আমার দু’জনেই পুলিশ অফিসার। অন্য একটি ছবিতে সৌরভ দাস আর আমাকে প্রধান দুটো চরিত্রে দেখা যাবে। সেই ছবিতে আমি কলেজের অধ্যাপক। এত ব্যস্ততার মধ্যে কী করে ছোট পর্দার জন্য সময় বার করব?”

বনির এই মন্তব্যে ক্ষেপে উঠেছে ছোট পর্দার দর্শকেরা। ধারাবাহিক হলো বিনোদন জগতের একটি গুরুত্বপূর্ণ অংশ। আর দর্শকেরা মনে করছে বনি বড় পর্দায় অভিনয় করে ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীদের অপমান করছে। তাই তার কোন অধিকার নেই কাউকে অপমান করার। সেই কারণে বনির উপরে বেজায় ক্ষেপে গিয়েছেন দর্শক। সামনেই নতুন ছবি মুক্তি, এর মধ্যে এমন মন্তব্য কোন বড় ক্ষতি ডেকে আনবে না তো বনির নতুন ছবির জন্য?

আরও পড়ুন: শীঘ্রই আসছে গ্রামের মেয়ে মোহর! থাকছে জনপ্রিয় নায়ক নায়িকার জুটি!

যদিও তিনি পরবর্তীতে কথা ঘুরিয়ে দেন। তিনি বলেন যেমনটা ভাবা হচ্ছে তিনি তেমনটা বলেননি। তবে সেকথা দর্শকরা কতটা বিশ্বাস করেছেন সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। বর্তমানে বনি নিজেদের নতুন ছবির শুটিংয়ের কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। ছবিতে বনিকে অপরাজিতা আঢ্যর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। ছবির নাম বানসারা। ছবিতে বনিকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যেতে চলেছে। চরিত্রের নাম অজিতেশ।

Back to top button