“নচিকেতার অর্ধেক গান টোকা!”- কোন কোন গান টুকেছেন গায়ক? মুখ খুললেন সিধু!

৮০-৯০ দশকের জনপ্রিয় বাংলা ব্যান্ড (Music Band), গায়কদের মধ্যে অন্যতম হলেন নচিকেতা (Nachiketa Chakraborty), সিধু (Siddhartha Ray), অঞ্জন দত্ত (Anjan Dutt), কবীর সুমন (Kabir Suman) সহ আরো অনেকে বাংলা ব্যান্ড গুলির মধ্যে ক্যাকটাস, ফসিলস, চন্দ্রবিন্দু, ভূমি ইত্যাদি। এরা প্রত্যেকেই নিজের নিজের গাওয়া গানের জন্য শ্রোতাদের মাঝে ভীষণ জনপ্রিয়। এখনো তাদের গান প্রত্যেকের টেপ রেকর্ডারে বাজে।
তবে নচিকেতার গাওয়া গানগুলি নাকি একাধিক অন্য কোন গান থেকে অনুপ্রাণিত হয়ে বানানো এমনটাই বিস্ফোরক দাবি করলেন জনপ্রিয় গায়ক সিধু। সম্প্রতি একটি পডকাস্ট সরতে গিয়ে বিস্ফোরক দাবি করেন সিধু। তার দাবি শুনে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। কেউ ভাবতেও পারিনি একজন জনপ্রিয় গায়কের সম্বন্ধে আরেকজন গায়ক এমন কোন দাবি করবেন।
ওই শোতে গিয়ে সিধু বলেন ‘ক্যাকটাসের যদি হলুদ পাখি হয় তাহলে নচিকেতার নীলাঞ্জনা। আর একটা মানুষের জীবনের সবথেকে হিট গান বাংলাদেশের একটি গানের থেকে বিশাল ভাবে অনুপ্রাণিত।’ তিনি আরও বলেন, ‘অঞ্জন দত্ত নেয়নি সুর? নিয়েছে, বলে নিয়েছে। আমার সেটাই বক্তব্য, আমার একটা সুর ভালো লাগতেই পারে এবং এতটাই ভালো লাগে বা প্রিয় হয়ে যায় কোনও কোনও সুর মনে হয় এটা নিয়েই কাজ করি। সেটা ঠিক আছে। কিন্তু একটা স্বীকারোক্তি করতে কী আছে?’
জনপ্রিয় অভিনেতা সৌরভ নিজের পডকাস্ট শোতে মাঝেমধ্যেই জনপ্রিয় ব্যক্তিত্বদের আমন্ত্রণ করেন, তাদের সঙ্গে নানান বিষয়ে আলোচনা করেন। সেরকমই একদিন তার শোতে উপস্থিত ছিলেন জনপ্রিয় গায়ক সিধু। সেখানেই নচিকেতা চক্রবর্তীর গান নিয়ে কথা বললেন তিনি। এদিন সৌরভ যখন সিধুকে বলেন, নচিকেতার দুই একটা গান বাদে প্রায় সবই অরিজিন্যাল গান সেটা শুনে সিধু বলেন, ‘আলাদা করে সবই অরিজিন্যাল কম্পোজিশন শব্দটা বলার মানে কী? এটা কি আমাকে উসকে দেওয়ার চেষ্টা?’
আরও পড়ুনঃ বছরের শুরুতেই বিপত্তি! সুস্থ হয়ে কাজে ফিরতেই অভিনেত্রীর জীবনে নতুন বিপদ!
তারপর এই নিজের বক্তব্য সকলের সামনে তুলে ধরেন গায়ক। সিধু আরও বলেন, ‘ক্যাসেট হোক বা ডিজিটাল রিলিজ হচ্ছে সেখানে একটা লাইন মেনশন করে দিতে তো কোনও অসুবিধা নেই যে এই গানটা আমরা ওঁর দ্বারা অনুপ্রাণিত হয়েছি। এটা বলার মধ্যে কোনও দুর্বলতা নেই, ভাবমূর্তিকে অনেকটা স্বচ্ছ করতে পারে। এই একটা লাইন আমি কেন বলব না?’

