শ্যামলী অনিকেতের জুটি গেল ভেঙে! শ্যামৌপ্তির সাথে জুটি বেঁধে একেবারে লাদাখে রণজয়!

বাংলা টেলিভিশন (Bengali television) জগতের অন্যতম জনপ্রিয় চ্যানেল স্টার জলসার (Star Jalsha) পর্দায় দর্শকরা একাধিক জনপ্রিয় ধারাবাহিক দেখে থাকেন। এরমধ্যে একটি অন্যতম জনপ্রিয় মেগা সিরিয়াল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল গুড্ডি (Guddi)। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল এই ধারাবাহিক। ২০২৩ সালের শেষের দিক করে সম্প্রচারিত হয় এই ধারাবাহিকের অন্তিম পর্ব।
প্রায় দেড় বছর ধরে দর্শকদের বিনোদন প্রদান করেছে এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) এবং নায়িকার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)। তাদের দুজনের জুটি সেই সময় বেশ সাড়া ফেলেছিল বাংলার দর্শকদের মধ্যে। নানা কারণে বারবার এই ধারাবাহিকটি আলোচোনা এবং সমালোচনায় উঠে আসলেও এই জুটিকে সমানভাবে ভালবেসে গিয়েছেন দর্শক মহল।
তাই জন্যই কি আরো একবার জুটি বেঁধে টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছেন এই ধারাবাহিকের নায়ক নায়িকা? সম্প্রতি সমাজমাধ্যমে রনজয় এবং শ্যামৌপ্তির একসাথে একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। যেটা দেখে মনে হচ্ছে তারা দুজন আবারও ফিরছে একসাথে জুটি বেঁধে। তবে কি চলতি ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন অভিনেতা রণজয় বিষ্ণু? এইবার এক সংবাদ মাধ্যমকে এই নিয়ে নিজেই বিস্তারিত জানালেন অভিনেতা।
কোন ধারাবাহিকে দেখা যাবে তাদের?
না, এইবার আর এই অভিনেতা অভিনেত্রীর জুটিকে কোন ধারাবাহিকের পর্দায় দেখা যাবে না। এই প্রসঙ্গে অভিনেতা রণজয় বললেন, ‘‘সায়ন রায়ের পরিচালনায় একটি মিউজিক ভিডিয়োয় (Music Video) অভিনয় করছি। আমি আর শ্যামৌপ্তি (Shyamoupti Mudly) জুটি। ‘গুড্ডি’ ধারাবাহিকে আমাদের রসায়ন পছন্দ হয়েছিল পরিচালকের। তাই আমাদের বেছে নিয়েছেন।’’ অর্থাৎ কোন ধারাবাহিক নয়, মিউজিক ভিডিওতে জুটি বেঁধে ফিরছেন তারা।
আরও পড়ুন: থমকে গেলো রাই অনির্বাণের বিয়ে! সৌর্যের সামনেই ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করে দিলো নিলু!
অভিনেতা জানান এই শুটিং টা শেষ করতে মোট তিন দিনের সময় লাগবে। তিনি তার দর্শকদের উদ্দেশ্যে আরও জানিয়েছেন, তথাকথিত বাণিজ্যিক ছবির গানগুলো ঠিক যেমন হয়, এখানেও সে ভাবেই জুটিকে দেখাতে চলেছেন সায়ন। এই গানটি লিখেছেন বুধাদিত্য মুখোপাধ্যায়। অভিনেতা বলেন, মোট তিন দিনের ছুটি পেয়েছেন ধারাবাহিক থেকে। তাই এই তিন দিনের মধ্যে কাজ মিটিয়ে তাড়াতাড়ি কলকাতায় ফিরতে হবে। এদিক ওদিক ঘোরার আর সময় নেই।

