দোরগোড়ায় বিপদ! ধরা পড়লেই জীবন শেষ! অনিকেতকে বাঁচাতে অনেক বড় আত্মত্যাগ করল শ্যামলী!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি দর্শকদের চর্চার একটা অন্যতম অঙ্গ হয়ে উঠেছে তার মধ্যে জনপ্রিয় হচ্ছে কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকটি। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং নায়কের চরিত্র দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণুকে। দুজনের রসায়ন মন ছুয়ে গিয়েছে দর্শক মহলের।

ইতিমধ্যেই দর্শকরা দেখেছেন, জোড়া বাড়িতে সবাই জানতে পেরে গিয়েছে, এতদিন ধরে তিস্তার ছদ্মবেশ নিয়ে শ্যামলী তাদেরকে বোকা বানাচ্ছিল। কেউ একবারও ভেবে দেখেনি যে এই তিস্তা এবং শ্যামলী উভয় ব্যক্তি তাদের কত বিপদের হাত থেকে বাঁচিয়েছে। তাদের কাছে সবটা লুকিয়ে যাওয়াটাই এখন সব থেকে বড় অন্যায়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়েই অপরাজিতা শ্যামলীকে বাড়ি থেকে বের করে দিয়েছে।

ফলস্বরূপ নিজের ভাইয়ের বাড়িতে এসে উঠতে বাধ্য হয়েছে শ্যামলী। সে ঠিক করেছিল নিজে উপার্জন করে নিজের ভাইদের হাতে টাকা তুলে দেবে। কিন্তু তার ভাইরা দিদিকে মন্দার এর কাছে টাকার লোভে বিক্রি করে দেয়। মন্দার শ্যামলীকে অনেকদিন ধরেই পছন্দ করতো। এই সুযোগটাকে হাত ছাড়া না করে মন্দার শ্যামলীকে বিয়ে করতে রাজি হয়ে যায়। একপ্রকার জোর করেই তার সাথে বিয়ে করতে চায় সে। মন্দার ভালো করেই জানে শ্যামলী বিবাহিত তার পরেও তার ইচ্ছায় এতোটুকুনিও কমতি দেখা যায় না।

আরো পড়ুন: মন্দারের হাত থেকে শ্যামলীকে বাঁচালো অনিকেত! স্ত্রীয়ের সম্মান দিয়ে তাকে ফের জোড়া বাড়িতে ফিরিয়ে নিয়ে গেলো নায়ক!

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, শ্যামলীকে জোর করে বিয়ের কনে সাজিয়ে বিয়ের পিঁড়িতে বসানোর চেষ্টা করা হয়। কিন্তু অনেক কষ্ট করে সেখান থেকে কোনো রকমে পালাতে সক্ষম হয় শ্যামলী। তবে সেটা যে খুব বেশিক্ষণের জন্য নয় এটা খুব ভালো করেই জানতো সে। মাঝপথে অনেকেতের সাহায্য পায় শ্যামলী। তবে এই মুহূর্তে তারা এমন এক পরিস্থিতির মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছে যে নিজেকে ধরা দেওয়া ছাড়া শ্যামলীর কাছে আর কোন উপায় বেঁচে নেই।

আত্মসমর্পণ করতে বাধ্য হলো শ্যামলী

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, একটা হোটেল রুমে বন্দী হয়ে গিয়েছে শ্যামলী আর অনিকেত। বাইরে মন্দারের গুন্ডারা পাগলা কুকুরের মতন তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। আর দুটো পদক্ষেপ এগিয়ে এলেই ধরা পড়ে যেতে চলেছে তারা। এই অবস্থায় কি করবে কিছুই ভেবে পায়না অনিকেত। শ্যামলী বেঁচে গেলেও তারা অনিকেতকে যে প্রাণে বাঁচতে দেবে না এটা খুব ভালো করেই জানে নায়িকা। তবে কি অনিকেতকে বাঁচাতে এবার নিজেকে সমর্পণ করবে শ্যামলী?

Back to top button