মন্দারের হাত থেকে শ্যামলীকে বাঁচালো অনিকেত! স্ত্রীয়ের সম্মান দিয়ে তাকে ফের জোড়া বাড়িতে ফিরিয়ে নিয়ে গেলো নায়ক!

কিছু কিছু মানুষের কাছে টাকাই সব। তারা টাকার লোভে অন্ধ হয়ে যায়। তখন আর তাদের কাছে আপন পর কোন কিছুই কোন মানে রাখে না। টাকার জন্য আপন মানুষের জীবন নিয়ে অবধি খেলা করতে পারে তারা। ঠিক এমনটাই করলো জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকটির নায়িকা শ্যামলীর ভাই। তার দুই ভাই টাকার লোভে দিদিকে বেচে দিতে পিছপা হলো না।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, ইচ্ছা না থাকা সত্ত্বেও এক গুরুতর পরিস্থিতির শিকার হয়ে ধারাবাহিকের নায়ক অনিকেতকে বিয়ে করতে হয়েছিল নায়িকা শ্যামলীকে। কোনদিনও তাকে নিজের স্ত্রীয়ের জায়গায় বসাতে পারেনি অনিকেত। তবে সময়ের সাথে সাথে তাদের মধ্যে একটা গাঢ় বন্ধুত্ব সৃষ্টি হচ্ছিল। শ্যামলীকে ভরসা করতে শুরু করেছিল অনিকেত। সেই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হওয়ার আগেই ভেঙে গেল শ্যামলীর স্বপ্ন।
শ্যামলী যে তিস্তা সেজে এত কাণ্ড ঘটিয়েছে সেটা জানতে পেরে গেলো জোড়া বাড়ির প্রত্যেকে। ফলস্বরূপ তাকে সবাই ভুল বুঝল। অপরাজিতা সুযোগ পেয়ে গেল শ্যামলীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার। শ্যামলীও আর কথা না বাড়িয়ে নিজের স্যারের বিরক্তির কারণ না হয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। সে চায়নি তার স্যার জোর করে তাকে মেনে নিক। তবে এই ঘটনায় অনিকেতের প্রতি শ্যামলীর ভালোবাসা শ্রদ্ধা বিন্দুমাত্র কমেনি।
জোড়া বাড়ি ছেড়ে উত্তরবঙ্গে নিজের বাড়ি এসে উপস্থিত হয়েছিল শ্যামলী। কিন্তু তার এই উপস্থিতিটাকে পূর্ণ ব্যবহার করে শ্যামলীর জীবনটা নষ্ট করে দেওয়ার সমস্ত পরিকল্পনা করে ফেলে তার দুই ভাই এবং ভাইয়ের বউ। তারা মন্দার নামক একজন শয়তান গন্ডার সাথে শ্যামলীর জোর করে বিয়ে দিয়ে দিতে চায় শুধুমাত্র টাকার লোভে। অসহায় শ্যামলীর কাছে আর কোন উপায় থাকে না কারণ তার হাত-পা বেঁধে রাখে তার ভাইরা।
আরও পড়ুন: কৌশিকী – মেহেন্দির যুগলবন্দী দেখে চমকে গিয়েছেন দর্শকরা! মেহেন্দিকে পজিটিভ চরিত্রেই দারুন মানিয়েছে দাবি দর্শকের!
বিয়ে আটকাতে ছুটে এলো অনিকেত!
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, অনিকেত ফেরার সময় তার বন্ধুর থেকে জানতে পারে কলকাতার শ্বশুরবাড়ি থেকে একটি মেয়েকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আর সেই মেয়েটি বর্তমানে এই গ্রামে রয়েছে। তার সাথে জোর করে আরেকজনের বিয়ে করিয়ে দেওয়ার চেষ্টা করছে তার পরিবারের লোকজন। এটা জানতে পেরেই অনিকেত বলে, তাকে এক্ষুনি সেখানে যেতে হবে। এই বিয়ে আটকাতেই হবে। তবে কি অনিকেত বুঝে গেল শ্যামলীর বিপদের কথা?

