‘পা আর সঙ্গ দিচ্ছে না’ দুঃসংবাদ! শেষ হলো অভিনেতার ধারাবাহিকের পথ চলা! শারীরিক য’ন্ত্রণার কাছে হার মানলেন শুভ্রজিৎ সাহা! কোন দিকে এগোচ্ছে নায়ক হীন ধারাবাহিকের ভবিষ্যৎ?

অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছে ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিক। রাহুল ও রাহির সম্পর্কের গল্প এবং প্রধান দুই অভিনেতার রসায়ন দর্শকদের নজর কেড়েছে। টিআরপির নিরিখেও ধারাবাহিকটি ভালো ফল করছিল। তবে এরই মধ্যে সামনে এল এমন এক খবর, যা অবাক করেছে অনুরাগীদের। ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে আর দেখা যাবে না বর্তমান অভিনেতাকে।
ধারাবাহিকের শুটিং শুরুর আগেই একটি দুর্ঘটনায় আহত হয়েছিলেন তিনি। মাথায় চোট লেগে সেলাই পড়েছিল, তবুও কাজ থামাননি। পরে আবারও দুর্ঘটনার শিকার হন অভিনেতা। এবার গুরুতর চোট লাগে তাঁর পায়ে। চিকিৎসকের পরামর্শ ছিল সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার, কিন্তু ধারাবাহিকের কাজের কথা ভেবে তিনি শুটিং চালিয়ে যেতে থাকেন।
সম্প্রতি সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্টে নিজের শারীরিক অবস্থার কথা জানান অভিনেতা। তিনি লেখেন, প্রথমে আঘাত পাওয়ার পরও টানা কাজ করেছেন। পরে এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যায়, পায়ের সমস্যাটি আরও জটিল আকার নিয়েছে। এমনকি প্লাস্টার করার পরও কয়েকদিন শুটিং করেছেন তিনি, কারণ চলতি গল্পকে মাঝপথে ফেলে যেতে চাননি।
অভিনেতার দাবি, দীর্ঘ সময় হুইলচেয়ারে বসে কাজ করতে গিয়ে শরীরের অন্য অংশেও ব্যথা শুরু হয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, আর কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। তাই প্রযোজনা সংস্থার সিদ্ধান্ত এবং নিজের শারীরিক সুস্থতার কথা ভেবে চরিত্রটি থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে।
আরও পড়ুনঃ ডিএনএ রিপোর্টে ‘X’ ও ‘Y’ এর রহস্য! শিরিনের ফোন ঘেঁটে পারুলের হাতে এল ভয়ংকর তথ্য! দুর্ধর্ষ আজকের পর্ব
এই ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে প্রশ্ন উঠেছে, ধারাবাহিকে এবার কী হতে চলেছে। গল্প কি অন্য মোড় নেবে, নাকি আসবেন নতুন অভিনেতা? ইন্ডাস্ট্রির অন্দরমহলে শোনা যাচ্ছে, রাহুল চরিত্রে নতুন মুখ হিসেবে অভিনেতা রবি সাউয়ের নাম বিবেচনায় রয়েছে। যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। অন্যদিকে, অসুস্থতার কারণে ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিক থেকে বিদায় নিয়েছেন অভিনেতা শুভ্রজিৎ সাহা, আর তাঁর অনুপস্থিতিতে ধারাবাহিকের ভবিষ্যৎ কোন দিকে যায়, সেদিকেই এখন নজর দর্শকদের।

