জি বাংলার জনপ্রিয় নায়ক এবার বড় পর্দায়! বিপরীতে টলিউডের সুন্দরী নায়িকা!

ছোট পর্দার (Television Industry) এমন অনেক অভিনেতা রয়েছেন যারা এর আগেও বড় পর্দায় কাজ করা সুযোগ পেয়েছেন। টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Tollywood Industry) এমন অনেক অভিনেতা রয়েছেন যারা ছোট পর্দার হাত ধরে উঠে এসেছে বড় পর্দায়। তাদের অভিনয়ের দক্ষতা থাকার কারণে তারা খুব তাড়াতাড়ি কাজের সুযোগ পেয়েছে বড় পর্দায়। সম্প্রতি আবারো ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সুযোগ পেলেন বড় পর্দায়।

এর আগে ছোট পর্দার হাত ধরে জিতু, আদৃত এর মতো একাধিক জনপ্রিয় অভিনেতা বড় পর্দায় কাজের সুযোগ পেয়েছেন। প্রত্যেকেই জি বাংলা, স্টার জলসার। তারপর তো নিজেদের দক্ষ অভিনয়ের জন্য সরাসরি বড় পর্দাতেই সুযোগ পেয়েছেন প্রত্যেকেই। একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন তারা। অন্যদিকে একাধিক অভিনেত্রীরাও ধারাবাহিকে অভিনয় করেছিলেন, তারাও অনেকেই বড় পর্দায় সুযোগ পেয়েছেন। বর্তমানে বড় পর্দায় দাপিয়ে কাজ করছেন প্রত্যেকেই। তার মধ্যে বেশ কয়েকজন ওয়েব সিরিজ জগতেও পা রেখেছেন ইতিমধ্যেই।

এবারে বড় পর্দায় জনপ্রিয় অভিনেতা

অন্যদিকে জি বাংলার একসময়ের জনপ্রিয় ধারাবাহিকের অভিনেতা এবারে পা রাখতে চলেছেন বড় পর্দায়। এর আগে অভিনেতাকে জি বাংলার গৌরী এলো, স্টার জলসার দুর্গা দুর্গেশ্বরী ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে।

এবারে সরাসরি বড় পর্দায় জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণীর বিপরীতে ডেবিউ করতে চলেছেন অভিনেতা। অর্ণব মিদ্য পরিচালিত হাঁটি হাঁটি পা পা ছবিতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতাকে। ছবিতে বিশেষ একটি চরিত্রে দেখা যেতে চলেছে চিরঞ্জিৎ চক্রবর্তীকে।

আরও পড়ুনঃ “আমায় কেউ ডাকেনি, ঘরে চুপচাপ পড়ে ছিলাম”- সুমিত গাঙ্গুলীর অন্ধকার জীবনে আলো জ্বালালো দেব!

Bishwarup Bandyopadhyay

জনপ্রিয় সেই অভিনেতা হলেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। অভিনেতার অসাধারণ অভিনয় দক্ষতা সত্যি মুগ্ধ করেছে দর্শকদের। তাই ছোট পর্দার পর এবারে বড় পর্দায় সকলের মন জয় করতে আসছেন অভিনেতা। ইতিমধ্যেই ছবির পোস্টার সামনে এসেছে। দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ছবির জন্য।

Back to top button