“আমায় কেউ ডাকেনি, ঘরে চুপচাপ পড়ে ছিলাম”- সুমিত গাঙ্গুলীর অন্ধকার জীবনে আলো জ্বা’লালো দেব!

৯০ দশকের সময় বাংলা চলচ্চিত্র (Bengali Film Industry) জগতে নীলচে চোখ, ফোলাফোলা গাল নৃশংস দৃষ্টি এগুলো শুনলেই মনে পড়ে যেত অভিনেতা সুমিত গাঙ্গুলীর (Sumit Ganguly) কথা। খলনায়ক চরিত্রে ৯০ দশক থেকে দীর্ঘ সময় পর্যন্ত বাংলা চলচ্চিত্রতে তার ভূমিকা অপরিসীম। প্রসেনজিৎ, চিরঞ্জিত, মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে দেব, জিৎ, সোহম সকলের সঙ্গে ছবিতে কাজ করেছেন অভিনেতা। এক কথায় পুরনো প্রজন্ম থেকে নতুন প্রজন্ম সব ছবিতেই যখনই কোনো জাদরেল ভিলেন দরকার পড়েছে তখনই সুমিত বাবুকে দরকার পড়েছে।

মাত্র ছয় বছর বয়সেই পাড়ার বিভিন্ন থিয়েটারে কাজ করেছে। এরপর কলেজ জীবনেও বিভিন্ন গ্রুপ থিয়েটারে অংশ ছিলেন তিনি। এরপর ১৯৮১ সালে প্রথম বাংলা চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। প্রথম দিকে বিভিন্ন ছোট ছোট বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেই সঙ্গে চালিয়ে গিয়েছেন গ্রুপ থিয়েটারে অভিনয়।

১৯৯৩ সালে কেঁচো খুঁড়তে কেউটে ছবির হাত ধরে প্রথম সকলের সঙ্গে পরিচয় ঘটে সুমিত বাবুর। তারপর সংসার সংগ্রাম, দেবীপক্ষ, বোম্বাইয়ের বোম্বেট, যুদ্ধ, এম এল এ ফাটাকেষ্ট, অভিমন্যু, আই লাভ ইউ এর মত একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি। অভিনেতাকে ইন্ডাস্ট্রিতে সকলে খলনায়ক হিসেবে চেনেন। তবে পর্দায় আমরা তাকে যতটা ভয়ংকর, নৃশংস দেখি বাস্তব জীবনে কিন্তু অভিনেতা একেবারে অন্যরকম মানুষ। তিনি ভীষণই মজার, হাসিখুশি মানুষ। একটু রাগী বটে তবে খুবই এক্কেবারে মাটির মানুষ তিনি।

কিন্তু একসময়ের সেই জাদরেল খলনায়ককে আর দেখা যায় না বাংলা ছবিতে। দর্শক তাকে খুবই মিস করেন। টলিউডে কাজ পাওয়া নিয়ে তারও অনেক আক্ষেপ রয়েছে। এবারে নিজের সেই আক্ষেপের কথাই সাক্ষাৎকারে বললেন অভিনেতা।

আরও পড়ুনঃ বাংলা টেলিভিশন জগতে বিরাট দুঃসংবাদ! হঠাৎ করেই বিদায় নিলেন জনপ্রিয় অভিনেত্রী!

সম্প্রতি খাদান ছবির প্রিমিয়ারে গিয়ে অভিনেতা বলেন “আমি একজন অভিনেতা, আমি অভিনয় করতে এসেছি। এটা করেই আমার সংসার চলে। আমার দোকান নেই। আমাকে নেয়নি, আমাকে ডাকেনি। দিনের পর দিন বাড়িতে বসে থেকেছি। তাই আমি অভিনয় করতে পারিনি।” এছাড়াও অভিনেতার কথা অনুযায়ী, কমার্শিয়াল ছবি করলে ছবি হিট হবে, তাছাড়া অন্য ছবি চলবে না এখানে।

Back to top button