Puber Moyna: নবাগতা ঐশানীর সঙ্গে জুটি বেঁধে ফিরল গৌরব! ওপার বাংলার মেয়েকে মায়ের সম্মানের জন্য বিয়ে, নতুন প্রোমো কি মন জিতল দর্শকের!

Puber Moyna: বর্তমানে বাংলা টেলিভিশনে (Bengali television) মাত্র কয়েক মাসেই শেষ হয়ে যাচ্ছে একাধিক ধারাবাহিক আর সেই জায়গায় শুরু হচ্ছে নানান ধরনের নতুন সিরিয়াল (TV Serial)। যেখানে আসছে একের পর এক নতুন মুখ আবার অনেক এমন মুখও রয়েছে যারা বাংলা টেলিভিশনের দর্শকের কাছে অতি পরিচিত মুখ। এক একটা ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরে সেই সকল অভিনেতা-অভিনেত্রীদের ফেরার অপেক্ষায় বসে থাকে দর্শক।
আর ঠিক সেই ভাবেই আরো এক অভিনেতার ফেরার অপেক্ষার অবসান ঘটলো। বর্তমানে বাংলা টেলিভিশনের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা হলেন গৌরব রায়চৌধুরী। যাকে এর আগে দর্শক দেখেছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক রাঙ্গা বউতে। যেখানে তিনি জুটি বেঁধে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাসের সঙ্গে। তবে এই জুটির দর্শকের কাছে নতুন ছিল না। তার কারণ জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ত্রিনয়নী থেকেই দর্শকের মনে ধরেছিল গৌরব শ্রুতির জুটিকে।
পুবের ময়না বাংলা ধারাবাহিকের প্রথম প্রোমো (Puber Moyna Bengali Serial First Promo)
তবে ত্রিনয়নী দর্শকদের মনে দাগ কাটতে পারলেও রাঙা বউ সেই ভাবে দাগ কাটতে পারেনি যার ফলে কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল ধারাবাহিকটি। এবার গৌরবের ভক্তদের জন্য সুখবর আবার একবার নতুন ধারাবাহিকের মাধ্যমে পর্দায় ফিরলেন অভিনেতা। সম্প্রতি জি বাংলার ফেসবুক পেজে এই নতুন ধারাবাহিক পুবের ময়নার (Puber Moyna) একটি প্রোমো দিয়েছে। যেখানে দেখা যাচ্ছে গৌরব জুটি বেধেছেন নবাগতা অভিনেত্রী ঐশানী দের সঙ্গে।
এর আগেই টেলিপাড়া থেকে কানাঘুষা শোনা যাচ্ছিল যে জি বাংলায় এবার এক নতুন ধারাবাহিক রাস্তায় চলেছে যেখানে গল্প দেখা যাবে এবার বাংলা এবং ওপার বাংলায়। ঠিক সেভাবেই দেখা গেল প্রোমোর শুরুতেই একটি মেয়ে দুধে আলতা মেশাচ্ছে। তারপরেই বাড়িতে হন্তদন্ত হয়ে বর বেশে ঢুকছে নায়ক। তারপরেই সকলে বলাবলি করছে লগ্নাভ্রষ্ট বর। মায়ের সম্মান বাঁচাতেই বাড়ির আশ্রিতা ময়নাকে বিয়ে করল সে।
আরও পড়ুনঃ “আমি ভালোবাসার কথা বলতে রাজি নই…” প্রশ্মিতা প্রসঙ্গে স্পিকটি নট অনুপম রায়! বললেন “ব্যক্তিগত মতের উপরেই আক্রমণটা হয়।”
তবে গল্পে আসল টুইস্ট রয়েছে তাদের বিয়ের পরেই। ওপার বাংলার মেয়ে ময়নাকে নায়ক বিয়ের পরে জানতে পারে যে সে আগেও একবার বিয়ের পিঁড়িতে বসেছে। আর সেই বিয়ে থেকে নিজের জীবন বাঁচাতেই ওপার বাংলা থেকে এপারে পালিয়ে এসেছে সে। এরপরে গল্প কোন দিকে মোর নেয় আর তাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায় তা জানতে গেলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

