“আমি ভালোবাসার কথা বলতে রাজি নই…” প্রশ্মিতা প্রসঙ্গে স্পিকটি নট অনুপম রায়! বললেন “ব্যক্তিগত মতের উপরেই আক্রমণটা হয়।”

টলিউডের জনপ্রিয় গায়ক অনুপম রায় (Anupam Roy)। একাধিক গান, মঞ্চে দুর্দান্ত পারফরম্যান্স, সব মিলিয়ে বাংলায় অনুপম প্রেমীর সংখ্যা নেহাত কম নয়। সেই অনুপম রায়কে নিয়ে আলোচনাও হয়েছে বিস্তর। বিশেষ করে তাঁর প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ের মরশুমে যেন বারবার উঠে আসছিল অনুপমের নাম। গায়ক নিজেও বিয়ে করেছেন তারপর। কিন্তু ভালোবাসা কিংবা বিয়ের প্রসঙ্গে কথা অস্বীকার করলেন গায়ক অনুপম রায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন অনুপম রায়। এখানে নানান ধরনের প্রশ্নের মাঝে উঠে আসে তাঁর গান, ব্যক্তিগত জীবনের কথা। গান প্রসঙ্গে অনুপম বলেন, গান লিখতে বসলে তাঁর মনে হয় একটা মহাকাব্য লিখে ফেলবেন। কোথাও গিয়ে একটা দম্ভ কাজ করে। কিন্তু গান লেখা হয়ে গেলে, সেই দম্ভ যেন অনায়াসেই ফুরিয়ে যায়।
‘ভালোবাসা’ নিয়ে মুখে কুলুপ আঁটলেন অনুপম রায়!
টলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে সবার সাথে সবার প্রতিযোগিতা। অনুপম রায় কি হিংসা করেন কাউকে? মনে করেন কাউকে কম্পিটিটর? যার নাম প্রথমেই উঠে আসে তিনি হলেন রুপম ইসলাম। যদিও গায়কের স্পষ্ট জবাব, তাঁর ঘরে রুপম ইসলামের গানের ক্যাসেট আছে। নিয়মিত গান শোনেন অনুপম রায়। তাই সেই মানুষটাকে হিংসা করবেন, এটা কিভাবে ভাবা যায়?
সাক্ষাৎকারের মাঝে উঠে আসে অনুপমের ব্যক্তিগত জীবনের আলাপ-আলোচনাও। যদিও, সমস্ত কথা এড়িয়ে যান অনুপম রায়। সপাটে বললেন, এ বিষয়ে তিনি কোন কথা বলবেন না। নিজের মত স্বীকার করতে কেন এতটা কুন্ঠা বোধ করেন তিনি? ব্যক্তিগত মত সবার সামনে স্বীকার করতে ভয় কিসের? অনুপম বললেন, “ব্যক্তিগত মতের উপরেই আক্রমণটা হয়।” মানুষ গায়ক অনুপম রায় নিজের ‘বাউন্ডুলে ঘুড়ির’ জনপ্রিয়তা সম্পর্কে বললেন, এই গানটা অ্যালবামে হলে হয়তো অনেক লোক কম শুনতো।
আরও পড়ুন: দূরে গিয়েও আরো কাছাকাছি চলে এলো শ্যামলী অনিকেত, শ্যামলীকে বিয়ে করে মায়ের সামনে এসে দাঁড়ালো নায়ক!
প্রস্মিতার সঙ্গে প্রেম নিয়েও স্পিকটি নট রইলেন অনুপম রায়। বললেন তাঁদের চেনাজানা ছিল। সোশ্যাল মিডিয়ায় মানুষের আক্রমণ কতটা প্রভাব ফেলে গায়কের জীবনে? অনুপম বললেন, তাঁরা পাবলিক ফিগার। তাই প্রভাব ফেলে। তবে সোশ্যাল মিডিয়া থেকে দূরে যাওয়ার কথা ভাবতে ভয় লাগে তাঁর। মনে হয়, এমন দূরত্ব তৈরি হলে যদি মানুষ তার গান কম শোনে!

