জলসার পুরনো সিরিয়ালের কাছে ধোপে টিকছে না জি বাংলা! এবার নতুন মেগা দিয়েই জলসাকে টেক্কা দেবে চ্যানেল!

স্টার জলসা (Star Jalsha) বনাম জি বাংলা (Zee Bangla), টিআরপি নিয়ে এই দুই চ্যানেলের মধ্যে লেগেই থাকে মহারণ। কোন চ্যানেলের কোন ধারাবাহিকটি দর্শকদের মনে জায়গা করে নিতে সক্ষম হচ্ছে সেই নিয়েই বরাবরই একে অপরকে টেক্কা দিতে থাকে এই দুই চ্যানেল। তবে শুধু নতুন নয়, চ্যানেলের পুরোনো ধারাবাহিকগুলোর মাঝেও চলতে থাকে স্লট দখলের লড়াই।

জি বাংলার পর্দায় আসছে অমর সঙ্গী

সম্প্রতি জানা গেছে জি বাংলার পর্দায় আসছে দুইটি নতুন ধারাবাহিক। এন আইডিয়াসের প্রযোজনায় জি বাংলার পর্দায় আসছে নীল ভট্টাচার্য এবং শ্যামৌপ্তি মুদলি অভিনীত নতুন ধারাবাহিক অমর সঙ্গী। সম্প্রতি জি বাংলার পর্দায় মুক্তি পেয়েছে এই নতুন ধারাবাহিকের প্রথম ঝলক। ইতোমধ্যেই ধারাবাহিকটি নিয়ে দর্শকদের মাঝে শুরু হয়েছিল চর্চা। তবে তারই মাঝে দর্শকদের আশাহত করে মুক্তি হয়েছে এই নতুন ধারাবাহিকটির সম্প্রচারের সময়।

সন্ধ্যা নয়, দুপুরের স্লটে আসছে অমর সঙ্গী

 

জানা গেছে সন্ধ্যে বা রাত্রের স্লট নয়, এই নতুন মেগা সিরিয়ালটি সম্প্রচারিত হবে দুপুর ৩টো বেজে ৩০ মিনিটের স্লটে। যা দেখে রীতিমতো হতবাক দর্শকরা। সাধারণত টিআরপি তালিকায় স্লট হারিয়ে ফেলা ধারাবাহিকগুলোকে বন্ধ করে নতুন ধারাবাহিক পর্দায় নিয়ে আসে চ্যানেল অথবা পুরোনো টিআরপি কমে যাওয়া ধারাবাহিকগুলোকে দুপুরে স্লটে দিয়ে দেয় নতুন মেগা ধারাবাহিকগুলোকে সন্ধ্যার স্লটে নিয়ে আসে চ্যানেলগুলো। তবে এক্ষেত্রে ঘটেনি এর একটাও শুরু থেকেই চ্যানেল জানিয়ে দিল সন্ধ্যা নয়, বরং দুপুরের স্লটেই সম্প্রচারিত হবে এই মেগা সিরিয়ালগুলো।

জি বাংলার পর্দায় আসছেন কাজল নদীর জলে

 

তবে শুধু অমর সঙ্গীই নয়, জি বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘কাজল নদীর জলে’। আসন্ন এই ধারাবাহিকটিতে মুখ্য ভূমিকা দেখা যাবে অভিনেতা মৈনাক ব্যানার্জী, অভিনেত্রী অরুণিমা হালদার এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। গতকাল জি বাংলার পর্দায় প্রকাশিত হয়েছে এই নতুন মেগা সিরিয়ালের প্রোমো। ত্রিকোণ প্রেমের কাহিনী নিয়েই এবার পর্দায় ফিরছেন টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। তবে ধারাবাহিকের প্রথম ঝলক মুক্তি পাওয়ার পাশাপাশি জানা গেছে ধারাবাহিকটির সম্প্রচারের সময়। যা দেখে মাথায় হাত পড়েছে দর্শকদের। এই ধারাবাহিকটিও সম্প্রচারিত হবে দুপুর ২ টোর সময়।

আরও পড়ুন: হীরে জহরত জেতার নেশায় এ কি কান্ড ঘটালো মৌমিতা! সুযোগ বুঝে রং পাল্টে ফেললো কৃষ্ণা!

 

জি বাংলার কাজে অসন্তুষ্ট দর্শকরা

 

তবে চ্যানেলের এরূপ সিদ্ধান্ত দেখে বিরক্ত প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। তাদের দাবি বর্তমানে জি বাংলার একাধিক ধারাবাহিক স্লট হারা, টিআরপিতে ভালো ফল করতে ব্যার্থ হচ্ছে মেগা সিরিয়ালগুলো। তাহলে কেন স্লট দখল করতে ব্যার্থ হওয়া ধারাবাহিকগুলোকে সেইসময়েই রেখে দুপুরের স্লটে আনা হচ্ছে নতুন সিরিয়াল? তবে কি স্টার জলসার পুরোনো মেগা সিরিয়ালগুলো সঙ্গে জি বাংলার পুরোনো ধারাবাহিকগুলো পাল্লা দিতে পারছে না বলেই এমন সিদ্ধান্ত নিল জি বাংলা? দাবি দর্শকদের।

Back to top button