হীরে জহরত জেতার নেশায় এ কি কান্ড ঘটালো মৌমিতা! সুযোগ বুঝে রং পাল্টে ফেললো কৃষ্ণা!

কিছু কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থে সব কিছু করতে পারে। নিজের প্রয়োজন মেটাতে তারা নিজেদের সবথেকে অপছন্দের মানুষটার সঙ্গেও সক্ষতা করতে রাজি হয়ে যায়। ঠিক সেই রকমই একজন মানুষ হলো জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকের নায়ক সৃজনের মা কৃষ্ণা। তার কাণ্ড দেখে অবাক দর্শক মহল।
বর্তমান গল্প অনুযায়ী, কৃষ্ণা আর নিজের লোভ সামলাতে পারে না। এত কিছু সে এমনি এমনি হাতছাড়া হতে দেবে না। এদিকে জুটি বেঁধে নাচার জন্য পড়ে রয়েছে শুধু মাত্র পর্ণা। কিন্তু পর্ণাকে নিজের থেকে এই বিষয়ে একটা কথা বলতেও রাজি নয় কৃষ্ণা। তাই সৃজন নিজের মায়ের হয়ে পর্ণাকে সবটা জানায় আর সেও রাজি হয়ে যায়। এরপর শাশুড়ি বউমা মিলে যদি বেঁধে নাচ করবে বলে ঠিক করে। তবে এটা কিছুতেই মেনে নিতে পারে না মৌমিতা।
নিম ফুলের মধু আজকের পর্ব ২ আগষ্ট (Neem Phuler Modhu Today Episode 2 August)
ধারাবাহিকের আজকের পর্ব দেখা যায়, পর্ণা সকালবেলা অফিসে যাবে বলে তৈরি হয়ে নিয়েছে। সে আগের থেকেই স্যারকে বলে কিছুটা আগেভাগে ছুটি চেয়ে নেয়। কিন্তু কৃষ্ণা যখন দেখে তার বৌমা তাকে নাচ না শিখিয়ে অফিসে চলে যাচ্ছে তখন খুব বিরক্ত হয়। তাই পর্ণা স্যারের সাথে কথা বলে গোটা দিনটার ছুটির ব্যবস্থা করে ফেলে। সে ঠিক করে তাদের এমন একটা গান বেছে নিতে হবে যেটা শুনে দর্শকরাও তাদের সঙ্গে নাচা শুরু করে দেয়।
আবার শয়তানি শুরু করলো ঈশা
এদিকে মৌমিতা আর সুইটি দুজনেই খুব ভয় পেয়ে যায়। কারণ তারা খুব ভালোমতো করেই জানে যে নাচ গানের দিক দিয়ে পর্ণা তাদের চাইতে অনেক গুণ ভালো। সে যখন এই প্রতিযোগিতায় একবার নেমেছে তখন তাদের জিতে ফেরাটা খুব চাপের হয়ে যেতে চলেছে। আর যদি সত্যিই তাই হয় তাহলে সোনা গয়না হীরে সব হাতছাড়া হয়ে যেতে পারে। তাই সে তাড়াতাড়ি করে ফোন করে ঈশাকে। ঈশা এসব শুনে মারাত্মক রেগে যায়। সে বলে কোনভাবেই এই প্রতিযোগিতায় পর্ণাকে নাচতে দেওয়া চলবে না।
আরো পড়ুন: গল্পের শুরুতেই পরকীয়া! ফাগুন বউকে হুবহু টুকে দিল জি-এর আসন্ন মেগা❗
ধরে, বেঁধে, মেরে হাত পা বেঁধে দিয়ে ঘরে দরজা দিয়ে যেভাবেই হোক না কেনো ওদের দুজনকে আটকাতে হবে। মৌমিতা আর সুইটি ভাবতে থাকে এমন কি করা যেতে পারে যার জন্য পর্ণা আর কৃষ্ণার জুটিটা ভেঙে যায়। এদিকে অনুষ্ঠানের জন্য সেজেগুজে তৈরি হয়ে যায় ধারাবাহিকের নায়িকা। তাকে এতটাই সুন্দর লাগে যে তার দিক থেকে চোখ সরাতে পারে না নায়ক।

