ষড়’যন্ত্রের পর্দাফাঁস! অপহৃত পুঁথি ফিরিয়ে আনার শপথ নিল দিতি! দুর্ধর্ষ আজকের পর্ব

জমে উঠেছে জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone kori)। গতকালের পর্বে দেখানো হয়েছে, নিজের মনের সন্দেহ দূর করতে দিতি এক দুঃসাহসিক পদক্ষেপ নেয়। গোরার দাদাদের অনুপস্থিতির সুযোগে সে তাদের ঘরে তল্লাশি চালায়। ধরা পড়ার প্রবল ঝুঁকি থাকলেও শেষ পর্যন্ত তার হাতে আসে একটি অমূল্য প্রমাণ একটি সোনার দোকানের বিল। সেই বিলে দেখা যায়, ঠিক যে সময়ে প্রাচীন পুঁথিটি চুরি হয়েছিল, সেই একই সময়ে ৪০,০০০ টাকা দিয়ে গোরার দাদা তার স্ত্রীর জন্য নতুন কানের দুল গড়িয়েছেন। এই তথ্যের মিল দিতি’র কাছে পুরো চুরির বিষয়টি পরিষ্কার করে দেয়।

আসল অপরাধীকে সবার সামনে আনতে দিতি বিশাখার সাহায্য নিয়ে একটি নাটকীয় পরিকল্পনা সাজায়। মাঝরাতে সে বিশাখাকে সব বুঝিয়ে বলে এবং রাজি করায়। দিতি নিজে শ্রীচৈতন্যদেবের সাজে সজ্জিত হয়। বাড়ির বড় বউ সেঁজুতি অত্যন্ত ধর্মভীরু হওয়ায় দিতি জানত যে, ভগবানের সামনে দাঁড়িয়ে সে অন্তত মিথ্যে বলতে পারবে না। এই বিশ্বাসের ওপর ভিত্তি করেই দিতি তার পরিকল্পনা বাস্তবায়নে নামে।

Tare Dhori Dhori Mone Kori, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Tare Dhori Dhori Mone Kori New Episode, Tare Dhori Dhori Mone Kori Today's Episode 6 February, Today's Episode, তারে ধরি ধরি মনে করি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, তারে ধরি ধরি মনে করি আজকের পর্ব, তারে ধরি ধরি মনে করি ৬ ফেব্রুয়ারি আজকের পর্ব

গভীর রাতে চৈতন্যদেবের বেশধারী দিতি যখন সেঁজুতির সামনে দাঁড়ায়, তখন সে ভয়ে ও ভক্তিতে ভেঙে পড়ে। সে বিশ্বাস করে নেয় যে স্বয়ং মহাপ্রভু তার সামনে আবির্ভূত হয়েছেন। দিতি প্রশ্ন করতেই সেঁজুতি সব সত্য উগরে দেয়। সে স্বীকার করে যে, তার স্বামীই সেই প্রাচীন পুঁথি চুরি করে বিক্রি করে দিয়েছিল এবং সেই চুরির টাকা দিয়েই তার সোনার দুল কেনা হয়েছে। পাপের প্রায়শ্চিত্ত করতে সে তার কানের দুল মহাপ্রভুর চরণে অর্পণ করার জন্য নিয়ে আসে।

সেঁজুতির চিৎকার ও কান্নায় বাড়ির সবার ঘুম ভেঙে গেলে দিতি দ্রুত নিজের সাজ বদলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সে কৌশলে গোরা ও পরিবারের বাকি সদস্যদের জানায় যে নিচে চোর ধরা পড়েছে এবং তাদের এখনই মন্দিরের সামনে যাওয়া উচিত। সবাই যখন সেখানে উপস্থিত হয়, তখন গোরার দাদা তার স্ত্রীকে আটকানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়। অনুতপ্ত সেঁজুতি সবার সামনে নিজের স্বামীর কুকীর্তির কথা ফাঁস করে দেয়।

আরও পড়ুনঃ পিসিমণির বিয়েতে একের পর এক বাধা! শিরিনের নতুন চালে ফের বিপদে পারুল? হাত মেলালো রায়ানের মা! দুর্ধর্ষ আজকের পর্ব

এভাবেই দিতির উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় গোরার বাড়ির এক গোপন ষড়যন্ত্রের পর্দাফাঁস হয়। পুঁথি চুরির রহস্যের অবসান ঘটার পাশাপাশি লোভী দাদাও সবার সামনে লজ্জিত হন। তবে দিতি এখানেই থেমে থাকেনি; সে দৃঢ়ভাবে সংকল্প করে যে হারানো সেই অমূল্য পুঁথি সে যেকোনো উপায়ে উদ্ধার করে ফিরিয়ে আনবে। এখন দেখার বিষয়, দিতি তার এই পরবর্তী অভিযানে কতটা সফল হয়।

Back to top button