মৃ’ত্যুফাঁদে পুনর্জন্মের প্রেম! পুলস্ত্যের ভয়ংকর ফাঁদে গোরা ও অদ্বিতীয়া! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone Kori) ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, কড়া ওষুধেও কিছু হলো না দিতির। পুলস্ত্য নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছিল না যে, তার দেওয়া কড়া ওষুধের প্রভাব অদ্বিতীয়া ওরফে দিতির ওপর থেকে এত দ্রুত কীভাবে কেটে গেল। অন্যদিকে, অনুষ্ঠান শেষ হতেই দিতি গোরাকে পুলস্ত্যের সমস্ত ষড়যন্ত্রের কথা খুলে বলে, যা শুনে গোরা স্তম্ভিত হয়ে যায়। দিতির দৃঢ় বিশ্বাস হয় যে, ‘ফুল মুরারি’ কাব্যটি আসলে তাদেরই গত জন্মের কাহিনী। গোরা প্রথমে ইতস্তত করলেও ধীরে ধীরে তার মনেও সন্দেহের দানা বাঁধতে শুরু করে।

নিজেদের অতীতের শিকড় খুঁজতে তারা গোরার দাদুর শরণাপন্ন হয়। দাদু তাদের সব কথা শুনে বিশ্বাস করেন যে, এই জন্মের রহস্য সত্যিই তাদের পুনর্জন্মের গল্পের সাথে মিশে আছে। দাদুর সাহায্যেই তারা সেই বিশেষ নদীর সন্ধান পায়, যার তীরে তাদের অতীতের স্মৃতি জড়িয়ে আছে। তবে তারা জানত না যে, আড়াল থেকে পুলস্ত্য তাদের প্রতিটি পরিকল্পনা শুনে নিচ্ছে এবং তাদের পিছু ধাওয়া করার প্রস্তুতি নিচ্ছে।

সত্যের সন্ধানে গোরা ও দিতি সেই নদীর ধারের এক গ্রামে পৌঁছায়। সেখানে গিয়ে তারা এক নতুন ও রোমহর্ষক রহস্যের সম্মুখীন হয়। স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পারে যে, যে মুরারিকে তারা খুঁজছে, সে আসলে ওই অঞ্চলের এক কুখ্যাত ডাকাত ছিল। এই তথ্য তাদের পুরো অনুসন্ধানে এক নতুন মাত্রা যোগ করে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

অনুসন্ধানের এক পর্যায়ে তারা একটি জরাজীর্ণ পুরনো মন্দিরে গিয়ে পৌঁছায়। মন্দিরটি দেখামাত্রই দিতি প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়ে। তার মনে হতে থাকে, এই জায়গাটি তার অতি পরিচিত এবং এখানে সে অনেক সময় কাটিয়েছে। কিন্তু সেই আবেগঘন মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয়নি; হঠাৎই সেখানে পুলস্ত্য আবির্ভূত হয় এবং চারদিকে কেরোসিন ঢেলে মন্দিরে আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুনঃ অপেক্ষার অবসান! রায়ানের ভালোবাসার মানুষের নাম ঘোষণায় তোলপাড় বসু পরিবারের সমীকরণ! কাকে ভালোবাসে রায়ান? দুর্ধর্ষ আজকের পর্ব

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং গোরা ও দিতি আগুনের শিখায় বন্দি হয়ে যায়। দিতি বুঝতে পারে, এটি কোনো দুর্ঘটনা নয় বরং তাদের প্রাণে মারার এক সুপরিকল্পিত ফাঁদ। তবে প্রাণের ঝুঁকি থাকলেও দিতি আর গোরা হার মানতে নারাজ। এই অগ্নিকুণ্ড থেকে বেঁচে ফেরা এখন তাদের কাছে কেবল জীবন বাঁচানোর লড়াই নয়, বরং ষড়যন্ত্রকারীর মুখোশ খুলে সত্যকে জয় করার এক কঠিন পরীক্ষা।

Back to top button