পালানোর চেষ্টা করেও হলো না শেষ রক্ষা! শেষমেশ অদ্বিতীয়ার বুদ্ধিতে ধরা পড়ল পুলস্ত্য! দুর্ধর্ষ আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone Kori) ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, বাড়ির বাইরে এসে পুলস্ত ও হিয়া কুন্তলীকে ফোন করলে সে বুদ্ধি দেয় শাড়ি পরে ছদ্মবেশে ভেতরে ঢুকতে। কুন্তলীর পরামর্শে পুলস্ত শাড়ি পরে সবার অলক্ষ্যে গোস্বামী বাড়িতে ঢুকে পড়ে। অন্যদিকে, বাসন মাজতে গিয়ে অদ্বিতীয়ার হাত কেটে রক্তপাত শুরু হলে সে ওষুধ খুঁজতে যায়। সেই সুযোগে অদ্বিতীয়ার কষ্ট লাঘব করতে গোরা নিজে শাড়ি পরে ছদ্মবেশ নেয় এবং দ্রুততার সাথে সমস্ত বাসন মেজে পরিষ্কার করে ফেলে। অদ্বিতীয়া ফিরে এসে এক অপরিচিত মহিলাকে দেখে অবাক হয়ে ঘোমটা সরাতেই গোরার মুখ বেরিয়ে পড়ে, যা দেখে সে হেসেই অস্থির হয়ে যায়।

সেঁজুতি আর কুন্তলী যখন ভেবেছিল দিতি বাসন মাজার চাপে নাজেহাল হবে, তখন তারা পুকুর পাড়ে গিয়ে দেখে দিতি সব কাজ নিখুঁতভাবে শেষ করে ফেলেছে। এদিকে ভোগ নিবেদনে দেরি হবে ভেবে গোরার মা মনে মনে খুশি হলেও, সবাইকে অবাক করে দিয়ে দিতি সময়মতো মহাপ্রভুর ভোগ নিয়ে হাজির হয়। তবে ভোগের থালায় আধুনিক পদ হিসেবে আলু মোচার চপ ও আলুর চিপস দেখে গোরার মা রেগে আগুন হয়ে যান। দিতির কোনো যুক্তিই তিনি মানতে চান না, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

নিজের নিষ্ঠার ওপর ভরসা রেখে দিতি কাতরভাবে মহাপ্রভুর কাছে আবেদন জানায় যেন তিনি এই ভোগ গ্রহণ করেন। গোরার মায়ের বাধা সত্ত্বেও শেষ পর্যন্ত অলৌকিক এক ইশারা পাওয়া যায় যে, মহাপ্রভু দিতির সাজানো ভোগ গ্রহণ করেছেন। এই দৈব ঘটনায় উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে যায় এবং দিতির ভক্তি ও পরিশ্রম সার্থকতা পায়। শাশুড়ির সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দিতি আবারও নিজের যোগ্যতা প্রমাণ করে।

ওদিকে শান্তি ফেরার আগেই দিতি ও গোরা বুঝতে পারে বাড়িতে কোনো বহিরাগত ঢুকেছে। অদ্বিতীয়া নিশ্চিত হয় যে পুলস্ত্যই মেয়ে সেজে বাড়িতে লুকিয়ে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোরা বাড়ির সব দরজা বন্ধ করার নির্দেশ দেয়। অদ্বিতীয়া একে একে সব মহিলার ঘোমটা সরিয়ে পরীক্ষা করতে শুরু করলে পুলস্ত্য বিপদ টের পায়। সে অদ্বিতীয়াকে সজোরে ধাক্কা দিয়ে বাড়ি থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার আসল পরিচয় সবার সামনে প্রকাশ হয়ে যায়।

আরও পড়ুনঃ রায়ান-পারুলের ফুলশয্যা! চোখের ইশারায় কি বদলে যাবে বিচ্ছেদের সমীকরণ? দুর্ধর্ষে আজকের পর্ব

পালিয়ে যাওয়া পুলস্ত্যর পিছু নেয় গোরা ও অদ্বিতীয়া। এক নাটকীয় মুহূর্তে অদ্বিতীয়া পাশ দিয়ে যাওয়া এক মহিলার পুজোর থালা থেকে নারকেল তুলে নিয়ে পুলস্ত্যর দিকে লক্ষ্য করে ছুঁড়ে মারে। সেই আঘাতে এবং শাড়িতে পা আটকে পুলস্ত মাটিতে আছড়ে পড়ে। সেই সুযোগে গোরা ও অদ্বিতীয়া তাকে হাতেনাতে ধরে ফেলে। এভাবেই গোস্বামী বাড়ির বিপদ কাটিয়ে জয়ী হয় দিতি ও গোরা। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button