কুন্তলার ফাঁদে দিতি! গোরার সতর্কতাও রক্ষা করতে পারল না দিতির প্রাণ! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলা (Zee Bangla) বরাবরই গতানুগতিক ছকের বাইরে বেরিয়ে নতুন ধরনের গল্প উপহার দেওয়ার চেষ্টা করে। ‘তারে ধরি ধরি মনে করি’ (Tare Dhori Dhori Mone kori) ধারাবাহিকটিও তার ব্যতিক্রম নয়। সদ্য শুরু হওয়া এই ধারাবাহিক খুব অল্প সময়ের মধ্যে সকলের মনে জায়গা করে নিয়েছে।
গতকালের পর্বে দেখানো হয়েছে, বাথরুমে বাথটাব বসানো নিয়ে দিতির জেদ প্রথমে গোরা মেনে নিতে না চাইলেও, বাড়ির মহিলাদের আরামের কথা ভেবে দিতি অটল থাকে। শেষমেশ দাদুর অনুমতি মেলায় বাথটাব বসানোর কাজও সম্পন্ন হয়। দিতির জোরাজুরিতে অনিচ্ছাসত্ত্বেও পরিবারের সকলে অনুষ্ঠানে যোগ দেয়। শাশুড়ি রাজি না হওয়ায় দাদুই বাথরুম উদ্বোধন করতে এগিয়ে আসেন।
দিতির উদ্যোগে বাড়িতে একটি অত্যন্ত আধুনিক এবং ঝকঝকে বাথরুম তৈরি করা হয়েছে। বাথরুমটি উদ্বোধনের পর বাড়ির ছোট-বড় প্রায় সকলেই সেটি দেখে উচ্ছ্বসিত হয়ে পড়ে। বাথরুমের ফিটিংস এবং আধুনিক সাজসজ্জা দেখে প্রত্যেকেই দিতির রুচির প্রশংসা করতে থাকে। দিতি যে বাড়ির উন্নতির জন্য এতোটা ভাবছেন, তা দেখে পরিবারের বাকি সদস্যরা বেশ খুশি। গোটা পরিবার যখন নতুন বাথরুম নিয়ে মেতে আছে, তখন সেখানে অনুপস্থিত ছিলেন গোরার মা এবং কুন্তলা। তাদের অনুপস্থিতি দিতির নজর এড়ায়নি। তবে বাকিরা যখন দিতির এই নতুন কাজের আনন্দ উপভোগ করছিল, ঠিক তখনই পরিস্থিতির মোড় ঘোরে।
দিতি’কে বিপদে ফেলার জন্য কুন্তলা এক ভয়ঙ্কর চাল চালে সে বাথটাবের জলের মধ্যে বৈদ্যুতিক তার সংযোগ করে দেয়। কিন্তু দিতি বাথরুমে ঢোকার আগেই সেই বাথরুমে ঢুকে পড়ে রূপের বড় জা। নিজের জালে নিজেই জড়িয়ে পড়া কুন্তলা এখন বিপাকে। বাথরুম ব্যবহার করতে গিয়ে ইলেকট্রিক শক খেয়ে রূপের বড় জা একেবারে সংজ্ঞাহীন হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে উৎসবের পরিবেশ আতঙ্কে পরিণত হয়। বাড়ির লোকজন হতভম্ব হয়ে যায়, কারণ কেউ বুঝতেই পারছিল না একটি নতুন ও আধুনিক বাথরুমে এমন বিপদ কীভাবে ঘটতে পারে।
যখন বাড়ির সবাই আতঙ্কিত ও দিশেহারা, তখন দিতি স্থির বুদ্ধিতে ঘটনার কারণ খোঁজার চেষ্টা করেন। বাথরুমের চারপাশ পরীক্ষা করতে গিয়ে একটি অস্বাভাবিক বিষয় লক্ষ্য করে। দিতি দেখতে পায়, ওপরের তলা থেকে একটি ইলেকট্রিক তার অত্যন্ত সন্তর্পণে নিচের ইলেকট্রিক ঘরের দিকে নেমে গেছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় দিতি সেই তারটিকে অনুসরণ করতে করতে নিচে নেমে যায়।
আরও পড়ুনঃ তিন বছর আগের প্রমাণে বাজিমাত পারুলের! সিগারেটে লিপস্টিকের দাগ দিয়েই খু’নি সংযুক্তার মুখোশ খুলল পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব
তারটি অনুসরণ করে দিতি যখন নিচের ইলেকট্রিক ঘরের সামনে পৌঁছায়, তখনই তাঁর সন্দেহ সত্যি প্রমাণিত হয়। সে দেখে সেই ঘর থেকে অত্যন্ত চুপিচুপি বেরিয়ে আসছে কুন্তলা। পরিস্থিতি দেখে পরিষ্কার হয়ে যায় যে, বাথরুমে বিদ্যুৎ সংযোগের পেছনে কুন্তলার কোনো না কোনো হাত রয়েছে। দিতি তাকে হাতেনাতে ধরে ফেলে। দিতি সরাসরি কুন্তলাকে চেপে ধরে এবং জিজ্ঞাসা করে কেন সে এই জঘন্য কাজ করেছে। তার দেওয়া শকের কারণেই যে বাড়ির একজন মানুষ আজ মৃত্যুর মুখে, সেই সত্য দিতি কুন্তলার সামনে তুলে ধরে। কিন্তু কুন্তলা বরাবরের মতো অত্যন্ত ধূর্ততার পরিচয় দেয়। সে কিছুতেই নিজের অপরাধ স্বীকার করে না এবং উল্টো দিতির সঙ্গেই তর্কে জড়িয়ে পড়ে। গোরা এসে দিতিকে বোঝাতে থাকে, আসলে কুন্তলা তো ভালো মানুষের মুখোশ পরে ছিল এতদিন। এবারে দেখার অপেক্ষা আসল সত্যি প্রকাশ পায় কি না।

