তিন বছর আগের প্রমাণে বাজিমাত পারুলের! সিগারেটে লিপস্টিকের দাগ দিয়েই খু’নি সংযুক্তার মুখোশ খুলল পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta) এখন এক টানটান উত্তেজনার পর্বে এসে দাঁড়িয়েছে। বিশেষ করে আজকের পর্ব মিস করবেন না দর্শক। তিন বছর আগে সুবিনয়ের রহস্যজনক প্রস্থানকে ঘিরে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, পারুল, রায়ান, অনিরুদ্ধর অদম্য লড়াইতে আজ সেই জট খুলে দিয়েছে।

ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে, পারুল সোজা ডাক্তারের কাছে যায় সুবিনয়ের সেই জামাটি নিয়ে যাতে ছিল সিগারেটের পোড়া দাগ ছিল। অথচ সুবিনয় সিগারেট খেত না। এই অসংগতিটিই পারুলের মনে সন্দেহের দানা বাঁধে। সুবিনয়ের সমস্ত রিপোর্ট এবং সেই জামাটি নিয়ে ডাক্তারের কাছে যায়। পারুল উপলব্ধি করে, সুবিনয় খুনের পেছনে এক গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে।

পারুলের গোটা ঘটনাটা নিজের মতন করে সাজিয়ে তুলে ধরে। ঘটনার দিন সুবিনয় সংযুক্তার ঘরে গিয়েছিলেন তাকে সাবধান করতে। সুবিনয় সংযুক্তার সমস্ত কুকীর্তির প্রমাণ হাতে পেয়েছিলেন। ভয় পেয়ে সংযুক্তা প্রথমে তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করেন। কিন্তু আদর্শবান সুবিনয়কে টলাতে না পেরে সংযুক্তা চরম পথ বেছে নেন। রেকর্ড রুমের নির্জনতায় সুবিনয়কে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন তিনি। তবে তার আগে আক্রোশ মেটাতে জ্বলন্ত সিগারেট দিয়ে সুবিনয়ের বুকে ছ্যাঁকা দিয়েছিলেন সংযুক্তা, যার চিহ্ন রয়ে গিয়েছিল সেই জামায়।

এরপর রায়ান এবং অনিরুদ্ধকে সাথে নিয়ে পারুল পুনরায় সেই অন্ধকার রেকর্ড রুমে যায়। দীর্ঘক্ষণ তল্লাশির পর যখন সকলে হাল ছেড়ে দেয়, তখনই পারুলের চোখে পড়ে একটি সিগারেটের অবশিষ্ট অংশ। আশ্চর্যের বিষয় হলো, তাতে লেগেছিল লিপস্টিকের দাগ। তারপরই সেটা পরীক্ষার জন্য পাঠায় পারুল। পারুল যে সিগারেটের অবশিষ্টাংশ পরীক্ষার জন্য পাঠিয়েছিল, তার ফরেনসিক রিপোর্টে দারুণ তথ্য উঠে এসেছে। সিগারেটে পাওয়া নমুনার সাথে সংযুক্তার ডিএনএ হুবহু মিলে গেছে। এর অর্থ হলো, যে সময়ে সুবিনয়ের মৃত্যু হয়েছিল, সেই সময় ঘটনাস্থলে বা সুবিনয়ের সংস্পর্শে সংযুক্তা উপস্থিত ছিল এবং সেই সিগারেটটি সংযুক্তাই পান করেছিল। ফরেনসিক রিপোর্টে আরও জানা গেছে যে, ওই বিশেষ সিগারেটটি ২০২৩ সালের মে থেকে জুলাই মাসের মধ্যে ব্যবহার করা হয়েছিল। কাকতালীয়ভাবে, সুবিনয় মারা গিয়েছিল সেই বছরেরই ২২শে জুন।

আরও পড়ুনঃ ‘এত খারাপ বাবা আমি জীবনে দেখিনি!’ বেনারসে দ্বিতীয় বিয়ে সারলেন হিরণ! ‘মেয়েকে নিয়ে কোনদিনও ফেসবুকে একটা ছবি দেয়নি…’ বিস্ফোরক প্রথম স্ত্রী অনিন্দিতা!

সমস্ত প্রমাণ হাতে নিয়ে পরের দিন পারুল সরাসরি মুখোমুখি হয় সংযুক্তার। প্রথমে সংযুক্তা দম্ভ দেখালেও পারুলের অকাট্য যুক্তির সামনে ভেঙে পড়ে। পারুল তাকে জানিয়ে দেন যে, বাইরে পুলিশ অপেক্ষা করছে। তিন বছর ধরে লুকিয়ে রাখা সত্য আজ দিনের আলোর মতো স্পষ্ট। দীর্ঘ প্রতীক্ষার পর সুবিনয় হত্যার বিচার এবং অপরাধীর শাস্তি এখন সময়ের অপেক্ষা। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়।

Back to top button