পুলস্ত্যর হাত থেকে দিতিকে বাঁচাতে মরিয়া গোরা! মহাপ্রভুর কৃপায় শেষ পর্যন্ত কি ঘটে গেলো গোরা-অদ্বিতীয়ার জীবনে? দুর্ধর্ষ আজকের পর্ব!

সাধারণ মানুষের মধ্যে ধারাবাহিক (Bengali serial) হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনোদনের অংশ। অধিকাংশ ধারাবাহিকের মূল বিষয়বস্তু হলো পরিবার, আত্মীয়তার সম্পর্ক, প্রেম এবং ঘরোয়া দ্বন্দ্ব। মধ্যবিত্ত বা উচ্চবিত্ত জীবনের নানা টানাপোড়েন, বিশেষ করে শাশুড়ি-বউমা বা দুই জা-এর মধ্যকার রেষারেষি এখানে বেশি প্রাধান্য পায়। তবে জি বাংলার (Zee Bangla) পক্ষ থেকে সম্প্রতি শুরু হয়েছে একেবারে ভিন্ন ঘরানার একটি ধারাবাহিক। যা আর পাঁচটা ধারাবাহিকের থেকে একেবারে আলাদা। ধারাবাহিকের নাম তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone kori)।

ধারাবাহিকের পর্ব যত এগোচ্ছে তত দর্শকদের আকর্ষণ বাড়ছে ধারাবাহিক দেখার জন্য। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে গোরাদের বাড়ি সম্পূর্ণভাবে মহাপ্রভু শ্রীচৈতন্যের নিয়মে চলে। আধ্যাত্মিক বাড়ি, সেখানে হাজারটা নিয়ম, নিরামিষ খেতে হয়। আর দিতি তো কোনটাতেই অভ্যস্ত নয়, তাই তার সমস্যা যে হবে সেটাই স্বাভাবিক। কিন্তু এভাবে তার স্বভাব চরিত্রের পরিবর্তন দেখে গোরার মা নিজের মাথা ঠিক রাখতে পারেনা। তাই রাগের মাথায়তেই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে দিতিকে। দিতি ঠিক করে নেয় সেও পালিয়ে যাবে বাড়ি থেকে।

আর সেই কথা সকলের সামনেই জানিয়ে দেয়। এর পরের দিন ভোরবেলা সকলের চোখের আড়ালে খুব সাবধানে ঘর থেকে বেরিয়ে পড়ে দিতি। দিতিকে সবসময় চোখে চোখে রাখছে গোরা, তাই দিতিকে খুঁজতে সেও বেরিয়ে পড়ে। এদিকে দিতিকে অপহরণ করার জন্য গুন্ডারাও তার পেছনে ধাওয়া করেছে। প্রথমে দিতি বুঝতে না পারলেও, ধীরে ধীরে তার সন্দেহ বাড়তে থাকে এবং তারপরে গুন্ডারা যখন সামনে এসে তাকে জোর করতে থাকে দিতি বুঝতে পারে, নিশ্চয়ই কোন গন্ডগোল আছে। প্রথমে তো দিতি ভাবে গোরা হয়তো তার লোকজন পাঠিয়েছে তাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু পরে দিতি বুঝতে পারে এরা কোনভাবে দিতিকে কিডন্যাপ করতে চাইছে।

এরপর দিতি নানান ভাবে পালানোর চেষ্টা করে গুন্ডাদের হাত থেকে। কিন্তু গুন্ডারা বারবার তাকে ধরে ফেলে। ওদিকে পুলস্ত্য ফাঁদ পেতে রেখেছে দিতি আসলেই তাকে গাড়িতে তুলে নেওয়া হবে। কিন্তু দিতি বারবার আত্মরক্ষার জন্য নানান ভাবে চেষ্টা করছে। আর সুযোগ বুঝে গোরাকে ফোন করে জানিয়ে দেয় কতগুলো গুন্ডা তাকে অপহরণ করার চেষ্টা করছে। গোরাও দিতির বিপদ দেখে ছুটে যায়।

আরও পড়ুনঃ ‘অনির্বাণের হয়ে আমি ক্ষমা চাইছি, ওকে দয়া করে কাজ করতে দিন…’ পুরনো দ্বন্দ্ব মেটাতে অনির্বাণ ভট্টাচার্যের হয়ে ক্ষমা চাইলেন দেব!

আর তখনই গুন্ডাদের চক্রান্তের শিকার হয় গোরা। প্রথমদিকে গুন্ডাদের ভালোই শিক্ষা দিচ্ছিল গোরা গুন্ডাদের সাথে তুমুল মারপিট করে কোনভাবে পরিস্থিতি সামাল দিচ্ছিল। কিন্তু ঠিক তখনই গোরাকে মেরে জলে ফেলে দেয় গুন্ডারা। আর সেটা দেখে ফেলে দিতি। তারপর সঙ্গে সঙ্গে সেই ছুটে যায় ভগবানের কাছে। সেখানে গিয়ে প্রার্থনা করে গোরাকে ফিরিয়ে দেওয়ার জন্য। আর মহাপ্রভু ভক্তের বিপদে এগিয়ে এসে নিজের লীলা দেখান। এবার দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button