গোরার জীবন বাঁচাতে ভগবানের দুয়ারে দিতি! ভক্তের প্রাণ বাঁচাতে কি চমৎকার করলেন মহাপ্রভু? দুর্ধর্ষ আজকের পর্ব

বাংলা ধারাবাহিক (Bengali Serial) জগতে একের পর এক নতুন ধরনের ধারাবাহিক এসেই চলেছে। তার মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) তারে ধরে ধরে মনে করি (Tare Dhori Dhori Mone kori) মাত্র কয়েকদিন হল ধারাবাহিক টি শুরু হয়ে যায় জি বাংলার পর্দায় ইতিমধ্যে ধারাবাহিকের গল্প বেশ জমজমাট হয়ে উঠেছে দর্শকদের মাঝে। এই ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার অভিনেত্রী পল্লবী এবং অভিনেতা বিশ্বরূপ কে ঝুঁটি পাতে দেখা যাচ্ছে আর প্রথমবার জুটি বেধে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তারা।

ধারাবাহিকের পর্ব যত এগোচ্ছে তত দর্শকদের আকর্ষণ বাড়ছে ধারাবাহিক দেখার জন্য। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে দিতিকে বাঁচাতে গোরা রাতেই তাকে নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। না হলে পুলস্ত্য দিতিকে পেয়েই মেরে ফেলবে। আর ভগবান যখন তাকে ইশারা দিয়েছে তখন দিতিকে তাকে রক্ষা করতেই হবে। কিন্তু পুলিশ গোরা এবং দিতিকে জানিয়ে দেয় তারা কেস চলাকালীন কোথাও যেতে পারবে না। এদিকে পরের দিন আদালতে ডিএনএ রিপোর্ট দেখিয়ে প্রমাণিত হয়ে যায় যে আসলে গোরা সঠিক। দিতি নয় আদালতে উপস্থিত মহিলা আসলে রূপ। কিন্তু এই আশ্চর্য ঘটনা কি করে ঘটলো সেটাই আন্দাজ করতে পারে না কেউ। সবই ভগবানের চমক বলে ধরে নেয় গোরা।

এদিকে গোরা তো জানে আসলে যে তাদের সামনে রয়েছে সে দিতি। তার রূপের সাথে চেহারার মিল থাকলেও স্বভাবের কোন মিল নেই। তাই গোরার বাড়ির এই নিয়মের মধ্যে মানিয়ে নিতে পারছে না। গোরাদের বাড়ি সম্পূর্ণভাবে মহাপ্রভু শ্রীচৈতন্যের নিয়মে চলে। আধ্যাত্মিক বাড়ি, সেখানে হাজারটা নিয়ম, নিরামিষ খেতে হয়। আর দিতি তো কোনটাতেই অভ্যস্ত নয়, তাই তার সমস্যা যে হবে সেটাই স্বাভাবিক। আর সেই সমস্যা সকলের চোখেই বেশ ভালো ধরা পড়ছে।

দিতির কথাবার্তা আচার-আচরণ দেখে গোরার মা রেগে গিয়ে তাকে বাড়ি থেকে চলে যেতে বলে। তারা সকলেই বিশ্বাস করছে রূপ ফিরে এসেছে, কিন্তু এভাবে তার স্বভাব চরিত্রের পরিবর্তন দেখে গোরার মা নিজের মাথা ঠিক রাখতে পারেনা। তাই রাগের মাথায়তেই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে দিতিকে। তিনি তো আর জানেন না আসলে তাদের সামনে যে দাঁড়িয়ে রয়েছে সে রূপ নয় দিতি।

আরও পড়ুনঃ পারুলের চোখে সেরা হতে মরিয়া রায়ান! তিরপিণ্ডের কান্ডে ফের বিপদের মুখে পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব

দিতি এই দম বন্ধ পরিবেশে থাকতে পারছে না। তাই ঠিক করে নেয় সেও পালিয়ে যাবে বাড়ি থেকে। আর সেই কথা সকলের সামনেই জানিয়ে দেয়। এর পরের দিন ভোরবেলা সকলের চোখের আড়ালে খুব সাবধানে ঘর থেকে বেরিয়ে পড়ে দিতি। কিন্তু গোরা টের পেয়েই দিতির পিছন পিছন ছুটে যায়। কিন্তু কোথাও খুঁজে পায় না। দিতি খুব সাবধানে গোরার চোখে ধুলো দেয়। অন্যদিকে পুলস্ত্য দিতিকে কিডন্যাপ করার প্ল্যান করেছে। কারণ দিতিকে যতদিন না সে নিজের রাস্তা থেকে পুরোপুরি ভাবে সরিয়ে ফেলতে পারছে ততদিন সে কিছুতেই দিতির বোনের সাথে সম্পর্ক শুরু করতে পারবে না। সেই মতই কতগুলো গুন্ডা পাঠিয়ে দিতিকে কিডন্যাপ করার জন্য পাঠায়। কিন্তু দিতিকে সবসময় চোখে চোখে রাখছে গোরা, তাই দিতিকে খুঁজতে সেও বেরিয়ে পড়ে। আর তখনই গুন্ডাদের চক্রান্তের শিকার হয় গোরা। গোরাকে মেরে জলে ফেলে দেয় গুন্ডারা। আর সেটা দেখে ফেলে দিতি। তারপর সঙ্গে সঙ্গে সেই ছুটে যায় ভগবানের কাছে। সেখানে গিয়ে প্রার্থনা করে গোরাকে ফিরিয়ে দেওয়ার জন্য। আর মহাপ্রভু ভক্তের বিপদে এগিয়ে এসে নিজের লীলা দেখান। এবার দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button