পুলস্ত্যর ভয়ঙ্কর ষ’ড়যন্ত্র! দিতিকে অ’পহরণ করতে গুন্ডা পাঠাল সে! গোরা কি পারবে অদ্বিতীয়াকে রক্ষা করতে? দুর্ধর্ষ আজকের পর্ব!

বর্তমানে বাংলা সিরিয়ালের জগতে টিআরপি (TRP) লড়াই খুব কঠিন। প্রতিদিনই নতুন নতুন ধারাবাহিক শুরু হচ্ছে টিভির পর্দায়। সেরকমই একটি নতুন শুরু হওয়া ধারাবাহিক হলো তারে ধরি ধরি মনে করি। ধারাবাহিকের গল্প আবর্তিত হয়েছে গোরা এবং রূপমঞ্জরী বা দিতি-কে কেন্দ্র করে। গোরা একটি রক্ষণশীল গোস্বামী পরিবারের সন্তান, যেখানে ভক্তি এবং আধ্যাত্মিকতা জীবনের অবিচ্ছেদ্য অংশ। অন্যদিকে, পল্লবী শর্মার চরিত্রটি এমন একজন আধুনিক মেয়ের যে ঘটনাচক্রে এই পরিবারের সাথে জড়িয়ে পড়ে। এই ধারাবাহিকে অভিনেত্রীর দ্বৈত চরিত্র রয়েছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে রূপমঞ্জুরি যে আসলে অদ্বিতীয়া সেটা প্রমাণ করার জন্য আদালতে তার বাবা কেস করেছে। তার নাম পরিচয় কিছুই মনে নেই তার। আর সেই সুযোগে গোরা তাকে বাঁচানোর জন্য এমন একটা প্ল্যান করেছে। কিন্তু অদ্বিতীয়ার বাবা তাকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য খোঁজ করছে। এদিকে আদালতে তো নানান রকম সাক্ষ্য প্রমাণ দিয়ে বারবার অদ্বিতীয়ার বাবা তার মেয়েকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য লড়াই করছে। তাই জন্য শেষমেষ অদ্বিতীয়া আর তার বাবার সঙ্গে তার ডিএনএ টেস্ট ম্যাচ করার পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ডিএনএ টেস্ট পরীক্ষা করলেই তো সমস্ত সত্যি প্রকাশ পেয়ে যাবে।

তাই জন্য গোরা ডাক্তারকে নিয়ে সঙ্গে সঙ্গে যেখানে ডিএনএ পরীক্ষা হবে সেই ল্যাবে চলে যায়। কিন্তু ওই ল্যাবে আগে থেকে উপস্থিত ছিল পুলস্ত্য। আসলে গোরা যে ল্যাবে আসবে সেটা সে হয়তো আগেই আন্দাজ করেছিল পুলস্ত্য। তাই জন্য সেখানে উপস্থিত ছিল সে, এদিকে গোরা তো পুলস্ত্যকে দেখে অবাক হয়ে যায়। কিভাবে এবারে দিতির রক্তের স্যাম্পেল রূপের সাথে অদল বদল করবে সেটাই সে বুঝতে পারে না। এদিকে তার হাতে সময় নেই যদি একবার প্রমাণ হয়ে যায় গোরা মিথ্যে কথা বলে দিতিকে নিয়ে এসেছে রূপ সাজিয়ে, তাহলে রূপের জীবনে বড় ক্ষতি হয়ে যাবে।

কিন্তু পুলস্ত থাকায় কোন সুযোগই করতে পারেনা গোরা। তাই বাধ্য হয়েই ফিরে যায়। ওদিকে গোরার ডাক্তার বন্ধু চিন্তা করতে থাকে। গোরা তাকে জানায় দিতিকে বাঁচাতে হলে তাকে আজ রাতেই পালিয়ে যেতে হবে। না হলে পুলস্ত্য দিতিকে পেয়েই মেরে ফেলবে। আর ভগবান যখন তাকে ইশারা দিয়েছে তখন দিতিকে তাকে রক্ষা করতেই হবে।

আরও পড়ুনঃ স্বপ্নীলা-ভক্তদের জন্য বিরাট সুখবর! পর্দার “স্রোত” এবার নতুন রূপে? নতুন ধারাবাহিকে ফিরছেন দর্শকদের প্রিয় অভিনেত্রী!

এই প্ল্যান মতই গোরা রাতে বাড়িতে ফিরে দিতিকে জানায় তারা আজ লং ড্রাইভে যাবে। দিতি তো সে কথা শুনে ভীষণই খুশি হয়ে যায়। গোরা এবং দিতি যখনই গাড়ি নিয়ে বেরোতে যাবে তখনই বাড়ির সামনে এসে উপস্থিত হয়ে পুলিশ। আসলে পুলস্ত্য আগে থেকেই পুলিশকে জানিয়ে রেখেছিল গোরাদের বাড়ির সামনে পাহারা দিতে। গোরা যে দিতিকে নিয়ে পালিয়ে যেতে পারে সেটা আন্দাজ করেছিল সে, তাই জন্যই পুলিশ গোরা এবং দিতিকে জানিয়ে দেয় তারা কেস চলাকালীন কোথাও যেতে পারবে না। এদিকে পরের দিন আদালতে ডিএনএ রিপোর্ট দেখিয়ে প্রমাণিত হয়ে যায় যে আসলে গোরা সঠিক। দিতি নয় আদালতে উপস্থিত মহিলা আসলে রূপ। কিন্তু এই আশ্চর্য ঘটনা কি করে ঘটলো সেটাই আন্দাজ করতে পারে না কেউ। সবই ভগবানের চমক বলে ধরে নেয় গোরা। এদিকে পুলস্ত্য তো এখনো কিছুতেই মানতে রাজি নয়। তাই জন্য দিতিকে কিডন্যাপ করতে লোক ঠিক করে। সকালবেলা, দিতি যখন মর্নিং ওয়াকের জন্য বেরিয়েছে ঠিক তখনই পুলস্ত্য তার লোকজন দিতিকে কি’ডন্যাপ করার ফন্দি আঁটে। এবারে দেখার অপেক্ষায় কি হয় আগামী পর্বে।

Back to top button