স্বপ্নীলা-ভক্তদের জন্য বিরাট সুখবর! পর্দার “স্রোত” এবার নতুন রূপে? নতুন ধারাবাহিকে ফিরছেন দর্শকদের প্রিয় অভিনেত্রী!

বাংলা টেলিভিশন (Bengali Television) জগতের নবীন প্রজন্মের এক অত্যন্ত প্রতিভাবান অভিনেত্রী হলেন স্বপ্নীলা চক্রবর্তী (Swapnila Chakraborty)। জি বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘মিঠিঝোড়া’-তে স্রোতস্বিনীর চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের ঘরে ঘরে পরিচিতি লাভ করেছেন। খুব অল্প বয়সেই অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র থেকে অভিনয় শিখেছেন। সেখান থেকেই তিনি অডিশনের মাধ্যমে সুযোগ পান এবং আজ টলিউডের ছোট পর্দার অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছেন। স্বপ্নীলা আদতে কলকাতার নয় আসানসোলের মেয়ে। কিন্তু নিজের পরিশ্রম ও মেধা দিয়ে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছেন।
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও স্বপ্নীলা বেশ সক্রিয়। তাঁর মিষ্টি হাসি এবং স্টাইলিশ লুকের কারণে তাঁর বেশ ভালো ফলোয়ার সংখ্যা রয়েছে। প্রায়শই তিনি তাঁর সহ-অভিনেতাদের সাথে রিলস এবং পর্দার পেছনের মজার মুহূর্তগুলো শেয়ার করেন। অভিনেত্রী স্বপ্নীলা চক্রবর্তী বর্তমানে ঠিক কী করছেন, তা নিয়ে দর্শকদের মধ্যে বেশ কৌতূহল রয়েছে। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোড়া’ শেষ হওয়ার পর থেকে তাকে নিয়মিত টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে না। অভিনেত্রীর ভক্তরা তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে।
তবে এবারে ভক্তদের সেইসব অপেক্ষার অবসান ঘটতে চলেছে। স্বপ্নীলার ভক্তদের জন্য রইল দারুণ সুখবর। আবারো নতুন রূপে নতুন কাজে টেলিভিশনের পর্দায় ফিরছেন স্বপ্নীলা। এই সুখবর শোনার পর থেকে দর্শকরা তো ভীষণই খুশি। আবারো অভিনেত্রীকে টিভির পর্দায় দেখা যাবে সেই আনন্দে মেতে উঠেছে সকলে। আসলে খুব কম সময়ের মধ্যেই স্বপ্নীলা নিজের জায়গা তৈরি করে নিয়েছে দর্শকমহলে, তাই দর্শক ভীষণভাবে মিস করছেন অভিনেত্রীকে।
তবে কোথায় কোন চ্যানেলে, কোন ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী? নতুন কোন ধারাবাহিকে কি তবে নায়িকা চরিত্রে দেখা যাবে স্বপ্নীলাকে? সেই নানান ধরনের প্রশ্ন উঠে এসেছে দর্শকদের মনে। টলি পাড়ায় কানাঘুষা অনেক খবরই শোনা যাচ্ছে। যদিও কেউই সঠিকভাবে এখনো কিছুই জানাতে পারেননি। তবে খুব শীঘ্রই পর্দায় দেখা যাবে স্বপ্নীলাকে নতুন রূপে।
আরও পড়ুনঃ মকর সংক্রান্তিতে বউয়ের সঙ্গে তাল মিলিয়ে পিঠে বানালেন শোভন! সোহিনীকে নারকেল কুড়িয়ে দিলেন গায়ক!
সূত্রের খবর অনুযায়ী খুব শীঘ্রই স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশে নতুন রূপে নতুন চরিত্রে প্রবেশ করছে স্বপ্নীলা। রাজ চক্রবর্তী পরিচালিত এই ধারাবাহিকে স্বপ্নীলাকে নতুন ভাবে দেখা যাবে। যদিও তার চরিত্র ইতিবাচক নাকি নেতিবাচক তা এখনো বোঝা যায়নি স্পষ্ট ভাবে। তবে দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে আছে অভিনেত্রীকে গৃহপ্রবেশ ধারাবাহিকে দেখার জন্য।

