বন্ধের মুখে জি বাংলার একাধিক জনপ্রিয় ধারাবাহিক? নতুনকে জায়গা দিতে ‘কোন গোপনে মন ভেসেছি’র স্লট বদল

বড় বদল বাংলা ধারাবাহিকের (Bengali Serial) সময়সূচিতে। বদলে গেল জি বাংলার (Zee Bangla) বেশ কিছু ধারাবাহিকের সময়। শেষের মুখে ধারাবাহিক ‘মন দিতে চাই’ (Mon Dite Chai)। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে আরও একটি নতুন ধারাবাহিক আসার খবর। জি বাংলার আসছে জনপ্রিয় অভিনেত্রী মোহনা মাইতির (Mohoan Maity) ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছে’ (Ke Prothom Kache Esechi)।

এক ধাক্কায় কোপ পড়তে চলেছে বেশ কয়েকটি ধারাবাহিকের সম্প্রচারে। ‘অষ্টমী’, ‘কোন গোপনে মন ভেসেছে’, ‘যোগমায়া’ সহ একাধিক ধারাবাহিকের সময় বদলে হচ্ছে উলাটপুরান। দর্শকদের মধ্যে আগ্রহ কখন দেখা যাবে তাদের পছন্দের ধারাবাহিক? জানতে উদগ্রীব দর্শকমহল।

এতদিন ‘যোগমায়া’ দেখা যেত সন্ধে ৬টায়। সেই সময় বদলে এবার থেকে যোগমায়া দেখা যাবে সন্ধে সাড়ে ৯ টায়। অপরদিকে, সাড়ে ৬টার বদলে ‘অষ্টমী’ ধারাবাহিকটি দেখা যাবে সন্ধে ৬টার স্লটে।

রাত সাড়ে আটটায় এতদিন দেখা যেত ‘কোন গোপনে মন ভেসেছে’। তবে এই ধারাবাহিক কখন থেকে দেখা যাবে? এ নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে নেটমহলে গুঞ্জন এবার হয়ত বদলে যাবে জি বাংলার অন্যতম ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছের টাইম স্লটও।

আরও পড়ুন: নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অনিকেতকে বাঁচালো শ্যামলী! সৌনকের আসল পরিচয় জেনে চমকে গেল তারা! 

প্রকাশ্যে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নতুন সময়সূচি

টলিপাড়ায় জল্পনা বদলে যাবে ‘কোন গোপনে মন ভেসেছে’র সময় স্লট। সম্ভবত সাতটা না সাড়ে সাতটার স্লটে আনা হবে ধারাবাহিকটি, এমনটাই ছিল রটনা। তবে স্টুডিওপাড়া সূত্রে খবর, এরকম কিছুই এই মুহূর্তে হচ্ছে না। হওয়ার কোনও সম্ভাবনাও নেই। খবরটি গুজব ছাড়া আর কিছুই নয়। তাই বদলে যাচ্ছে না কোন গোপনে মন ভেসেছে’র সময় স্লট।

 

Back to top button