নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অনিকেতকে বাঁচালো শ্যামলী! সৌনকের আসল পরিচয় জেনে চমকে গেল তারা!

এখন জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সকল ধারাবহিকগুলি দর্শকদের মন জয় করে নিয়েছে সেগুলির মধ্যে অন্যতম হলো কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকটি। এই ধারাবাহিকের প্রধান নায়িকা হিসেবে অভিনয় করছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং নায়কের ভূমিকায় অভিনয় করেছেন রণজয় বিষ্ণু। ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে তাদের জুটি
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, অনিকেতের বোন রোহিনীর কষ্ট একেবারেই সহ্য করতে পারছে না ধারাবাহিকের নায়িকা শ্যামলী। সে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক যেখান থেকেই হোক সে ঠিক তার রোহিনী দিদির ভালোবাসাকে তার কাছে ফিরিয়ে দেবে। কিন্তু সেই কাজে ব্যাঘাত সৃষ্টি করতে এবং শ্যামলী অনিকেতকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য গুন্ডা পাঠায় অরুণাভ।
কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ২২ মে (Kon Gopone Mon Bhesechhe Today Episode 22 may)
অনিকেতকে প্রাণে বাঁচালো শ্যামলী
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, বেশ কিছু ভয়ংকর গুন্ডা অরুণাভর কথা মত নায়ক নায়িকার উপর হামলা করে। অনিকেত গুন্ডাগুলোকে বেধড়ক মারধর করে। কিন্তু শেষে একজন অনিকেতের পিঠে তরোয়াল চালাতে গেলে শ্যামলী সেটা হাত দিয়ে প্রতিরোধ করে। রক্তাক্ত হয়ে যায় শ্যামলীর হাত। এরপর শ্যামলী অজ্ঞান হয়ে যায়।
এরপর অনিকেত শ্যামলীকে হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফেরে শ্যামলীর। তারপর আবার তারা তাদের কাজে বেরিয়ে পড়ে। খুঁজতে খুঁজতে সেই সাইবেরিয়ায় পৌঁছে যায় তারা। কিন্তু সেখানে কেউ সৌনক নামের কাউকে চিনতে পারে না। এক চাওয়ালাকে ছেলেটার ছবি দেখালে আর বলে এই ছেলেটার নাম অভিজিৎ।
আরও পড়ুন: গুরুতর চক্রান্তের শিকার চন্দ্রবদন! অপরাধীর মুখ দেখে ফেলল কাঁকন! তদন্ত করতে মুখার্জী বাড়িতে জ্যাস!
সৌনককে খুঁজে পেলো অনিকেত
এরপর চাওয়ালার কথা মতন তারা অভিজিতের ঠিকানায় পৌঁছে যায়। তারা দেখে সেই ছেলেটা সবাইকে গিটার শেখাচ্ছে। তাদেরকে দেখে অভিজিৎ পালিয়ে যেতে চাইলে শ্যামলী তাকে বাধা দেয়। এরপর অভিজিৎ সমস্ত ঘটনা খুলে বলে। সৌনক বলে, এক উগ্রপন্থী দলের সাথে যুক্ত হয়ে গেছিল সে। কিন্তু পরে বুঝতে পেরেছিল ওই দলে সে থাকতে পারবে না। আর সেখান থেকে পালানোর জন্য সে নকল নাম নিয়ে পরিচয় গোপন করে ছিল। তখনই রোহিনীর সাথে আলাপ। পড়ে তারা বিয়ে করে। কিন্তু ওইদিন আবার তারা ফোন করে হুমকি দেয়। তাই সে পালিয়ে আসতে বাধ্য হয়।

