রোহিতের ফাঁকা জায়গা পূরণ করছে অরণ্য! মেয়ের মুখের দিকে চেয়ে জীবনের বড় সিদ্ধান্ত নিয়ে নিল ফুলকি! দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমানে জি বাংলার (Zee Bangla) দর্শকেরা ফুলকি (Phulki) ধারাবাহিকের একটি এপিসোডও মিস করছে না। কারণ ইতিমধ্যেই প্রতিটি পর্ব জমজমাট উঠেছে ধারাবাহিকের। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক দর্শকমহলে প্রথম দিন থেকেই আলোড়ন ফেলেছে। দিনে দিনে ধারাবাহিকের জনপ্রিয়তা দর্শক মহলে বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে টিআরপি রেটিং।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, তিওয়ারি অপেক্ষা করছিল সঠিক খবর পাওয়ার জন্য। আসলে ফুলকি মারা গেছে কিনা সেই খবরটা পৌঁছে দিতে হবে তাইজির কাছে। কিন্তু যখন তিওয়ারি দেখে ফুলকি বেঁচে আছে। অরণ্য তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছে তখন তারা আরো একটা প্ল্যান করে ফুলকিকে মারার। কিন্তু সফল হয় না। অরণ্য এক প্রকার মারপিট করে নিজের প্রাণের ঝুঁকি নিয়েই ফুলকিকে বাঁচায় এবং তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখানে গিয়ে ডাক্তার দেখে জানায় ফুলকির অবস্থা সংকটজনক। ওদিকে পারমিতার বাঁচার আশা নেই জানিয়ে দেয় ডাক্তার।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, Phulki New Episode, Devyani Mondal, Abhishek Bose, Actress , Actor, Phulki Today's Episode 8 November, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, ফুলকি নতুন এপিসোড, দিব্যানি মন্ডল, অভিষেক বোস, অভিনেতা, অভিনেত্রী, ফুলকি ৮ নভেম্বর এপিসোড

এদিকে ফুলকির শীঘ্রই অপারেশন শুরু করতে হবে তাই জন্য ফুলকির বাড়ির লোকের বন্ডে সই লাগবে। অরণ্য তো কি করবে বুঝতে পারে না। যত তাড়াতাড়ি অপারেশন শুরু হবে ফুলকি আর তার সন্তানকে বাঁচানো যাবে। নয়তো সন্তান এবং মা কাউকে বাঁচানো যাবে না। ওদিকে পারমিতার কি অবস্থা অরণ্য কিছুই জানে না তাই ভয় ভয় ফোন করে তমালকে। ফোন করে জানতে পারে পারমিতা মারা গেছে স্পটে। তারপরে বাধ্য হয়ে অরণ্য তমালকে জানায় ফুলকি এবং তার সন্তানের অবস্থা সংকটজনক। শীঘ্রই অপারেশন না করলে হাতের বাইরে বেরিয়ে যাবে সবকিছু। এরপরে তমাল সবাইকে নিয়ে হাসপাতালে ছুটে আসে।

হাসপাতালে যেতে সকলেই কান্নাকাটি করতে থাকে। ধানু, আদিত্য সকলেই গিয়েছে তমালদের সাথে। তারপরে আদিত্য বন্ডে সই করে দেয়। এরপরে শুরু হয় অপারেশন। আর ওদিকে অরণ্য ছুটে যায় মা কালীর কাছে পুজো দিতে। মা কালীর কাছে গিয়ে ফুলকির জন্য প্রার্থনা করে। ফুলকি এবং তার সন্তান যাতে সুস্থভাবে ফিরে আসতে পারে। তার জন্য মায়ের কাছে প্রার্থনা করতে থাকে।

আরও পড়ুনঃ ‘এই প্রথম তোমাদের থেকে কিছু চাইছি…হাত পেতেই ভিক্ষে চাইতে হচ্ছে’- সমাজ মাধ্যমে দর্শকদের কাছে ভিক্ষে চাইলেন রাজা মধুবনী!

এরপরই দেখা যায় ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় ফুলকি। আর সেই সন্তানকে কোলে নিয়ে অরণ্য কথা দেয় তাকে কোনদিনও বাবার অভাব বুঝতে দেবে না। আর তার নাম রাখে ফুলঝুরি। এরপরে ফুলকি তার সন্তানকে নিয়ে বাড়ি ফিরে আসে। পারমিতার এভাবে চলে যাওয়া ফুলকি মেনে নিতে পারছে না। এক এক করে রোহিত পারমিতা সকলেই ফুলকির জীবন থেকে চলে যাচ্ছে। ফুলকি যেন একা হয়ে পড়ছে। কিন্তু অরণ্য কথা দেয় ফুলকিকে কখনো একা হতে দেবে না। এদিকে ধীরে ধীরে ফুলকির মেয়ের সমস্ত দায়িত্ব পালন করছে অরণ্য। দেখা যাক আগামী পর্বে কি হয়।

Back to top button