‘এই প্রথম তোমাদের থেকে কিছু চাইছি…হাত পেতেই ভিক্ষে চাইতে হচ্ছে’- সমাজ মাধ্যমে দর্শকদের কাছে ভিক্ষে চাইলেন রাজা মধুবনী!

বাংলা টেলিভিশনের পর্দায় (Bengali Television) জনপ্রিয় চ্যানেল স্টার জলসাতে (Star jalsha) এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ছিল ভালবাসা ডট কম। আজ থেকে ১৫ বছর আগের এই ধারাবাহিকের কথা দর্শকেরা আজও মনে রেখেছেন। ধারাবাহিকটি সেইসময় এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে দর্শক আজও ভুলতে পারেনি। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী (Madhubani Goswami) এবং অভিনেতা রাজা গোস্বামী (Raja Goswami)। যারা বর্তমানে স্বামী-স্ত্রী। ওই ধারাবাহিকেই দুজনের প্রথম আলাপ। সেখান থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর দীর্ঘ বেশ কয়েক বছর তারা চুটিয়ে প্রেম করেন এবং অবশেষে ২০১৬ সালে নিজের সম্পর্ককে পরিণতি দেয়। দুজনের জুটিকে সেইসময় থেকে এখনো পর্যন্ত দর্শক বিপুল ভালোবাসা দিয়েছেন।

বর্তমানে তাদের সুখের সংসার। ২০২১ সালে তাদের জীবনে এসেছে তাদের পুত্র সন্তান কেশব। বর্তমানে স্বামী সন্তান নিয়েই মধুবনীর সুখের সংসার। ছেলে কেশব হবার পর থেকে যদিও টেলিভিশনের পর্দায় মধুবনীকে খুব একটা দেখা যাচ্ছে না। মধুবনীর ফ্যানরা তো মধুবনীকে ভীষণই মিস করেছেন। তবে আবারো স্টার জলসার চিরসখা ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে ফিরেছেন মধুবনী। এর পাশাপাশি অভিনেত্রীর বর্তমানে নিজস্ব একটি পার্লার রয়েছে। এছাড়াও নিত্যদিন ব্লগ ভিডিও পোস্ট করেন তিনি। সব মিলিয়ে দুজনের সংসার ভালো মতোই চলছে।

মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে পড়ে এই তারকা দম্পতি। নিজেদের বিভিন্ন ভিডিও, কাজের মাধ্যমে ট্রোল সমালোচনার মুখেও পড়েন। দুজনে যদিও তার জন্য নিজেদের কাজ কখনো থামাননি তারা। তবে এবারে নিজেদের ভিডিওর মাধ্যমে দর্শকদের কাছে ভিক্ষে চাইলো রাজা মধুবনী।

কিন্তু হঠাৎ কি এমন হলো যার জন্য নেটিজেনদের কাছে হাত পেতে ভিক্ষে চাইতে হলো তারকা দম্পতিকে। কি ভিক্ষে চাইলেন রাজা নিজের ব্লগ ভিডিওর মাধ্যমে? তবে কি বড় কোন সমস্যার মুখে পড়লেন দুজনে? তাদের এই ভিডিও দেখে সকলের মনেই নানান প্রশ্ন ভিড় করেছে।

আরও পড়ুনঃ ‘আমি কতটা ভালো মানুষ সেটা প্রমাণ করতে হয় সমাজ মাধ্যমে…’- বর্তমানে সোশ্যাল মিডিয়াই সব! সমাজ মাধ্যমে নিজেকে কিভাবে ভাল প্রমাণ করেন সোহিনী সরকার?

ভিডিওতে রাজা এবং মধুবনী সকলের উদ্দেশ্যে এক অনুরোধ করে। তার এই চ্যানেলে যে সমস্ত ভাই-বোনেরা এবং বন্ধুরা রয়েছে তাদেরকে নতুন বছর শুরু আগে একটা কথাইতে বলে রাজা। সে চায় একটা সুস্থ পরিবেশ তাই যারা যারা তাদের এই পরিবারের মধ্যে রয়েছে তারা যেন নতুন বছর শুরুর আগে সমস্ত নেশা ছেড়ে দেয়। ভিডিওতে রাজাকে বলতে শোনা যায়, ‘আমি আমার এই পরিবারের সমস্ত ভাই বোন দাদাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ করতে চাই নতুন বছর শুরু হতে আর মাত্র দু মাস বাকি আছে সবাই আমাকে কি আমাকে কথা দিতে পারবে তোমরা নতুন বছরে সমস্ত নেশা ছেড়ে দেবে। মদ, সিগারেট, গুটখা আর যা যা নেশা আছে সব ছেড়ে দেওয়া কথা দিতে পারবে আমাকে? আজ তোমাদের কাছে হাত পেতেই এই ভিক্ষে চাইছি। আমার কথা শুনে মধুবনীর কথা শুনে যদি কেউ কারো ভালো হয় তাহলে আমরা সেই কাজ নিশ্চয়ই করব তোমরা কি কথা দিতে পারবে?’ আসলে নিজের এই কথার মাধ্যমে রাজা সকলের উদ্দেশ্যে একটা মেসেজ পৌঁছে দিতে চেয়েছেন।

Back to top button