ছোট রানীর জাল কেটে মুক্ত ফুলকি! বড় রানীকে নিয়ে পালাতে গিয়ে ঘটলো সর্বনাশ! ফুলকির হাতে র’ক্তারক্তি কান্ড! ফাঁ’স আজকের পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ছোট রানীর প্ল্যান মতন ঘুমের ওষুধের স্প্রে গন্ধ শুকে বড় রানী ঘুমিয়ে পড়ে আর ফুলকিও অজ্ঞান হয়ে মাটিতে লুকিয়ে পড়ে। আর ছোট রানীর লোকজন এসে তাদের দুজনকেই তুলে নিয়ে যায়। এদিকে পরের দিন রোহিত ফুলকি বড় রানী কাউকেই ঘরে দেখতে পায় না। কিন্তু ছোট রানী, ধানু, আদিত্য সবাই এসে হাজির হয় বড় রানীকে নিয়ে যাওয়ার জন্য। যদিও সবটা ছোট রানীর প্ল্যান। ছোট রানী বড় রানীকে নিয়ে যাওয়ার জন্য নানান রকম নাটক করতে থাকে। সবাই তাকে ঠান্ডা মাথায় বুঝায় যে ফুলকি বড় রানীর কোন ক্ষতি করবে না, ফুলকি ছেলেমানুষ ও কারো কোন ক্ষতি করতে পারে না কখনো। কিন্তু ছোট রানী কোন কথাই শোনে না। কিছুক্ষণ পরে নবাবগঞ্জের থানায় ফোন করে পুলিশকে আসতে বলে। ছোট রানীর কথায় ফুলকি আর রোহিত মিলে তাদের সম্পত্তির লোভে বড় রানীকে কিডন্যাপ করেছে এবং এখন দুজনকেই খুঁজে না পাওয়ার নাটক করছে। আর রোহিত এই প্ল্যান সম্পর্কে সবটাই জানে।

এরপর বড় রানীকে খুঁজে না পেয়ে ছোট রানী পুলিশ ডেকে এনে হুকুম করে রোহিতকে গ্রেপ্তার করে নিয়ে যেতে আর রোহিতের পেট থেকে সমস্ত কথা বের করতে। কিন্তু রোহিত ছোট রানীকে জানিয়ে দেয় সে কারোর কোনো ক্ষতি হতে দেবে না। আসলে ছোট রানী প্ল্যান করছে ফুলকি বড় রানীকে কিডন্যাপ করে রেখে রোহিতকে এখানে মিথ্যে অভিযোগে জেলের ভেতরে ঢুকিয়ে দেবে। তাহলে রোহিত ফুলকিদের খোঁজ করতে পারবে না। তার প্ল্যান মতোই ফুলকিকে মাঝ সমুদ্রে গিয়ে ফেলে দেওয়া হবে। আর তারপর বড় রানীকেউদ্ধার করে নিয়ে আসা হবে। ওইদিকে রোহিতকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার পর রোহিত নিজের রাগ কিছুতেই কন্ট্রোল করতে পারে না। বড়বাবুর উপর চিৎকার চেঁচামেচি করে। পুলিশের উপর হাত ওঠানোর অভিযোগে রোহিতকে জেলের ভিতর ঢোকানোর চেষ্টা করা হয়। কিন্তু তখনই ধানু বেলের কাগজ নিয়ে এসে রোহিতের বেল করাতে আসে। কিন্তু অন্যদিকে ছোট রানীর কথা মতো ইন্দ্র উকিল নিয়ে এসেছে সেই বেল চ্যালেঞ্জ করে।
আরও পড়ুনঃ ছিলেন জি বাংলার সতী ধারাবাহিকের জনপ্রিয় মুখ! এত জনপ্রিয়তা পেয়েও কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী শিরিন রায়?
পুলিশ স্টেশনে অনেকক্ষণ ধরে পুলিশ ধানু, ইন্দ্রদের পক্ষের উকিলের সাথে কথা কাটাকাটি হয়। এই প্ল্যানে ইন্দ্র সামিল হয়েছে তাই সে অনেকভাবে চেষ্টা করে যাতে রোহিতকে জেলের ভেতর আটকে রাখা যায়। কিন্তু কোন ভাবেই পারেনা। এদিকে থানা থেকে বেরিয়ে এসে রোহিত তো বুঝতেই পারে না যে ফুলকি আর বড়রাণীকে কোথায় খুঁজবে, কোথায় যেতে পারে তারা। তারা কি আদৌ ছোট রানীর চক্রান্তের শিকার হয়েছে কিনা সেটাও তো বুঝতে পারছি না। রোহিত লাবণ্য ধানুকে তার শ্বশুরবাড়ি ফিরে যেতে বলে। কিন্তু ধানু বলে সে কোনভাবেই সেই চৌধুরী মহলে ফিরে গিয়ে তার দাদা আর ফুলকির অপমান সহ্য করবে না।
রোহিত বুঝতে পারে না কার সাহায্য নিয়ে ফুলকিকে খুঁজবে। ফুলকিরা যে এত বড় চক্রান্তে ফেঁসে গিয়েছে কোনভাবে যদি একবার ফুলকিরা পাচার হয়ে যায় তাহলে তো রোহিত কোনোভাবেই তাদের আর নাগাল পাবে না। অন্যদিকে দেখা যায় ফুলকিকে যেখানে আটক করে রাখা হয়েছিল সেখানে হঠাৎ ফুলকির সাথে ওই গুন্ডাদের হাতাহাতি শুরু হয়ে যায়। এরপরে ফুলকি তাদের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে ব্লাঙ্ক শুট করে সেখান থেকে কোনরকমে বড় রানীকে নিয়ে পালিয়ে আসে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

