কন্যা সন্তানের জন্ম দিলো ফুলকি! রোহিতের অনুপস্থিতিতে ফুলকির সন্তানের বাবা হয়ে উঠলো অরণ্য! দুর্ধর্ষ আজকের পর্ব

দিব্যাণী মন্ডল (Devyani Mondal) এবং অভিষেক বসুর (Abhishek Bose) জুটিতে বর্তমানে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হল ফুলকি (Phulki) ধারাবাহিক। দীর্ঘ কয়েক বছর ধরে ধারাবাহিকটি (Bengali Serial) রমরমিয়ে চলছে টেলিভিশনের পর্দায় (Bengali Television)। টিআরপি তালিকাতেও দারুণ ফলাফল করে প্রতি সপ্তাহে। ফুলকি সবসময় টিআরপি তালিকায় প্রথম পাঁচে নিজেদের জায়গায় দখল করে রাখে। প্রথম থেকেই ধারাবাহিকের গল্প দর্শকেরা মন জিতে নিয়েছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, সবাই মিলে পারমিতাকে বাড়ি নিয়ে আসছে। আর এতদিন পর সবাইকে দেখে পারমিতা তো খুবই খুশি। ফুলকি যে নিজেকে শক্ত ভাবে ধরে রেখেছে এত ঘটনার পরেও সেটা দেখে পারমিতা ভীষণ খুশি। আসলে তার অনুপস্থিতিতেই সমস্ত ঘটনা ঘটে গেছে। তাই পারমিতা ফুলকিকে কথা দেয় তার সন্তানকে দেখে রাখার। এদিকে লাবণ্য পারমিতাকে বলে ফুলকি আর অরণ্যর কথা। পারমিতাও রাজি হয়ে যায়। কিন্তু ফুলকির জন্য বড় মৃত্যু ফাঁদ পেতে রেখেছে রুদ্র। সেটা কেউই কল্পনা করতে পারেনি।

এরপরে অরণ্য ফুলকির খাওয়া দাওয়ার পর্দার ওষুধ খাইয়ে দেয় আর মনে করিয়ে দেয় সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে চেকআপের কথা। ফুলকি তো একেবারেই ভুলে গিয়েছিল। অরণ্য না থাকলে হয়তো ফুলকির এভাবে যত্ন কেউ নিতে পারত না। সকলেই অরণ্যর ফুলকির প্রতি এই যত্ন দেখে বেশ খুশি হয়। এদিকে এতদিন পর পারমিতা বাড়ি ফিরেছে দেখে সকলে ভীষণ খুশি এবং অরণ্যকে সকলে অনুরোধ করে গান করতে। কিন্তু অরণ্য আবার অংশুকে অনুরোধ করে গান গাওয়ার জন্য। এরপর অংশু এবং পারমিতা মিলে সুন্দর গান ধরে। সকলেই সেই গানে মেতে ওঠে। আর হঠাৎ করে সেই হৈ হুল্লোড় মাঝে ফুলকির শরীর খারাপ করতে শুরু করে। সঙ্গে সঙ্গে তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার জন্য তৈরি হয় সকলে।
ওদিকে রুদ্রর প্ল্যান মত গাড়ির ভেতরে একটা খেলনার মধ্যে বোম ফিট করে রেখে যায় তিওয়ারি। কিন্তু দুর্ভাগ্যবশত সে গাড়ির কাছে আগে পৌঁছায় পারমিতা। পারমিতা সেই পুতুল দেখে কৌতুহলবসত নিজের হাতে তুলে নেয়। যে বোম দিয়ে ফুলকিকে উড়িয়ে দেওয়ার প্ল্যান করেছিল রুদ্র দুর্ভাগ্যবশত সেই বোমার বিস্ফোরণে আহত হয় পারমিতা। সে দৃশ্য দেখে ফুলকি তো অজ্ঞান হয়ে যায়। লাবণ্যরা কান্নায় ভেঙে পড়ে। কিন্তু অরণ্যকে বারবার তারা ফুলকিকে নিয়ে হাসপাতালে যেতে বলে। অরণ্য ফুলকিকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেয়।
আরও পড়ুনঃ কন্যা সন্তানের জন্ম দিলো ফুলকি! রোহিতের অনুপস্থিতিতে ফুলকির সন্তানের বাবা হয়ে উঠলো অরণ্য! দুর্ধর্ষ আজকের পর্ব
ওদিকে তিওয়ারি অপেক্ষা করছিল সঠিক খবর পাওয়ার জন্য। আসলে ফুলকি মারা গেছে কিনা সেই খবরটা পৌঁছে দিতে হবে তাইজির কাছে। কিন্তু যখন তিওয়ারি দেখে ফুলকি বেঁচে আছে। অরণ্য তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছে তখন তারা আরো একটা প্ল্যান করে ফুলকিকে মারার। কিন্তু সফল হয় না। অরণ্য এক প্রকার মারপিট করে নিজের প্রাণের ঝুঁকি নিয়েই ফুলকিকে বাঁচায় এবং তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখানে গিয়ে ডাক্তার দেখে জানায় ফুলকির অবস্থা সংকটজনক। ওদিকে পারমিতার বাঁচার আশা নেই জানিয়ে দেয় ডাক্তার। এরপরই দেখা যায় ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় ফুলকি। আর সেই সন্তানকে কোলে নিয়ে অরণ্য কথা দেয় তাকে কোনদিনও বাবার অভাব বুঝতে দেবে না আর তার নাম রাখে ফুলঝুরি। দেখা যাক কি হয় আগামী পর্বে।

