‘আমি পুনর্জন্মে বিশ্বাসী, কারণ আমার ঠাকুমাই আমি তার হাজারটা প্রমাণ আছে…’- একই বাড়িতে পুনর্জন্ম! ঠাকুমা নিরুপমা আঢ্যই হলেন অপরাজিতা আঢ্য! প্রমাণসহ রোমহর্ষক বাস্তব ঘটনা ভাগ করে নিলেন অভিনেত্রী!

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। টেলিভিশনের ছোট পর্দায় হোক বা বড় পর্দা সব জায়গাতে নিজের অভিনয়ের দক্ষতায় দর্শকদের মন জয় করে নিয়েছেন অপরাজিতা। অভিনেত্রী বরাবরই একজন হাসিখুশি, খোলা মনের মানুষ। নিজেও ভালো থাকতে এবং পাশের মানুষগুলোকে ভালো রাখতে তিনি বরাবর ভালোবাসেন। তাই অসংখ্য মানুষের প্রিয় একজন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।
এতগুলো বছর ধরে নিজের অভিনয়ের মাধ্যমে তিনি একাধিক জনপ্রিয় ধারাবাহিক, সিনেমা ওয়েব সিরিজে কাজ করেছেন। বিভিন্ন সময় তাকে বিভিন্ন চরিত্রে দেখে এসেছি আমরা। একই ধরনের চরিত্রে অভিনয় করতে কখনোই তাকে দেখা যায়নি। যার কারণে তিনি দর্শকদের কাছে আরো বেশি করে জনপ্রিয়। কখনো নিজের চরিত্র দিয়ে দর্শকের মুখে হাসি ফুটিয়েছেন আবার কখনো গুরুগম্ভীর চরিত্রে দেখা গিয়েছে তাকে। বাস্তবেও ভীষণই মজার মানুষ তিনি।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে এসে অভিনয় জগতের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করছিলেন অপরাজিতা। সেখানে অভিনেত্রী জানান তিনি প্রচণ্ডভাবে জন্মান্তরে বিশ্বাসী। তিনি বিশ্বাস করেন তিনি আগের জন্মে তার ঠাকুমায় ছিলেন। তার ঠাকুমার রূপে তিনি আবার ফিরে এসেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই গল্পই করেছেন অভিনেত্রী। অভিনেত্রীর মুখে এমন কথা শুনে স্বাভাবিকভাবে অবাক হয়ে গিয়েছে নেটিজেনরা। অনেকেই অভিনেত্রীর এই কথায় কটাক্ষ করেছেন। তবে তাতে অপরাজিতার কিছু যায় আসে না তাতে।
অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় তিনি পূর্ব জন্মে বিশ্বাস করেন কিনা এবং তার সেই জন্মান্তরের কোন ঘটনা রয়েছে কিনা জীবনে। তখন অপরাজিতা বলেন, আমার ঠাকুমাই আমি ছিলাম। নিরূপমা আঢ্য আমি ছিলাম। এটা আমি ১০০ শতাংশ বিশ্বাস করি। কারণ উনার ব্যবহার এবং আরো অনেক কিছু যেগুলো আমি বলতে পারব না ক্যামেরার সামনে সেগুলোর সাথে আমার মিল রয়েছে। আমার অনেক কিছু আছে যেগুলো সাধনা করলেই গুরুদেবের সামনের গেলে বোঝা যায় সেগুলো আমি বুঝতে পারি। আর আমি এটা বিশ্বাস করি এটাই আমার শেষ জন্ম। আমি আর জন্মাবো না, আর জন্মাতে চাইও না। তবে আমার ঠাকুমাই আমি এটা আমার বাড়ির লোকও বিশ্বাস করে। কারণ আমাদের বাড়ির বংশে কোনদিনও কোন মেয়ে জন্মায়নি। আমিই প্রথম, আমার ঠাকুমার অসম্ভব মেয়ের শখ ছিল। আর আমি আমার ঠাকুমা মারা যাওয়ার তিন বছর পর জন্মেছি।’
আরও পড়ুনঃ ‘আজকের দিনে শুধু প্রতিভা দিয়ে কাজ হয়না, শরীরটাও ম্যাটার করে, টলিউডের সমস্ত নায়িকা এক একজন…’- টলিউডের অভিনেত্রীদের নিয়ে বিস্ফোরক ঋতুপর্ণা সেন!
অভিনেত্রী মুখে এমন কথা শুনে অনেকেই অবাক হয়ে যান। অনেকে বিশ্বাস করতে চাননি, কটাক্ষ করেছেন অভিনেত্রীকে নিয়ে। যদিও অপরাজিতা কখনোই মানুষের কটাক্ষে সমালোচনার ধার ধারেননি। বরাবরই নিজের মতো করে নিজে যেটা ভালো মনে করেছেন সেই নিয়েই বেঁচেছেন।

