ছোট রানীর ফাঁদে ফুলকি! বড় রানীকে কিডন্যাপ করার মিথ্যে অভিযোগে গ্রেপ্তার হলো রোহিত! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ফুলকি রোহিতকে বলে রাজমহলে বড় রানী থাকলে তার অনেক বড় ক্ষতি করে দিতে পারে ছোট রানী। ফুলকি সঙ্গে সঙ্গে ছুটে যায় রাজমহলে, গুপ্ত পথ দিয়ে ঢুকে বড় রানীর ব্যাগ পত্র গুছিয়ে তাকে নিয়ে রায়চৌধুরী পরিবারে চলে আসে। ফুলকির কথায় বিশ্বাস করেই বড়রানী বেরিয়ে আসে সেখান থেকে। এরপর রায় চৌধুরীর বাড়িতে এসে সবার সাথে আলাপ করে। কিন্তু সবাই সুন্দর ভাবে তাকে আপন করে নেয়। তারপর ফুলকি বড় রাণীকে নিজের সাথে করে নিয়ে যায় তার ঘরে।

এদিকে রোহিতের মা কারোর সাথে পরামর্শ না করেই ধানুর শ্বশুর বাড়িতে আদিত্যকে ফোন করে জানিয়ে দেয় যে ফুলকি রোহিত মিলে বড় রানীকে নিয়ে এসেছে। আদিত্য তো প্রথমে এই কথা শুনে অবাক হয়ে যায়। ধানুকে ফুলকির সাহস নিয়ে প্রশ্ন করলে ধানুও আর চুপ থাকে না। এদিকে, বড় রানী তো ফুলকির কথা গুলো নিয়ে চিন্তা করতে থাকে। আর ফুলকিকে বলে বড় রাজার দেহ যখন সৎকার করাই হয়নি তাহলে নিশ্চয়ই তার ধারণাই ঠিক। ফুলকি বলে বড় রানী যেটা ভাবছি সেটাই ঠিক।
আরও পড়ুনঃ মনে আছে বেহুলা লক্ষিন্দর ছবির “চ্যাঙমুড়ি কানীকে”? চরিত্রটি করতে গিয়ে নিতে হয়েছিল জীবনের ঝুঁকি!
ওইদিকে ছোট রানী রুদ্রকে জানায় ফুলকি রোহিত মিলে ভাবছে তিনি বড় রানীর ক্ষতি করে দেবে। তাই তাকে রায়চৌধুরী বাড়িতে নিয়ে গেছে। কিন্তু ফুলকি রোহিত তো জানেই না যে বড় রানীর পুরো সম্পত্তি না পাওয়া পর্যন্ত তাকে কিছুই করবে না ছোট রানী। আর ফুলকির এই বোকামোকে কাজে লাগাবেন তিনি। রুদ্রকে তিনি আরও একবার সুযোগ দেন ফুলকিকে শেষ করে দেওয়ার। কিন্তু এবারে প্ল্যান বলবেন ছোট রানী, সেই মতনই চলবে রুদ্র। বড় রানী, ফুলকিকে অজ্ঞান করে তুলে নিয়ে একটা ট্রলারে করে মাঝ সমুদ্রে ফেলে দিতে হবে। এরপর ফুলকি ভেসে যাবে আর বড় রানীকে উদ্ধার করে নেবে।
ওইদিকে ফুলকি বড় রাণীকে জানায় যে সেও অনাথ, তার একবার নিজের মাকে দেখতে ইচ্ছে করে। তারপরই দুজন কথা বলতে বলতে বড় রানী ঘুমিয়ে পড়ে আর ফুলকিও অজ্ঞান হয়ে মাটিতে লুকিয়ে পড়ে। আর ছোট রানীর লোকজন এসে তাদের দুজনকেই তুলে নিয়ে যায়। এদিকে পরের দিন রোহিত ফুলকি বড় রানী কাউকেই ঘরে দেখতে পায় না। কিন্তু ছোট রানী, ধানু, আদিত্য সবাই এসে হাজির হয় বড় রানীকে নিয়ে যাওয়ার জন্য। যদিও সবটা ছোট রানীর প্ল্যান। এরপর বড় রানীকে খুঁজে না পেয়ে ছোট রানী পুলিশ ডেকে এনে হুকুম করে রোহিতকে গ্রেপ্তার করে নিয়ে যেতে আর রোহিতের পেট থেকে সমস্ত কথা বের করতে। কিন্তু রোহিত ছোট রানীকে জানিয়ে দেয় সে কারোর কোনো ক্ষতি হতে দেবে না। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

