বিপদ কাটিয়ে রোহিতকে কাছে পেলো ফুলকি! হাতেনাতে ধরা পড়ে গেলো রুদ্র! দুর্ধর্ষ আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে। টিআরপি তালিকাতেও এই ধারাবাহিকে সবসময় প্রথম পাঁচে দেখা যায়। ধারাবাহিকটিতে প্রতিদিনই টানটান উত্তেজনা পর্ব দেখানো হয়। বর্তমানে প্রতিটি এপিসোডেই বেশ জমজমাট হয়ে উঠেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ফুলকি বাড়ি ফেরেনি দেখে পিয়াল ফুলকিকে ফোন করে। কিন্তু ফুলকির ফোন সুইচ অফ। রোহিত এবার চিন্তায় পড়ে যায়। আর ঠিক তখনই ফুলকির দলের ওই ছেলেটি এসে যাবে জানায় ফুলকিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জানায় সেখানে ফুলকির সাথে কি কি হয়েছে। রোহিত সঙ্গে সঙ্গে অংশুকে ফোন করে বেরিয়ে যায় ফুলকিকে খুঁজতে। ফুলকির ফোনে যে অ্যাপটা ইন্সটল করে দিয়েছিল সেখানে লোকেশন ট্র্যাক করে একটি জায়গায় গিয়ে পৌঁছে রোহিতরা। সেখানে ফুলকির ফোনটা পড়ে থাকতে দেখে, কিন্তু ফুলকির খোঁজ পায় না। ওদিকে ফুলকিকে তো রুদ্র একটি গুদাম ঘরে আটকে রেখেছে। ওদিকে রাস্তায় যেখানে ফুলকির ফোন পড়ে থাকতে দেখে রোহিতরা সেখানেই একজন বয়স্ক ভদ্রলোককে ফুলকিদের কথা জিজ্ঞাসা করে তিনি। জানিয়ে দেন একটি লাল গাড়ি করে একজন বয়স্ক বুড়ি আর বাচ্চা মেয়ে সুখচড়ার দিকে চলে গেছে।

রোহিতরা ওই বয়স্ক ভদ্রলোকের কথা শুনেই এগিয়ে যায় সামনের দিকে। সেখানে গিয়ে একটি লাল গাড়ি খুঁজে পায়। তারপরে অংশুর হতে দুজনে মিলে চারিদিকটা ভালো করে খুঁজতে থাকে কোন ক্লু পাওয়া যায় কিনা। রোহিত মাটিতে কিছু পায়ের ছাপ দেখতে পায় কিন্তু সেগুলো এতটাই ছড়িয়ে রয়েছে চারিদিকে যে বোঝা যাচ্ছে না। তারপরে অংশু বলে যতক্ষণ পুলিশ ফোর্স আসছে ততক্ষণ রহিত এবং অংশু মিলে কয়েকটা বাড়ি খুঁজে দেখতে পারে। তাই রোহিত সেই মতো খোঁজাখুঁজি শুরু করে।
এদিকে রুদ্র তো ভাবতেও পারেনি রোহিত এবং অংশু পৌঁছে যাবে। ফুলকির জ্ঞান ফেরায় পর রুদ্র তাকে মারার প্ল্যান করে। তারপর রোহিত চারিদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে রুদ্র ফুলকিকে যেখানে আটকে রেখেছে সেই জায়গায় পৌঁছে যায়। রুদ্র তো ভয় পেয়ে লুকিয়ে পড়ে। কিন্তু রোহিত ঠিক খুঁজতে খুঁজতে ওই বাড়ির সামনে চলে আসে এবং ফুলকিকে খুঁজে পায়। সঙ্গে সঙ্গে দরজা ভেঙে ঘরে ঢোকে রোহিত। কিন্তু ফুলকি তো অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। রুদ্র এবারে কোনদিক থেকে পালাবে সেটাই বুঝতে পারে না। তাও রোহিতের চোখে ধুলো দিয়ে কোনরকমে পালায় রুদ্র।
আরও পড়ুনঃ পুজোর আগেই অভিনেত্রীর জীবনে নেমে এলো অন্ধকার! দুই দিনের নোটিশে রাতারাতি বন্ধ কাজ! মুখ খুললেন দুর্দশা এর জর্জরিত পায়েল দে!
কিন্তু বেশিদূর পালিয়ে বাঁচতে পারেনা, রোহিত ঠিক কি গিয়ে রুদ্রকে ধরে ফেলে। কিন্তু রুদ্র তখনও অভিরূপের মুখোশ পরেই রয়েছে। তাই রোহিত ভাবে অভিরূপই ফুলকিকে কিডন্যাপ করিয়েছে। কিন্তু অভিরূপকে ধরতে গিয়ে হঠাৎ করে মাথায় সেই পরচুল খুলে চলে আসে রোহিতের হাতে। তাই রুদ্র নিজের নকল গোঁফ দাড়ি সবটাই খুলে ফেলে। এবারের রোহিত মুখোমুখি হয় রুদ্রর। রুদ্র নিজের আসল চেহারা নিয়ে আসে রোহিতের সামনে। রোহিত রুদ্রকে দেখে অবাক হয়ে যায়। রুদ্র বেঁচে আছে সেটা বিশ্বাসই করতে পারেনা নিজের চোখে। তারপরে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। রুদ্র গোটা রায়চৌধুরী পরিবারকে শেষ না করা পর্যন্ত থামবে না জানিয়ে দেয়। রোহিতও বলে সে থাকতে তার পরিবারের কেউ কোন ক্ষতি করতে পারবে না। ওদিকে রুদ্র ধরা পড়ে যাওয়ার পর ফুলকি রোহিতকে ঠিক খুঁজে পায়। এবারে দেখার অপেক্ষায় কি হয় আগামী পর্বে।

