পুজোর আগেই অভিনেত্রীর জীবনে নেমে এলো অন্ধকার! দুই দিনের নোটিশে রাতারাতি বন্ধ কাজ! মুখ খুললেন দুর্দশা এর জর্জরিত পায়েল দে!

বাংলা টেলিভিশনের দুনিয়ায় চমক তো নতুন কিছু নয়, কিন্তু এ বার যেন একেবারে বজ্রাঘাত নামল। সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ বন্ধ হয়ে গেল মাত্র দু’দিনের নোটিশে! এক বছরের টানা যাত্রা, প্রায় ৩২০টি পর্ব, দর্শকের প্রশংসা— সবই হঠাৎ থেমে গেল। আর সেই হঠাৎ সিদ্ধান্তে ক্ষোভে-অভিমান মিশিয়ে মুখ খুললেন ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করা পায়েল দে।

নায়িকার কথায়, “আমার ১৯ বছরের কেরিয়ারে এমনটা কখনও হয়নি। দু’দিনের নোটিশে ধারাবাহিক বন্ধ হয়ে গেল! সামনে পুজো— আমরা কত কিছু পরিকল্পনা করেছিলাম। কাজ শেষে একসঙ্গে ঠাকুর দেখতে যাওয়ার আনন্দটাই আলাদা। সব মাটি হয়ে গেল।”

তবে শুধু নিজের ক্ষোভ নয়, পায়েল সরাসরি টেনে আনলেন টেকনিশিয়ানদের দুর্দশার প্রসঙ্গও। তাঁর কথায়, “অভিনেতা-অভিনেত্রীরা তো কোনও না কোনও ভাবে অন্য কাজ পেয়ে যাবেন। কিন্তু টেকনিশিয়ানরা? ওরাই তো পুজোর আগে কাজের দিকে তাকিয়ে থাকেন। যদি পুজোর পরে বন্ধ করত, সবাই অন্তত হাসিমুখে উৎসব কাটাতে পারত।”

কথার সুর থেকেই স্পষ্ট, হঠাৎ এই সিদ্ধান্তে তিনি দারুণ ক্ষুণ্ণ। তবু খানিকটা স্বান্তনা খুঁজে নিলেন এই ভেবে যে আজকাল দু’মাসেও ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ অন্তত এক বছর চলল।

শেষ শুটিং হয়েছে গত রবিবার। আর সেই দিনটিও কেটে গিয়েছে মনখারাপের আবহে। প্রশ্ন একটাই— কেন এত তাড়াহুড়ো করে বন্ধ করা হল? এর জবাব এখনো পাননি পায়েল নিজেও।

তবে সব হতাশার মাঝেও আশার আলো আছে। পায়েল জানালেন, সামনে আসছে ‘ইন্দু ৩’ সিরিজ়। একই সঙ্গে শুরু করবেন সায়ন্তন ঘোষালের ‘বামাক্ষ্যাপা’ ছবির কাজ। নিজের কেরিয়ার নিয়ে আশাবাদী হলেও, ধারাবাহিকের অকাল পরিসমাপ্তির প্রশ্নটা যেন গলায় কাঁটার মতো বিঁধে রইল।

আরও পড়ুনঃ ‘নিজের মেয়ে হলে ছেড়ে যেতে পারতে?’- স্বতন্ত্রর যাওয়া আটকে দিল মিঠি! কমলীনি সামনেই নতুন কাকুকে জড়িয়ে ধরে ক্ষমা চাইল সে! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

এমন হঠাৎ সিদ্ধান্তে আবারও সামনে এল বাংলা টেলিভিশনের অনিশ্চয়তার চিত্র— দর্শক ভাবছেন, “আগামী কাল আর কোন ধারাবাহিক ঝড়ে উড়ে যাবে?”

Back to top button