সকলের সামনে ছোট রাণীর মুখোশ টেনে খুলে দিল ফুলকি! ধরা পড়ে গেল রুদ্র এবং ছোট রাণীর সমস্ত চালাকি! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় সম্প্রসারিত হয় সকলের প্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। ধারাবাহিকটি শুরুর পর থেকে তার জনপ্রিয়তা একটু একটু করে বেড়েছে। টিআরপি তালিকাতে (TRP List) প্রতিটা সপ্তাহে দুর্দান্ত ফলাফল করা ফুলকি সব সময় এক থেকে পাঁচের মধ্যে নিজেদের জায়গা দখল করে রাখে। তবে ধারাবাহিকের গল্প একজন সাধারণ ঘরের মেয়ের বক্সার হয়ে ওঠা নিয়ে শুরু হলেও বর্তমানে ধারাবাহিকের মোড় অন্যদিকে ঘুরে গিয়েছে। বর্তমানে ধারাবাহিকটিতে প্রতিদিন টানটান উত্তেজনা পর্ব দেখানো হয়।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, রাজমহলের পুজো চলতে থাকে। সন্ধ্যা আরতির মাধ্যমে মায়ের পূজো শুরু হয়। তারপর পুজো মন্ডপে নিয়ে আসা হয় বড় বড় তিনটে থাম্বা। বড় রানী ফুলকিকে বলে এই তিনটে থাম্বার মধ্যে একটিতে নৃসিংহ দেব রয়েছে। এই তিনটে থাম্বা ফুলকিকে গদা দিয়ে ভেঙে নৃসিংহদেবকে পুজোতে আহ্বান করতে হবে। ফুলকি সম্পূর্ণ নিয়ম বোঝার পর সেই নিয়ম পালন করতে এগিয়ে যায়।

সব নিয়ম বুঝে নেবার পর ফুলকি মনে ভক্তি নিয়ে রাজবাড়ীর নিয়ম পালন করতে শুরু করে। আর ওদিকে ছোট রানী সকলের চোখের আড়ালে রুদ্রর সাথে দেখা করতে যায়। রুদ্র নিজের ঘরে মা দুর্গার পূজা করছিল, আরতির সময় ছোট রাণী রুদ্রকে জিজ্ঞাসা করে ফুলকির জন্য কি ব্যবস্থা করেছে। রুদ্র জানায় ঠিক সময় ফুলকিকে খুন করবে তার লোক। পুজোর জন্য যে তিনটি থাম্বা রাখা রয়েছে তার মধ্যে থেকে বেরিয়ে আসবে সেই লোকটি এবং একেবারে ফুলকিকে সামনে থেকে গুলি করে পালাবে।
ছোট রাণী ফুলকির এই প্ল্যান একেবারেই বিশ্বাস করতে পারে না। কারণ এভাবে সকলের সামনে গুলি করলে তাদের তো বিপদ রয়েছে। রুদ্র জানায় এবার সে যে লোকটিকে ঠিক করেছে সে একেবারে নিখুঁতভাবে কাজ করবে। ছোট রাণী আর কোন উপায় না দেখে রুদ্রর প্ল্যানে সামিল হয়। এরপর পর পর ফুলকি থাম্বা ভাঙ্গার পরে হঠাৎ করে সেখান থেকে বেরিয়ে আসে একটি লোক যে ফুলকির দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে ছিল। ফুলকির দিকে বন্দুক দেখিয়ে যেই না গুলি চালাতে যাবে ঠিক তখনই বন্দুক থেকে গুলি চলা বন্ধ হয়ে যায়। প্রথমে সেটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। অরণ্য ফুলকিকে রক্ষা করতে এগিয়ে আসে। সকলেই কি হচ্ছে বুঝতে না পেরে ঘাবড়ে যায়।
আরও পড়ুনঃ ‘আমার একটাই পরিচয়…কারো বাড়ির মা কাকিমা জেঠিমার পরিচয়ে বাঁচতে চাই না!’- সাক্ষাৎকারে বিস্ফোরক অভিনেত্রী রুপালি!
এই কাজ কে করল সেই নিয়ে সকলের মনেই সন্দেহ শুরু হয়। পুলিশ এসে তল্লাশি করতে থাকে। কিন্তু ওই লোকটিকে ধরার আগেই সে নিজের মাথায় গুলি চালায়। এদিকে সকলেই প্রথমে রুদ্রকে সন্দেহ করে কিন্তু রুদ্র যে রাজমহলে এসে ফুলকির আবার ক্ষতি করবে সেটা কেউ ভাবতে পারেনি। ফুলকির দ্বিতীয় সন্দেহের তালিকায় রয়েছে ছোট রাণী। ছোট রাণীকে ডেকে পাঠানো হলে সে তো কিছুই না জানার ভান করেন। তখনই ফুলকি ছোট রাণীকে সরাসরি জানান রুদ্রর পরে যদি কেউ ফুলকির ক্ষতি করতে চায় তাহলে সেটা ছোট রাণী তাই সন্দেহটা তার দিকেই যাচ্ছে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

