‘আমার একটাই পরিচয়…কারো বাড়ির মা কাকিমা জেঠিমার পরিচয়ে বাঁচতে চাই না!’- সাক্ষাৎকারে বিস্ফোরক অভিনেত্রী রুপালি!

বাংলা ধারাবাহিক এবং চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন রুপালি ভট্টাচার্য (Rupali Bhattacharya)। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয়ে জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। বর্তমানে অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক দলেও যোগদান করেছেন। জি বাংলার (Zee Bangla) আনন্দী (Anondi) ধারাবাহিকে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী।
অভিনয় জগতে বরাবরই দর্শক তাকে বছরের পর বছর ধরে নেগেটিক চরিত্রে দেখে এসেছেন। তবে অভিনেত্রী পর্দায় যতই নেগেটিভ চরিত্রে অভিনয় করুক না কেন বাস্তবে কিন্তু অভিনেত্রী ভীষণ স্পষ্টবাদী এবং পজিটিভ একটি মানুষ।
চলতি বছর গত ১২ জুলাই অভিনেত্রী নিজের মনের মানুষের সাথে বিয়ে সেরেছেন। বহুবছর ধরেই বিয়ে নিয়ে নানারকম কথা শুনতে হয়েছে অভিনেত্রীকে। কবে বিয়ে করছেন, মনের মানুষ আছে কিনা অভিনেত্রীর এই সব প্রশ্নের মুখে বারবার পড়তে হয়েছে। অবশেষে সেই সকল প্রশ্নের জবাব দিয়েছেন অভিনেত্রী। যদি এই বেশি বয়সে এসে বিয়ে করার পরেও নানান সমালোচনার কথা শুনতে হয়েছে অভিনেত্রীকে। তবে এবারে আবারো এক বেফাঁস মন্তব্য করায় অভিনেত্রীকে নিয়ে সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে।
বিয়ের পর এবারে প্রথমবার সাক্ষাৎকারে ধরা দিলেন অভিনেত্রী এবং তার জীবনসঙ্গী। অভিনেত্রীর স্বামী দেবাঙ্ক ভট্টাচার্য পেশায় আইটি কর্মী ও নাট্যকর্মী। দেবাঙ্ক ভট্টাচার্যের সঙ্গেই নিজের নতুন জীবন শুরু করেছেন তিনি। তবে অভিনেত্রী বিয়ের পরেও একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তার পরিচয় কারোর বাড়ির বউ, কাকিমা, পিসিমা নয়। তারা একটাই পরিচয় তিনি অভিনেত্রী রুপালি ভট্টাচার্য। সেই নিয়ে বাঁচতে চেয়েছেন অভিনেত্রী সারা জীবন।
আরও পড়ুনঃ ‘আমি র’ক্ত না দিলে মায়ের মুখের রং আসে না!’- লক্ষ লক্ষ টাকার ক্ষতির পরেও শ্বশুরবাড়িতে ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন করলেন সুদীপা!
সাক্ষাৎকার অভিনেত্রী এমন একটি বিস্ফোরক দাবি করলেন যা শুনে অনেকেই অসন্তুষ্ট হয়েছেন। অভিনেত্রী জানিয়েছেন, ‘বিয়ের পরেও আমি অভিনেত্রী রূপালী ভট্টাচার্য হিসেবেই সকলের কাছে পরিচিতি পেতে চাই। কারোর বাড়ির বউ, মা, কাকিমা এগুলো কখনোই আমার পরিচয় হতে পারে না।’ অভিনেত্রীর এই কথা যেমন কিছু নেটিজেনরা সমর্থন করেছেন তেমন অনেকেই অভিনেত্রীর কথায় বেশ অসন্তুষ্ট হয়েছেন। তাই নিয়ে নানা রকম সমালোচনা ক’টাক্ষ করেছেন।

