মৃ’ত্যু ফাঁদে ফুলকি! নিজের জীবন দিয়ে ফুলকিকে রক্ষা করল অরণ্য! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki) ধারাবাহিকে বর্তমানে চলছে জমজমাট উত্তেজনা পর্ব। প্রতিটি পর্বই একেবারে টানটান উত্তেজনাপূর্ণ। দর্শক তো এই ধারাবাহিকের একটি পর্বও এখন আর মিস করেন না। ধারাবাহিটি এই সপ্তাহেও টিআরপিতেও (TRP Rating) বেশ ভালো ফলাফল করেছে। প্রতি সপ্তাহেই এক থেকে পাঁচের মধ্যে নিজেদের জায়গা ধরে রাখে ফুলকি। বর্তমান সময়ে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক এটি।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, অরণ্য ফুলকিকে জানায় ছোট রাজকুমার ফুলকির ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই ছোট রাজকুমারকে এই পুজোতে মধ্যে চোখে চোখে রাখতে হবে। তখনই ফুলকি আদিত্যকে জানায় ছোট রাজকুমার যেন এই পুজোতে আয়োজনে থাকে। আর ফুলকি ভালমতন জানে ছোট কুমার নিশ্চয়ই তার ক্ষতি করার জন্য কোন না কোন ফন্দি আঁটছে। তাই জন্য ফুলকি তাকে নজরে নজরে রাখার জন্য ছোট কুমারকে বাড়ির পুজোতে উপস্থিত থাকতে বলে।

সেই মতো ফুলকি ছোট রাজকুমারকে পাশাপাশি নিয়ে পুজোর সমস্ত আয়োজন করতে থাকে। সকলেই ভাবে ছোট রাজকুমার হয়তো বড় রাজকুমারের কথা শুনে বদলে গিয়েছে কিন্তু ফুলকি তো জানে আসল সত্যিটা কি। ছোট রাজকুমার যে ফুলকিকে বিপদে ফেলার জন্য সব সময় প্ল্যান করছে সেটা বুঝতে পারছে ফুলকি। তাই ছোট রাজকুমারকে চোখেচোখে রাখা দরকার। এরপরে রাজমহলের সকলে মিলে ফুলকির সাথে নবপত্রিকা স্নানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
ফুলকি নবপত্রিকা স্নানে বেরিয়ে যাবার কিছুক্ষণ পরেই ছদ্মবেশে রাজমহলে এসে উপস্থিত হয় রুদ্র। পুজোর মধ্যে ঠিকই রুদ্র ছদ্মবেশে উপস্থিত হয়েছে রাজমহলে। এসে প্রথমে গেটের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসারকে জানায় ছোট রাণীমার সাথে তিনি দেখা করতে চান। ছোট রাণীমা মুখোমুখি হয়ে রুদ্রকে চিনতে পারে।। অনেক সাহস নিয়ে রুদ্র এসেছে রাজমহলে। ছোট রাণী তাকে দেখে রীতিমতো অবাক হয়ে যায়। কোনরকমে নিয়ে আসে তার মহলে। তারপর দুজনে মিলে শলা পরামর্শ করতে থাকে কিভাবে ফুলকিকে তাদের রাস্তা থেকে সরানো যায় এই দুর্গাপূজার মধ্যেই ফুলকিকে কিভাবে বিসর্জন দিতে হবে।
আরও পড়ুনঃ বিয়ের পরেই নতুনের হাত ছাড়লো কমলিনী! একটা ভুলের জন্য বিনা দোষে শাস্তি পেল নতুন! দুর্ধর্ষ আজকের পর্ব
এসবের মধ্যেই রাজমহলের পুজো চলতে থাকে। সন্ধ্যা আরতির মাধ্যমে মায়ের পূজো শুরু হয়। তারপর পুজো মন্ডপে নিয়ে আসা হয় বড় বড় তিনটে থাম্বা। বড় রানী ফুলকিকে বলে এই তিনটে থাম্বার মধ্যে একটিতে নৃসিংহ দেব রয়েছে। এই তিনটে থাম্বা ফুলকিকে গদা দিয়ে ভেঙে নৃসিংহদেবকে পুজোতে আহ্বান করতে হবে। ফুলকি সম্পূর্ণ নিয়ম বোঝার পর সেই নিয়ম পালন করতে এগিয়ে যায়। কিন্তু প্রথম থাম্বা ভাঙ্গার পরে হঠাৎ করে সেখান থেকে বেরিয়ে আসে একটি লোক যে ফুলকির দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে ছিল। ফুলকি প্রথমে সেটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। অরণ্য ফুলকিকে রক্ষা করতে এগিয়ে আসে। এবার দেখার অপেক্ষায় কি হয় আগামী পর্বে।

