বিয়ের পরেই নতুনের হাত ছাড়লো কমলিনী! একটা ভুলের জন্য বিনা দোষে শাস্তি পেল নতুন! দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিকগুলোর (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো চিরসখা। মাসখানেক আগেই শুরু হয়েছে এই ধারাবাহিক। শুরুর দিন থেকে একটু একটু করে দর্শকদের মন জয় করে নিচ্ছে ধারাবাহিকটি। বর্তমানে টিআরপি তালিকাতেও (TRP List) বেশ ভালো ফলাফল করছে। প্রতি সপ্তাহে এক থেকে পাঁচের মধ্যে নিজেদের জায়গা দখল করে নিচ্ছে। দর্শকদের আকর্ষণ ধরে রাখতে প্রতিদিনই গল্পে থাকছে নতুন নতুন টুইস্ট।
ধারাবাহিকের পরবর্তী পর্বে দেখানো হবে, সকলেই ভেবে নতুন পার্বতীর বিয়ে হয়েছে, সকলেই তো এই খবর শুনে ভীষণই খুশি। পার্বতী বাবা-মা খুবই খুশি আর বাকিরা খুশি কমলিনীকে না জানিয়ে তার আড়ালে পার্বতীকে বিয়ে করল নতুন সেটার জন্য। কমলিনীর পার্বতীর সিঁদুর দেখে একেবারে নিজের বুক ফেটে যায়। কিন্তু মুখে প্রকাশ করে না সকলের সামনে সে জানায় পার্বতীর জন্য সে ভীষণ খুশি। কিন্তু কমলিনীর যে কষ্ট হচ্ছে সেটা সকলেই প্রায় বুঝতে পারে। নতুন কমলিনীর সঙ্গে আলাদা ভাবে কথা বলতে চায় কিন্তু নতুনের সঙ্গে আর আলাদাভাবে কোন কথা বলতে চায় না কমলিনী।

এমনকি নতুনের উপর একপ্রকার অভিমান করেই বড় সিদ্ধান্ত নেয় কমলিনী। সেখানেই ছোট ছেলেকে জানায় তাদের এখানের কাজ সমস্ত মিটে গিয়েছে আর তাদের এখানে দরকার নেই। তাই তারা এই রাতের বেলাতেই বেরিয়ে যাবে বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে নতুন তার বউকে নিয়ে কোথায় উঠবে সেই প্রশ্ন ঘিরে ধরে তাকে। নতুন জানায় সে আবার কমলিনীদের বাড়িতেই ফিরে যাবে। এদিকে নতুনের এই সিদ্ধান্ততে মিঠিও বেশ কষ্ট পেয়েছে। সে ভাবতে পারেনি নতুন এভাবে তাদের না জানিয়ে বিয়ে করে ফেলবে। কিন্তু আসল সত্যিটা তো এখনো স্বীকার করতে পারছে না নতুন।
সকলেই তো পার্বতীর কথা বিশ্বাস করে। কিন্তু নতুন মুখ খুলছে না তাই সকলেই ভাবে এই বিয়েটা হয়তো সত্যি সত্যি হয়েছে। পার্বতী সকলকে আড়াল করছে সব সত্যিটা। এদিকে পরের দিন কনে বিদায়ের সময় সকলেই পার্বতী এবং নতুনকে ডাকাডাকি করে। দরজা বন্ধ করে নতুন এবং পার্বতী নিজেদের মধ্যে আলোচনা করছিল। পার্বতী জানায় তার একটা পরিচয় দরকার নতুনের থেকে সে কিছুই দাবি করবে না শুধুমাত্র এই গ্রাম থেকে বেরোনোর জন্য তার নতুনের সাহায্যে প্রয়োজন।
আরও পড়ুনঃ শিরীনকে শাস্তি দিতে বিশেষ ব্যবস্থা নিলো পারুল! মা দুর্গার সামনেই হবে শত্রু বিনাশ! দুর্ধর্ষ আজকের পর্ব
এদিকে নতুন তো কিছুই মানতে রাজি নয়। আর নতুনের ব্যবহার দেখে তার কথাবার্তা আচার আচরণ দেখে পার্বতী স্পষ্ট বুঝতে পারছে। নতুনের মনে অন্য কেউ রয়েছে। আর পার্বতী এটাও বুঝতে পারছে যে কমলিনীর সাথে তার কিছু একটা রয়েছে। কিন্তু পার্বতী নতুনকে জানায় এখন আর তার কোন উপায় নেই নতুন যাকে চায় তাকে নতুন কোনোদিনই পাবে না। নতুন তো পার্বতী এই সমস্ত ব্যবহারের বেশ বিরক্ত হয়। দেখা যাক কি হয় আগামী পর্বে।

