শুরু হলো ছোট রানী বনাম ফুলকির লড়াই! বাবার জায়গা ফিরিয়ে দিতে মাঠে নামলো ফুলকি!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় বড় রাজা বাবু বড় রানীর হাতে তৈরি শুক্তো খেতে ভীষণ ভালোবাসতেন। তার হাতের রান্না তার কখনোই ভোলার কথা নয়। তাই সেই মতোই তিনি আয়োজন করেছেন পরীক্ষার। কিন্তু বড় রাজা শুক্তো মুখে দিতেই ফেলে দেন। আসলে ছোট রানী ভেতর থেকে কোন কলকাঠি নেড়েছে। বড় রাজার এই ব্যবহার দেখে বড় রানী ভেবেই নেন এই লোক আসল বড় রাজা নয়। এরপর ছোট রানী ফুলকিদের রাজমহল থেকে চলে যেতে বলেন এবং রাজমহলের ত্রিসীমানায় তাদের আসতে বারণ করে দেয়। তারপর ফুলকিরা রাজমহল থেকে বেরিয়ে আসে।

রাজ্যের প্রজারা তো সকলেই নিজেদের বড় রাজাকে নিয়ে মেতে উঠেছে। সকলেই রাজার নামে জয়ধ্বনি দিচ্ছে। কিন্তু রোহিতের এসব কিছু ঠিক লাগছে না। কারণ এখানে থাকলে যেকোনো সময় ঝামেলা শুরু হয়ে যেতে পারে, আর যেখানে বিশেষ করে বড় রাজা সুস্থ নয়। ওইদিকে রুদ্র বড় রাজাকে মারার জন্য ফুলের মালায় বোম ফিট করে সেটা তাকে উপহার দেয়। যখন রুদ্রর লোক ফুলের মালা পরিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছিল তখন ফুলকি বিষয়টা লক্ষ্য করে আর তার সন্দেহ হয়। তখন সঙ্গে সঙ্গে ফুলকি ছুটে যায় আর ফুলকি ঠিকই দেখে নেয়, তার নজর এড়ায় না কোনোভাবে। সঙ্গে সঙ্গে বাবার গলা থেকে সেই মালা খুলে ছুঁড়ে দূরে ফেলে দেয়। আর দূরে গিয়েই বোম ফেটে পড়ে।
এই ঘটনায় স্বাভাবিক ভাবেই সকলে ভয় পেয়ে যায়। রোহিত ফুলকিকে বকাবকি শুরু করে। এদিকে পুলিশে চলে আসে সেখানে। আর প্রজারা তো ক্ষেপে যায় এই বোমার ঘটনায় তারা ভাবে বড় রাজার ক্ষতি করতে দুষ্কৃতীরা হামলা করেছে। তাই তারা বড় রাজার অধিকার পাওয়ার জন্য রাজমহলে জোর করে ঢোকার চেষ্টা করে। কিন্তু সেখানে স্বাগতা এসে ফুলকিকে সবাইকে শান্ত করতে বলে নাইলে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাবে ফুলকি সবাইকে অনেক বোঝানোর পর শান্ত করে।
আরও পড়ুনঃ ‘টেলিভিশনের পর্দায় কাজ করতে পরিশ্রম লাগে না…’ টেলিভিশনে কাজ করা নিয়ে বেফাঁস অভিনেতা প্রান্তিক!
অন্যদিকে বোমার ঘটনাটা জানতে পেরেছি ছোট রানী ছুটে আসে রুদ্রর কাছে। রুদ্র জানায় তার মাথার ঠিক না থাকলে এসব কান্ড ঘটিয়ে ফেলে। তাই যেন তাকে দ্বিতীয় বার এই প্রশ্ন করতে না আসে। এদিকে ছোট রানী ভালো মতোই জানে ওই লোকটি বড় রাজা। তাই রুদ্রকে বলে দেয় যেভাবেই হোক বড় রাজা এবং ফুলকি দুজনকেই রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে। ওদিকে ফুলকি রোহিত দুজন মিলে বড় রাজাকে নিয়ে আসে তাদের বাড়িতে। যেটা রোহিতের মা একেবারে পছন্দ করেনা। কারণ একের পর এক ঝামেলা লেগেই রয়েছে তাদের বাড়িতে। প্রথমে বড় রানী এখন বড় রাজা। যেখানে বড় রানী নিজেই বলছেন ওই লোকটি বড় রাজা নয়। আর ওদিকে ধানুও চৌধুরী মহল ছেড়ে বেরিয়ে আসে। এ কথা জানতে পেরে রোহিতের মা আরো ভেঙে পড়ে। ধানু এসে ফুলকিকে আইনি কাগজে সই করায়। এবার শুরু হবে ছোট রানী বনাম ফুলকির লড়াই।

