‘টেলিভিশনের পর্দায় কাজ করতে পরিশ্রম লাগে না…’ টেলিভিশনে কাজ করা নিয়ে বেফাঁস অভিনেতা প্রান্তিক!

টলিপাড়ায় (Tollywood) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন প্রান্তিক ব্যানার্জি (Prantik Banerjee)। দীর্ঘ কয়েক বছর অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেতা। একাধিক ধারাবাহিক, ছবি, ওয়েব সিরিজ সব জায়গাতেই কাজ করেছেন। ধারাবাহিক দিয়েই নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনেতা। এরপর সুযোগ আসে বড় পর্দায় কাজ করার। তারপর ওয়েব সিরিজও নিজের অভিনয়ের ছাপ রেখেছেন তিনি।

বেশ অনেক বছর হয়ে গেল অভিনয় জগতের দাপটের সঙ্গে কাজ করছেন তিনি ২০২১ সালে অভিনেত্রী অঙ্কিতার সাথে নিজের নতুন জীবন শুরু করেছেন সেই সময় টর্চার শিরোনামে উঠে এসেছিলেন অভিনেতা। সিকিমের এক পাহাড়ের কোলে গান্ধর্ব মতে বিয়ের পিঁড়িতে বসেন অঙ্কিতা-প্রান্তিক। দু’জনের পরিবারের সদস্যরাও জানতেন না হঠাৎ বিয়ে করবে তাঁরা।

প্রান্তিক- অঙ্কিতার বন্ধুত্ব প্রায় দশ বছরের। তবে তারপরই হঠাৎ তাঁরা ঠিক করেন, এই সম্পর্ককে পূর্ণতা দেবেন। আর সেই মতনই হঠাৎ বিয়ে সেরে ফেলেন। বর্তমানে চুটিয়ে কাজ করছেন দুজনেই। প্রান্তিককে গোয়েন্দা চরিত্রেও দেখা গিয়েছে। তবে টেলিভিশনের পর্দায় অভিনেতাকে বর্তমানে খুব একটা দেখা যায় না। দীর্ঘদিন হলো টেলিভিশনের পর্দা থেকে বিরতি নিয়েছেন অভিনেতা।

আরও পড়ুনঃ রথের মেলায় রুবেল শ্বেতা! রাস্তায় নেমে একি করলেন তারকা দম্পতি! তাদের কান্ড দেখে অবাক দর্শক!

এবারে টেলিভিশনে কাজ করা নিয়েই নিজের বক্তব্য জানালেন অভিনেতা। শেষবার অভিনেতাকে স্টার জলসার মন ফাগুন ধারাবাহিকে শেষবার অভিনেতাকে দেখা গিয়েছে। তবে এবারে অভিনেতা টেলিভিশনে কাজ করে নেই বেফাঁস বলে ফেললেন ‘টেলিভিশনে কাজ করতে তেমন কোন পরিশ্রম লাগে না।’ আর অভিনেতার এই কথাতেই উঠেছে প্রশ্ন। কারণ অনেকেই এর আগে টেলিভিশনের পর্দায় কাজ করা নিয়ে অভিযোগ করেছেন।

Back to top button